01 September 2018

দানব সরকার হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির চ্যালেঞ্জঃ ফখরুল


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবীয় সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির চ্যালেঞ্জ।

শনিবার সকাল ১০ টার দিকে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, দেশে এখন মানুষের কোনো অধিকার নেই। সব জনগণের সকল প্রকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। সরকারের এই দু:শাসনের হাত থেকে গণতন্ত্র ও মানুষকে পুনরুদ্ধার করাই এখন বিএনপির চ্যালেঞ্জ।


শেয়ার করুন

0 facebook: