Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

27 November 2019

আমি কখনো কাগজে-কলমে ‘মুসলিম’ হইনি, ‘হিন্দু’ ধর্মেই আছিঃ অপু বিশ্বাস

আমি কখনো কাগজে-কলমে ‘মুসলিম’ হইনি, ‘হিন্দু’ ধর্মেই আছিঃ অপু বিশ্বাস


স্টাফ রিপোর্ট।। শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সে সময় এই চিত্রনায়িকা নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম রাখে। কিন্তু সবশেষ জানা যায়, অপু বিশ্বাস হিন্দু ধর্মেই আছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলে নায়িকা অপু।

অপু বিশ্বাস বলে, ‘সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে থাকতে গিয়ে আমি চেয়েছিলাম সারা জীবন অবশ্যই তাদের সম্মান দিয়ে যাব। যেহেতু অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তার জন্য আমাকে তো আর কাগজ কলমে তারা কিছু করেননি, সে প্রমাণও তাদের কাছে নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম (ইসলাম ধর্মের কথা), আমি এখনও করি। কিন্তু আমার বাবা-মায়ের সঙ্গে থেকে তো আমি ওটা করতে পারি না।’

এই চিত্রনায়িকা আরো বলে, ‘আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়, তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সেই রকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু কখনো আমার ঈদ উদযাপন করা হয়নি। ঈদে কোনোদিন আমার গরুর গোশত স্পর্শ করা হয়নি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।’

সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে জানিয়ে ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলে, ‘সামনে আমার একটা ভালো পরিকল্পনা আছে পারিবারিকভাবে। এতদিন নিজের পরিকল্পনায় চলেছি, এবার বাড়ির কথামতো চলতে হবে। কাগজে-কলমে, মনে প্রাণে বা গরুর গোশত খেয়ে কিংবা হজ্ব করে আমি নিজে মুসলিম হইনি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছি, আজও দেখাই।’

সবশেষ অপু বিশ্বাস জানায়, সে তার আগের ধর্মেই বহাল আছে। এখন থেকে পূজা করবে। দুর্গাপূজায় অংশ নেবে।

24 August 2019

রবিন্দ্রের “আমার সোনার বাংলা” নামক দেবি বন্দনার ইস্যুতে নোবেলকে পরিকল্পনামন্ত্রীর তীব্র আক্রমণ

রবিন্দ্রের “আমার সোনার বাংলা” নামক দেবি বন্দনার ইস্যুতে নোবেলকে পরিকল্পনামন্ত্রীর তীব্র আক্রমণ


স্টাফ রিপোর্টার।। ভারতীয় ইসলাম বিদ্বেষী কবি রবিন্দ্রের লিখা আমার সোনার বাংলা গান তথা বাংলাদেশের কতিত জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামত ব্যক্ত করায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের কড়া সমালোচনা করেছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সে বলেছে, ‘আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

শুক্রবার (২৩ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী।

সে বলেছে, ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে এক ছোকড়া। তার নাম নোবেল। আমার খুব স্নেহ ছিল তার প্রতি। বাচ্চা ছেলে, ভালো গান গাইছে, সুন্দর লাগে। সে কী বলল, যে আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরো ভালো জাতীয় সঙ্গীত তার কাছে লাগে!’

সে আরো বলে, ‘এভাবে জাতি সম্পর্কে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

20 August 2019

এবার বাংলাদেশের চলচ্চিত্রে উষ্ণতা ছড়াতে ভারতীয় পর্ণস্টার সা‌নী লিয়নী (ভিডিও)

এবার বাংলাদেশের চলচ্চিত্রে উষ্ণতা ছড়াতে ভারতীয় পর্ণস্টার সা‌নী লিয়নী (ভিডিও)


স্টাফ রিপোর্টার।। প্রথমবারের মতো ঢালিউ‌ডের এক‌টি চল‌চ্চি‌ত্রের আইটেম গানে পারফর্ম করবে ব‌লিউড তারকা সা‌নি লিওনি। এক ভি‌ডিওবার্তায় শাপলা মি‌ডিয়ার '‌বি‌ক্ষোভ' চল‌চ্চিত্রে পারফ‌র্ম করার কথা নি‌শ্চিত করেছে এই পর্ণস্টার ও ব‌লিউডের অ‌ভিনেত্রী।

প্রযোজনা প্র‌তিষ্ঠান শাপলা মি‌ডিয়ার কর্ণধার সে‌লিম খানও বি‌ডি‌নিউজ টোয়ে‌ন্টি‌ফোর ডটকম নামক অনালাইন নিউজ পোর্টালকে এ তথ্য নি‌শ্চিত করেছে।

মুম্বাই থেকে সে‌লিম জানায়, সেপ্টেম্বরের মাঝামা‌ঝির দিকে মুম্বাইয়ে গান‌টির শু‌টিং‌য়ে অংশ নেবে সানি লিওনি। গানটির নৃত্য পরিচালনা করবে ভারতের বব ও পাবন।

ছ‌বি‌টি প‌রিচালনা করছে শামীম আহমেদ রনী; ইতোমধ্যে এতে অ‌ভিনয়ের জন্য চু‌ক্তিবদ্ধ হয়েছে কলকাতার অ‌ভিনেত্রী শ্রাবন্তী চট্টেপাধ্যায়।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় ছ‌বি‌টির শু‌টিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শ্রাবন্তীর। তবে তার নায়ক হিসেবে কে থাকছে তা এখনও নিশ্চিত জানায়‌নি প‌রিচালক।

‌নিরাপদ সড়কের আন্দোলনকে উপজীব্য করে শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছে দেলোয়ার হোসেন দিল। এতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় করছে।

19 August 2019

মৃত ভেবে চিতাবাঘের ছবি তুলতে গিয়ে যা ঘটলো......(ভিডিও)

মৃত ভেবে চিতাবাঘের ছবি তুলতে গিয়ে যা ঘটলো......(ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক।। একটি চিতাবাঘ রাস্তার ধারে পড়ে ছিল। বেশ খানিকক্ষণ কেটে গেলে নড়াচড়া করছিল না। তাতেই সাহস বাড়ে উৎসাহী জনতার। তারা ভেবেছিল চিতাবাঘটি মারা গেছে। তাই ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেলেই ঘটে বিপত্তি। আচমকাই উৎসাহী জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।

আজ সোমবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি চা বাগানের কাছে ঘটনাটি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল আঘাতে চিতাবাঘটিকে রাস্তার পাশের ছিটকে পড়ে।

ঘটনার পর চা বাগানের শ্রমিকরা ওই রাস্তার ধারে ভিড় জমাতে শুরু করে। পথচলতি মানুষও সেখানে জড়ো হন। নড়াচড়া না করায় চিতাবাঘটি মারা গেছে বলে মনে করে তারা। তাই ছবি তোলার লোভ সামলাতে না পেরে ধীরে ধীরে ‘মৃত’ চিতার কাছে এগোতে শুরু করে।

পাশাপাশি গেলেই তাদেরকে আক্রমণ করে বসে চিতাবাঘটি। কাছে থাকা একজনের কনুই কামড়ে ধরে তাকে টেনে নিয়ে যায়। তবে চিতাবাঘটি গুরুতর জখম থাকায় জীবন দিতে হয়নি চা বাগানে গাড়িচালক গোপাল চন্দকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। জাল এনে এবং ওষুধ ব্যবহার করে চিতাবাঘটিকে উদ্ধার করে স্থানীয় ‘লেপার্ড রেসকিউ সেন্টারে’ নিয়ে যায় তারা। সেখানে চিতাবাঘটির চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।

04 August 2019

নোবেলের কথায় বাংলাদেশীরা খুশী হলেও ‘রবীন্দ্রের চূড়ান্ত অপমান’ বলে দাবী কলকাতার মিডিয়ায়!

নোবেলের কথায় বাংলাদেশীরা খুশী হলেও ‘রবীন্দ্রের চূড়ান্ত অপমান’ বলে দাবী কলকাতার মিডিয়ায়!


আন্তর্জাতিক ডেস্কঃ রিয়েলিটি শো সা রে গা মা পা দিয়ে আলোচনায় আসা মইনুল আহসান নোবেলের একটি ভিডিও ক্লিপ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সেই ভিডিওতে করা তার মন্তব্যকে ভারতীয় কবি রবীন্দ্রের চূড়ান্ত অপমান হিসেবে হিসেব করছে কলকাতার সংবাদমাধ্যম। এ প্রসঙ্গে একাধিক প্রতিবেদন এসেছে কলকাতা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় বাংলা সংবাদমাধ্যমগুলোতে।

এর মধ্যে টাইমস অব ইন্ডিয়ার বাংলা ভার্সনে (এই সময়ে) শিরোনাম করা হয়েছে, রবীন্দ্রনাথকে চূড়ান্ত অপমান, নোবেলের ঔদ্ধত্যে চাবকাতে চান ইমন! (ভারতের জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী)। নোবেলের মন্তব্যের জন্য তাকে ‘চাবুক মারতে’ চান বলে ইচ্ছা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেটার কথাই শিরোনামে উল্লেখ করা হয়েছে।

একই প্রতিবেদনের ভেতরে চুম্বক অংশ হিসেবে একটি লাইন দেয়া লেখা হয়েছে, সরাসরি রবীন্দ্রনাথকে তিনি (নোবেল) নাকচ করে দিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে নোবেল বলেছেন, প্রিন্স মাহমুদ স্যারের লেখা এই গানটা নিয়ে আমি একটা কথা বলবো। তা নিয়ে হয়তো অনেকে অনেক কিছু আমাকে বলতে পারে। হয়তো খারাপ মনে করতে পারে। তবে এটা আমার ব্যক্তিগত মত একদমই। আমি মনে করি যে, আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ আমাদের দেশটাকে যতটা এক্সপ্লেইন করে তার থেকে কয়েক হাজার গুণে বেশি এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা “বাংলাদেশ” গানটা। আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা হয়তো রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয়। বাট এটা কিন্তু একদম স্ট্রেইট ফরোয়ারডলি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের আবেগের স্থানটা প্রপারলি তুলে ধরে।

তখন উপস্থাপক বলেন, সেটার কারণ হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা তো আসলে অনেক আগের লেখা। এনথেম হিসেবে লেখনওনি।

নোবেল আরও  বলেন, আর আপনারা জানবেন যে, ঢাকা ইউনিভার্সিটির অনেকে কিন্তু মিছিলও করেছিলো যে এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসেবে করা হোক আরকি।

নিউজ এইটিনের বাংলা ভার্সনেও একই ধরনের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথকে অপমান, নতুন বিতর্কে নোবেল।

ওয়ান ইন্ডিয়া নামক আরেকটি পোর্টালে শিরোনাম করা হয়েছে, নোবেলকে ‘চাবকে’ ঠিক করার বার্তা ইমনের! রবীন্দ্রনাথকে বাংলাদেশী গায়কের চরম অপমান নিয়ে তোলপাড়।

এতে অনেকে নোবেলের সমালোচনা করে বলেছেন, কাউকে অপমান করতে তার সমতুল্য হওয়া দরকার।

তবে এই বাংলায় পালের হাওয়া নোবেলের পক্ষে, সোশ্যাল মিডীয়ায় অধিকাংশ লোক ও ছাত্রসমাজ নোবেলের পক্ষে অবস্থান নিয়েছেন, এবং দাবী জানাচ্ছেন রবিন্দ্রের লিখা জাতীয় সঙ্গিত পরিবর্তনের সময় এসেছে।