02 January 2018

অগ্নিকাণ্ডে ১৫ ঘর পুড়ে ছাই গাজীপুরে

স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় আগুনে আটটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহম্মদ জাকির হোসেন জানান, নাওজোর এলাকায় হাবিবুল্লাহ মার্কেটের সামনের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে ওই গ্যাস থেকে আগুন লেগে মুহূর্তেই তা মার্কেট ও বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে আটটি ঘর ও সাতটি দোকানের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে।


শেয়ার করুন

0 facebook: