26 March 2018

৬৪ জনের প্রাণ গেল রাশিয়ায় শপিং মলের আগুনে


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সাইবেরিয়ার কয়লা খনির শহর কেমেরোভোর একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছেনিহতদের অধিকাংশ শিশু এবং আরো অন্তত ১০জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার কেমেরোভোর উইন্টার চেরি কমপ্লেক্সের উপরের তলার একটি মেঝেতে আগুনে সূত্রপাত হয়অগ্নিকাণ্ডের সময় কমপ্লেক্সের বিনোদন কক্ষে সিনেমা দেখছিলেনঅগ্নিকাণ্ডে হতাহতের শিকার বেশি হয়েছেন সিনেমার দর্শকরা

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ড থেকে বাঁচতে অনেকেই ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ছেন

এক বিবৃতিতে রুশ তদন্ত কমিটি বলছে, প্রাথমিক তথ্যে জানা গেছে- ভবনের দুটি সিনেমা কক্ষের ছাদ ধসে পড়ছেতবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নিতবে কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এ ঘটনায় তদন্ত শুরু করেছে

সাইবেরীয় অঞ্চলের সরকারের উপ-প্রধান ভ্লাদিমির চের্নোভ বলেছেন, শিশুদের ট্রাম্পোলাইন রুমে আগুনের সূত্রপাত হয়েছে

তিনি বলেন, ট্রাম্পোলাইন রুমে এক শিশুর কাছে সিগারেট জ্বালানোর লাইটার থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এবং দ্রুত গান পাওডারের মতো আগুন ছড়িয়ে পড়েদেশটির কয়লা উৎপাদনের বৃহৎ অংশ আসে মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার পূর্বের কেমেরোভো শহর থেকে


ওই ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জরুরি সার্ভিসের প্রায় ৬০০ কর্মকর্তাকে মোতায়েন করা হয়১৭ ঘণ্টারও বেশি লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা


শেয়ার করুন

0 facebook: