26 March 2018

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা


স্বদেশবার্তা ডেস্কঃ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার স্কুলের ভেতরে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে

সোমবার বিকেল ৩টার দিকে নগরীর ছনখোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেনিহত মো. মহিউদ্দিন (৩২) দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার বাসিন্দাতিনি ওই এলাকার যুবলীগকর্মী এবং স্থানীয় রাজনীতিতে প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন

স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানা পুলিশের এসআই মো. আমিনুল হক জানান, মেহের আফহাল স্কুলে প্রধান শিক্ষকের রুমে একই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভা চলছিল

সভায় চলাকালীন সেখানে মহিউদ্দিন নামে এক যুবক যানকোন একটি বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেপরে ওই যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করা হয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহতবস্থায় মহিউদ্দিনকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেনতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে


চট্টগ্রামের বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, খুনের ঘটনায় হাজি ইকবাল ও তার অনুসারীরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছেতাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশবাংলা নিউজ


শেয়ার করুন

0 facebook: