29 January 2019

আ’লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৩০, সাবেক এমপির গাড়ি ভাঙচুর


জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেএ সময় সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা

সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়েসংঘর্ষ এবং হামলায় বর্ধিত সভাস্থল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি চত্বর ভাঙচুরের শিকার হয়
গুরুতর আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেমঙ্গলবার দুপুর ১২টার পর ১টা পর্যন্ত উপজেলা বিআরডিবি কার্যালয় সম্মুখে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ জানান, সকালে বিআরডিবি কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বার্ধিত সভা শুরু হয়সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ উপজেলা নেতারা উপস্থিত ছিলেন

তিনি বলেন, সভার শেষপর্যায়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুর ইসলাম রোমান বক্তব্য দিচ্ছিলেনএ সময় বর্তমান সংসদ সদস্য শফিকুর রহমানের সমর্থকরা একটি মিছিল নিয়ে বর্ধিত সভায় প্রবেশ করে সবাইকে এলোপাতাড়ি মারতে থাকেএকপর্যায়ে বর্ধিত সভা ছত্রভঙ্গ হয়ে যায়এ সময় সাবেক এমপি শামসুল হক ভূঁইয়ার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বর্তমান এমপি শফিকুর রহমানের সমর্থকরা

পুলিশের গুলিতে আহতরা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা রিপন, অ্যাডভোকেট মাহবুবুল আলম, শরিফসহ ৩০ জনগুলিবিদ্ধ আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমানের সমর্থক জানান, বর্ধিত সভায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানকে দাওয়াত না দেয়ায় তার সমর্থকরা বর্ধিত সভায় বাধা প্রদান করেএতে সাবেক সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়ার কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা করে

ঘটনা সম্পর্কে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারী বলেন, কতিপয় বহিরাগতদের সহায়তায় একটি পক্ষ এই হামলার সঙ্গে জড়িত

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেন, জেলা কমিটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে বর্ধিত সভার আয়োজন করা হয়েছেবিশৃঙ্খলা হয়েছেসংঘর্ষের পরই বর্ধিত সভা পণ্ড হয়ে যায় খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে এই বর্ধিত সভা আহ্বান করেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, সংঘর্ষের কারণ আমার জানা নেইতবে আজকে বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাবেক এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়া জানান, যে ঘটনাটি ঘটেছে তা আওয়ামী লীগের জন্য লজ্জাজনক ব্যাপারএর চাইতে বেশি কিছু আমি বলতে পারব না

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছেএদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছেফরিদগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, উভয়পক্ষের সংঘর্ষ থামাতে থানা পুলিশের সঙ্গে জেলা গোয়েন্দা ও দাঙ্গা পুলিশ অংশ নেয়এই ঘটনায় এএসআই রবিউলসহ ৩ পুলিশ সদস্য আহত হন

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কী কারণে এবং কেন এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিলসভায় বর্তমান সাংসদ শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নিওই কারণে তার সমর্থকরা সভাস্থলে গিয়ে মারামারিতে লিপ্ত হয়পুলিশ উভয়পক্ষকে নিয়ন্ত্রণে আনতে গুলি নিক্ষেপ করেবর্তমানে অবস্থা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে


শেয়ার করুন

0 facebook: