Showing posts with label সিলেট বিভাগ. Show all posts
Showing posts with label সিলেট বিভাগ. Show all posts

27 November 2019

ইসকনপন্থী হিন্দু ওসির দৈনিক আয় ৩০ লাখ টাকা! ভারত ও সিলেটে বাড়ি, দুদকে অভিযোগ!

ইসকনপন্থী হিন্দু ওসির দৈনিক আয় ৩০ লাখ টাকা! ভারত ও সিলেটে বাড়ি, দুদকে অভিযোগ!


স্টাফ রিপোর্ট।। ২০০ ড্রেজারের মালিক তাহিরপুর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিন্দুত্ববাদি (ওসি) নন্দন কান্তি ধর! সুনামগঞ্জের জাদুকাটা নদীতে এসব ড্রেজার বসিয়ে অবৈধভাবে প্রতিটিতে ১৫ হাজার টাকা করে দৈনিক প্রায় ৩০ লাখ টাকা আয় করেছেন। গত তিন বছর তাহিরপুর থানার ওসি থাকা অবস্থায় এসব টাকা অবৈধপথে অর্জন করেছে সে।

দুর্নীতি দমন কমিশনে (ওসি) নন্দন কান্তি ধরের বিরুদ্ধে লিখিতভাবে এমন সব অভিযোগ দিয়েছেন একই উপজেলার উত্তর বন্দন এলাকার বাসিন্দা সেলিম ইকবাল।

এর আগে দুদকে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগ জমা পড়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে। গত ২২ অক্টোবরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ অভিযোগ দাখিল হয়।

এবার দুদকে অভিযোগ দেয়া হলো সুনামগঞ্জ সদরের তাহিরপুর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিন্দুত্ববাদি (ওসি) নন্দন কান্তি ধরের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে হিন্দুত্ববাদি ওসি নন্দন কান্তি ধরের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ দেন সেলিম ইকবাল।

দুদকে দেয়া সেই অভিযোগে বলা হয়, ২০১৭ সালে তাহিরপুর উপজেলায় যোগদানের পর থেকে হিন্দুত্ববাদি ওসি নন্দন কান্তি ধর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে মুসলমানদের হয়রানি ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে। একই সঙ্গে জাদুকাটা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালুপাথর উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে সে।

সেলিম ইকবাল দুদকে দেয়া অভিযোগ আরও উল্লেখ করেছেন, হিন্দুত্ববাদি ওসি নন্দন কান্তি ধর তাহিরপুরে নদী খনন থেকে শুরু করে বিভিন্ন নিরীহ মুসলমানদের কাছ থেকে চাঁদাবাজি করে লাখ লাখ টাকার মালিক হয়েছে। জায়গা ভরাট করে দেয়ার নামে তাহিরপুর উপজেলার বাসিন্দা মতুর্জা আলীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিলেও জায়গা ভরাট করে দেয়নি হিন্দুত্ববাদি ওসি নন্দন।

ওসি নন্দন কান্তি ধর তার অবৈধ টাকা দিয়ে ভারত ও সিলেটে বাড়ি নির্মাণ করেছে বলেও অভিযোগ করেছেন সেলিম ইকবাল।

জানা গেছে, ২০১৯ সালে তাহিরপুর উপজেলা থেকে বদলি হওয়ার পর বর্তমানে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত আছে হিন্দুত্ববাদি নন্দন কান্তি ধর।

এদিকে দুদকে তার বিরুদ্ধে দেয়া অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে অভিযুক্ত ওসি নন্দন কান্তি ধর। একটি ড্রেজার মেশিনেরও মালিক নয় বলে দাবি করেছে সে।

সে বলে, আমার কোনো ড্রেজার মেশিন ছিল না, এখনো নেই। এছাড়া অভিযোগে উল্লেখ করা আলী মর্তুজা নামক ব্যক্তির কাছ থেকে কোনো টাকা নিইনি। আমার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। দুদক অভিযোগ তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

এর আগে সরকারে চলমান শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান তালিকায় সুনামগঞ্জ-১ আসনে সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নাম আসে।

ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে গত ১০ বছরে নামে-বেনামে অঢেল সম্পদ বানিয়েছেন তিনি; তার বিরুদ্ধে দুদকে এমন অভিযোগ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সোহেল।

সেই অভিযোগের ভিত্তিতে এমপি রতনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক এবং তার বিদেশ গমনে নিষেধাজ্ঞাও আরোপ করে।

এর পর অভিযোগ আসে, এমপি রতনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করায় মিজানুর রহমান সোহেলকে তাহিরপুর থানার ওসি ক্রসফায়ারের হুমকি দেন।

সে সময় মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ৩ অক্টোবর প্রথম দফা এমপির বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়ার পর ৫ তারিখে তাহিরপুর থানার ওসি তার বাড়িতে পুলিশ পাঠান। এরপর থেকে নানাভাবে তাকে হুমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, ২০০৮ সালের আগে এমপি মোয়াজ্জেম হোসেনের তেমন কোনো সম্পদ ছিল না। নির্বাচনী এলাকার বিভিন্ন নদী, জলমহাল, বালু ও পাথরকোয়ারিতে চাঁদাবাজি করে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। ধরমপাশা, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকায় বাড়ি রয়েছে। এসব সম্পদ তিনি দুর্নীতির মাধ্যমে করেছেন।

তবে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মিজানুর রহমান নামের কাউকে চিনি না। এই নামে কারও সঙ্গে ফোনেও কথা বলিনি। এসব সত্য নয়।’

09 November 2019

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক



সিলেট প্রতিনিধিঃ সিলেটে বিএনপির মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত ও একজনকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপির।

শনিবার শহরের নাইওরপুল ও মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

নগরীর মিরাবাজার থেকে বের হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওয়ানা হয়। নাইওরপুল আসামাত্র মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীরা বাধা ডিঙিয়ে এগুতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপির নেতারা জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে তাদের অর্ধশত নেতাকর্মী আহত হন এবং একজনকে ধরে যায় পুলিশ। এ বিষয়ে এসএমপির উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা যুগান্তরকে লাঠিচার্জের কথা অস্বীকার করে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতারা এটা দাবি করতে পারেন। তবে বাস্তবতা ভিন্ন। উনাদের মিছিলের কোনো অনুমতি ছিল না। সূত্রঃ যুগান্তর

31 October 2019

সিলেটে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ

সিলেটে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ

প্রতিকি ছবি

সিলেট প্রতিনিধি।।
  
বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ দিন আটকে রেখে বিশ্বনাথের এক তরুণীকে ধর্ষণ করেছে বিত্তবান পরিবারের যুবক হাবিব আলী মিঠু (২৪)। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র। এ ঘটনায় নওধার বৈরাগীগাঁও গ্রামের দিনমজুর তরুণীর পিতা বাদী হয়ে অভিযুক্ত হাবিব আলী মিঠুকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরআগে গত ২০শে অক্টোবর আসামি মিঠুসহ ধর্ষিতাকে থানায় হাজির করা হলেও রহস্যজনকভাবে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু ছেড়ে দেওয়ার ৯দিন অতিবাহিত হওয়ার পর নিজেদের গা বাঁচাতে পুলিশ মামলা নিতে বাধ্য হয়। 

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১১ই অক্টোবর দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বাড়ি থেকে নিয়ে যায় হাবিবুর রহমান মিটু। এরপর দীর্ঘ ১০ দিন তার বাড়িতে একটি নির্জন ঘরে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরিবারের লোকজন মেয়েকে না পেয়ে ৭ দিন পর ১৮ই অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

29 September 2019

সিসিক মেয়র আরিফুল হককে অপরিচিত নাম্বার থেকে প্রাণনাশের হুমকি

সিসিক মেয়র আরিফুল হককে অপরিচিত নাম্বার থেকে প্রাণনাশের হুমকি


স্টাফ রিপোর্টার।। দু’টি মোবাইল নাম্বার থেকে বারবার ফোন করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এমন অভিযোগে গতকাল শনিবার মেয়রের পক্ষে নগরীর কোতোয়ালী থানায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিট থেকে পর পর দু’টি নাম্বার (০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এর ফলে ভবিষ্যতে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শনিবার সকালে সিটি করপোরেশনের স্কুলের জন্য শহরতলির লাক্কাতুরায় জায়গা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ওই দু’টি নাম্বার থেকে কল করে গালিগালাজ করা হয়। তারা প্রাণনাশের হুমকিও দেয়। নিজেদের পরিচয় দেয়নি তারা। আমি তাদেরকে বলি, আমাকে মারতে হলে সামনে আয়। শহরে ফেরার পরও তারা বারবার কল করছিল। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।’

নগরীর কোতোয়ালী থানার ওসি মুহম্মদ সেলিম বলেন, ‘মেয়র মহোদয়কে যে দু’টি নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে, সে নাম্বারগুলোর বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

26 September 2019

কনস্টেবল আশরাফুলের মৃত্যুতে হিন্দু ইন্সপেক্টর গোবিন্দের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে

কনস্টেবল আশরাফুলের মৃত্যুতে হিন্দু ইন্সপেক্টর গোবিন্দের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে

গোবিন্দ শুক্ল। ছবি: যুগান্তর
সিলেট প্রতিনিধি।। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক নারী কনস্টেবলের সঙ্গে হিন্দু রিজার্ভ অফিস ইন্সপেক্টর (আরওআই) গোবিন্দ শুক্ল দাসের অনৈতিক সম্পর্কের ভিডিওর সত্যতা পেয়ে দুজনকে ক্লোজড করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া স্বাক্ষরিত পৃথক আদেশে ওই নারী কনস্টেবল ও হিন্দু আরওআই গোবিন্দ শুক্ল দাসকে ক্লোজড করা হয়।

এসএমপির উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নৈতিক স্খলনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুজনকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর ‘কনস্টেবল আশরাফুলের মৃত্যু; পুলিশ দুর্ঘটনা বললেও স্বজনরা বলছেন হত্যা। মোবাইল ফোনে আরওআইর সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্কের ভিডিও’ শিরোনামে দৈনিক যুগান্তরে প্রতিবেদন ছাপা হয়।

এরপরই নড়েচড়ে বসে এসএমপি পুলিশ। সেদিনই আশরাফুলের সড়ক দুর্ঘটনার মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জুন রাতে কনস্টেবল আশরাফুলের কথিত স্ত্রী এসএমপির এক নারী কনস্টেবলের সঙ্গে আরওআই গোবিন্দ শুল্ক দাসের অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও ধারণ করেন আশরাফুল নিজেই। পরে আরওআই গোবিন্দ শুক্ল দাসকে বেধড়ক মারধর করেন আশরাফুল। সেই ভিডিও থেকে যায় তার মোবাইলে।

গত ১৮ আগস্ট গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থেকে সিলেটে কর্মস্থলে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মারা যান আশরাফুল। কিন্তু তার শরীরে কোনো আঘাত না থাকায় সন্দেহ হয় পরিবারের। পরে হাইওয়ে পুলিশ আশরাফুলের ব্যবহৃত মোবাইল ফোনটি তার পরিবারের কাছে ফেরত দেয়।

সেই মোবাইলে থাকা তিনটি ভিডিও ক্লিপ আশরাফুলের মৃত্যু সড়ক দুর্ঘটনা না হত্যা- এ নিয়ে সন্দেহ হয় পরিবারের কাছে। আশরাফুলের বড় ভাই মনিরুল ইসলাম এবং তার চাচাতো ভাই শফিকুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর সিলেটে এসে ৩টি ভিডিও ক্লিপ এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার হাতে তুলে দেন এবং তাদের সন্দেহের কথা জানান।

রহস্যজনক কারণে দুই পুলিশ সদস্যের নৈতিক স্খলনের ভিডিও হাতে পেয়েও ১০ দিনে কোনো ব্যবস্থা নেননি এসএমপি কমিশনার। গত ১৪ সেপ্টেম্বর যুগান্তরের হাতে আসে ভিডিওগুলো। এ নিয়ে ১৫ সেপ্টেম্বর প্রতিবেদন ছাপা হয়। এরপরই নড়েচড়ে বসে এসএমপি পুলিশ। আশরাফুলের সড়ক দুর্ঘটনার মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। আর প্রতিবেদন ছাপা হওয়ার ১০ দিন পর নৈতিক স্খলনের অপরাধী ওই নারী কনস্টেবল ও আরওআই গোবিন্দকে ক্লোজড করা হয়।