20 February 2018

কেউ হাসপাতালে নেয়নি গণধর্ষণের শিকার মহিলাকে ১৮ ঘণ্টা পড়ে থাকলেও


স্বদেশবার্তা ডেস্কঃ গত শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির দেহাবন্ধ হাটপাড়ায় ইছামতী সেতুর নিচে ২৮ বছরের এক নারীকে ধরে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরাএর পর তার যৌনাঙ্গে ধাতব বস্তু দিয়ে আঘাত করা হয়এ অবস্থাতেই ১৮ ঘণ্টা সেখানে পড়েছিলেন তিনিকেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নেননি 

ধর্ষণের পর রোববার বিকাল ৩টা পর্যন্ত সেতুর নিচে পড়েছিলেন ওই নারীপরে কয়েকজন কৃষক দেখতে পান তিনি খালি গায়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই কৃষকরা তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা বলছেন, গণধর্ষণের শিকার নারীর অবস্থার প্রচণ্ড অবনতিশীলযদি ঘটনার পর তাড়াতাড়ি তিনি চিকিৎসার সুযোগ পেতেন, তা হলে তার অবস্থা এতটা সংকটজনক হতো না

জানা গেছে, ওই নারীর বাবা-মা কেউ বেঁচে নেইস্বামীও তাকে ছেড়ে চলে গেছেনতার দিন চলে প্রতিবেশীদের সাহায্যে শনিবার তিনি পতিরাজ এলাকায় শিবরাত্রির মেলায় যানসেখান থেকে সন্ধ্যার দিকে তাকে ধরে ইছামতী সেতুর নিচে নিয়ে গণধর্ষণ করা হয়এর পর সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি

পরে কয়েকজন কৃষক দেখতে পেয়ে তাকে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যানধর্ষণের ১৮-২০ ঘণ্টা পর তিনি প্রথমবার চিকিৎসা পান সেখানে তার অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালেসেখানে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারও হয় কিন্তু বিপদমুক্ত না হওয়ায় রোববার রাত ২টায় তাকে পাঠানো হয় মালদহ মেডিকেল কলেজেসেখানে চিকিৎসক টিম গঠন করে তার চিকিৎসা শুরু হয়েছেসোমবার সন্ধ্যায় আবার অস্ত্রোপচার করা হয়

মেডিকেলের সুপার অমিতকুমার বলেন, তরুণীকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবেতার আগে কিছু বলা যাচ্ছে না এদিকে এই গণধর্ষণের ঘটনায় পুলিশ সোমবার দেহাবন্ধ এলাকার একজনকে গ্রেফতার করেছেতবে প্রশ্ন উঠেছে- ঘটনার দুদিন পরও কেন সব দুর্বৃত্তকে ধরা যায়নি

এ ছাড়া কুশমণ্ডি থানার পুলিশ ঘটনার খবর পেয়েও প্রথমে ঘটনাস্থলে যেতে গড়িমসি করেছে বলেও অভিযোগ উঠেছে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে গ্রামবাসী দাবি করেছেন, তারাই অটো করে ওই নারীকে হাসপাতালে নিয়ে যানআদিবাসী সংগঠনের নেতা বুধন হেমব্রমের অভিযোগ, ‘পুলিশ তৎপর ছিল নাতাই এ ঘটনা ঘটেছে

তবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) বলেন, ‘পুলিশ খবর পাওয়ার পর পরই ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করেছেতিনি বলছেন, ‘যৌন নিগ্রহের ঘটনা সহ্য করা হবে নাকড়া ব্যবস্থাই নেয়া হবেআনন্দবাজার পত্রিকা


শেয়ার করুন

0 facebook: