25 March 2018

ওসিকে পেটালেন মন্ত্রীর ছেলে


আন্তর্জাতিক ডেস্কঃ পুলিশের এক ওসিকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রীর ছেলের বিরুদ্ধেএ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ

ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশের এক ওসিকে মারধরের অভিযোগে সাবেক মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুরকে গ্রেফতার করা হয়েছেশুক্রবার রাতে ঠাকুরনগর থেকে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশপুলিশ বলছে, কয়েক দিন আগে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে একটি সোনার হার চুরি হয়সেই ঘটনার তদন্তে শুক্রবার ঠাকুরবাড়িতে যায় গাইঘাটা থানার পুলিশসিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে শান্তনু ঠাকুর ও তপনকিরণ মজুমদার পুলিশ সদস্যদের বাধা দেনএমনকি গাইঘাটা থানার ওসিকে মারধর করা হয়


তবে অভিযোগ অস্বীকার করেছেন শান্তনুতার দাবি, পুলিশ কেন গ্রেফতার করতে তা জানতে চেয়েছিলেন মাত্রকাউকে বাধা বা মারধর করা হয়নি উল্লেখ্য, বনগাঁ লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন শান্তনু ঠাকুরতৃণমূল প্রার্থী তথা জেঠিমা মমতা ঠাকুরের কাছে পরাজয় হয় তার যুগান্তর


শেয়ার করুন

0 facebook: