25 March 2018

৬ আইনজীবী খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে

ফাইল ফটো
স্বদেশবার্তা ডেস্কঃ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গেছেন তাঁর ছয় আইনজীবীআজ রোববার বিকেল পৌনে চারটার দিকে কারাগারে প্রবেশ করেন তাঁরা

এই ছয় আইনজীবী হলেন জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন


বিএনপি সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ বাকি মামলাগুলোর সর্বশেষ অবস্থা এবং পরবর্তী করণীয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করবেন আইনজীবীরাএর আগে দুপুর সোয়া ১২টার দিকে কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা-সংবলিত চিঠি গ্রহণ করে


শেয়ার করুন

0 facebook: