![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ বলিউড অভিনেত্রী মন্দিরা বেদী ভারতীয়
পুরুষদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের কিছু ভাইরাল হওয়া ছবির
ট্রল ও কমেন্ট দেখে তিনি এই মন্তব্য করেন।
গতকাল শনিবার
গালফনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে মন্দিরা বলেন, ‘তাদের কমেন্টগুলো খুবই আক্রমণাত্মক। এর আগেও আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন। ক্রিকেটের ধারাভাষ্যকার হওয়াতে অনেকে কটূক্তিও শুনেছি। তবে এবার তাদের আচরণ ছিলো সহ্যের বাইরে। আর আমিও পাল্টা জবাব না দিয়ে পিছু হটবো না।’ এই তারকা আরও বলেন, ‘সাধারণত এ ধরনের কমেন্টের প্রতি আমি কখনই গুরুত্ব দেই না। কারণ একদিকে যেমন মেয়েরা আমাকে অনুপ্রেরণা হিসেবে
নিচ্ছেন। অন্যদিকে ছেলেরা আমার শরীর
নিয়ে অকথ্য ভাষায় গালি দিচ্ছে।’ তবে নিজের এই মানহানির জন্য
ডিজিটাল যুগের পরিবর্তনকেই দোষ দিয়েছেন মন্দিরা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: