![]() |
খাতা পরীক্ষা
করতে গিয়ে ১০০ ও ৫০ টাকার পেয়েছেন শিক্ষকরা। টাকার পাশে আবার নম্বর বাড়িয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে। খবর এবেলার।
খবরে বলা হয়েছে,
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড
পরীক্ষা শেষ হয়েছে। এ বছরে বোর্ড পরীক্ষায় নকল
ঠেকাতে প্রশাসন কঠোর ভূমিকা রাখে। ফলে পাশ করতে না পারার ভয়ে পরীক্ষা দেয়নি ১০ লাখ ছাত্র-ছাত্রী। নকল ঠেকানোয় অনেকের মধ্যে ফেলের ভয় তাড়া করে বেড়াচ্ছে। এজন্য নম্বর বাড়াতে শিক্ষকদের ঘুষ দিতেও পিছপা হল না
তারা।
দশম ও দ্বাদশ
শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তরপত্র পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যান শিক্ষকরা। দেখা যায় যে, বেশ কিছু
উত্তরপত্রের পাতার ভিতরে নোট রেখে দেয়া হয়েছে। পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য ১০০ ও ৫০ টাকার এই নোটগুলি
রেখে দেয়া হয়েছে। কোনো কোনো খাতায় নোটের পাশেই
নম্বর বাড়ানোর কথা লিখে শিক্ষকদের কাছে আবেদন করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: