26 March 2018

চীন গোপন যুদ্ধবিমান বানাচ্ছে


আন্তর্জাতিক ডেস্কঃ দেশের মাটিতেই গোপনে যুদ্ধবিমান বানাচ্ছে চীনচীনের প্রোডাকশন হাব ইয়ানলিয়াংয়ে ওই যুদ্ধবিমান তৈরি করা হচ্ছেসম্প্রতি স্যাটেলাইট ইমেজে এর কিছু দৃশ্য ধরা পড়েছেছবিতে দেখা যাচ্ছে ওয়াই-২০ নামের ওই এয়ারক্রাফট সংখ্যা ক্রমশ বাড়ছেখবর কলকাতা২৪ এর

চীনের গোপন যুদ্ধবিমান তৈরির এ প্রকল্পের 'কোড' নাম দেয়া হয়েছে 'কিনপেং'কিনপেং চীনের এক পৌরাণিক পাখি যা কয়েক হাজার কিলোমিটার উড়ে যেতে পারতচীনের সরকারি সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নাওই বিমানগুলি তৈরি করছেএইসব বিমানের সঙ্গে রাশিয়ার আইএল-৭৬ এয়ারক্রাফটের খুব মিল রয়েছেরাশিয়ার এই বিমান ভারতের কাছেও রয়েছে


আবার চীনের এই বিমানের সঙ্গে মার্কিন এয়ারফোর্সের সি-১ গ্লোবমাস্টারেরও অনেক মিল রয়েছো বিশেষত বিমানের পিছনের অংশের বেশিরভাগই মিল রয়েছেযুক্তরাষ্ট্রের এই বিমান ভারতের হাতেও রয়েছে চীনের ওয়াই-২০ বিমান ২০০ মেট্রিক টন লোডের জন্য বানানো হয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরামূলত সেনা ও অস্ত্র বহনের জন্য তৈরি করা হচ্ছে এগুলিএতে চীনের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা রিফুয়েলিং ইকুইপমেন্ট বহন করা হতে পারেবিশেষত প্রতিকূল আবহাওয়াতে যাতে দ্রুত অস্ত্র পৌঁছে দেয়া যায় সে জন্য এই বিমান তৈরি করা হচ্ছে২০১৩ সালে প্রথম এই বিমান উড়িয়েছিল চীন


শেয়ার করুন

0 facebook: