28 March 2018

খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে নাঃ হাইকোর্টের রুল


স্বদেশবার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজার মেয়াদ কেন বাড়ানো হবে না- তা জানতে চেয়ে রুল জারি করছেন হাইকোর্ট

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাজা বাড়ানোর আবেদনের ওপর শুনানি শেষে এ রুল জারি করেন

আদালতে খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনদুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খানরাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে গত ২৫ মার্চ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন

এদিকে আজ বুধবার খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার কথা থাকলেও অনিবার্য কারণে আদালতে নেওয়া হয়নি এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, এই মামলার দুজন আসামি আদালতে উপস্থিত আছেনঅপর আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত রয়েছেনপ্রসিকিউটর হিসেবে আমার দায়িত্ব তাকে আদালতে হাজির করাতার না আসার কোনো কারণ থাকতে পারে স্যার

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেনএকই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেনএ অর্থ দণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া


শেয়ার করুন

0 facebook: