28 March 2018

৪০ হাজার কর্মচারী নিয়োগ দেয়া হবে হাসপাতালেঃ স্বাস্থ্যমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন আউটসোর্সিং বাতিল করে দেশের হাসপাতালগুলোতে ৪০ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছেঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. মিলন অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার কথা বিবেচনা করেই এই নিয়োগ দেয়া হচ্ছেএমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবেনাসিম আরও বলেন, কিছুদিনের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবেযাদের সবাইকে তিন বছর করে গ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হবেজনসেবার চেয়ে বড় আর কিছু হতে পারে নাআমরা সেই কাজটিই করে যাচ্ছি

তিনি বলেন, বিএনপি বলছে খালেদা জিয়াকে মুক্তি না দিলে তারা নির্বাচনে আসবে নাতাকে তো আমরা আটকে রাখেনিআদালত আটকে রেখেছেআমাদের কী করার আছে? তবে আমরা খালি মাঠে গোল দিতে চাই নাআমরা চাই বিএনপি নির্বাচনে আসুকবিএনপি একটা মাজাভাঙা দলআন্দোলন করতে পারে না

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের নতুন ও বিদায়ী কমিটির নেতাদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ



শেয়ার করুন

0 facebook: