![]() |
| ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করায় মির্জা ফখরুলকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ ইউনুস।
পিএস বলেন, স্যার সকালে অসুস্থ বোধ করছিলেন। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।
সর্বশেষ গত ২ এপ্রিল বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

0 facebook: