![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ ভারতীয় সরকার নয়, দেশটিতে থাকা রোহিঙ্গারা এসেছে দালালদের মাধ্যমে। তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
আলোচনা-সমালোচনা কিংবা দেনা-পাওনার হিসাবে প্রাপ্তির খাতায় কতটা যোগ করতে পেরেছে বাংলাদেশ তা নিয়ে প্রশ্ন থাকলেও, বাংলাদেশ-ভারত সর্ম্পক দুদেশের কাছে গুরুত্বপূর্ণ অন্তত ইতিহাস তাই বলে। গেল দশ বছরে যা রূপ নিয়েছে ভিন্নমাত্রায়। দেশ দুটির শীর্ষ নেতাদের একাধিকবার পাল্টাপাল্টি সফর দেয় সেই ইঙ্গিতই।আর তাই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর, প্রথম আমন্ত্রণেই ভারত সফরে যান ড. এ কে আব্দুল মোমেন।
দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ বিভিন্ন স্তরের নীতি নির্ধারকদের সাথে। দেখা করেন সাবেক প্রধানমন্ত্রী মানমোহন সিংয়ের সাথেও। তিনদিনের সফর শেষে ঢাকা ফিরে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন সফরের নানা বিষয়ে। তিনি জানান, তার সফরে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে পাঠাতে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজভূমিতে ফেরত পাঠানো না গেলে, নিরাপত্তা হুমকিতে পড়বে এ অঞ্চলের মানুষ।
এছাড়া দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানির ন্যায্য হিৎসা নিয়ে সমাধানের কোনো সম্ভাবনা আছে কিনা-এমন প্রশ্নে কেবল আশাবাদের কথাই জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা ছাড়াও ৫৪ টি নদীর পানি বণ্টন নিয়ে কথা হয়েছেও বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: