Showing posts with label সিলেট বিভাগ. Show all posts
Showing posts with label সিলেট বিভাগ. Show all posts

27 November 2019

ইসকনপন্থী হিন্দু ওসির দৈনিক আয় ৩০ লাখ টাকা! ভারত ও সিলেটে বাড়ি, দুদকে অভিযোগ!

ইসকনপন্থী হিন্দু ওসির দৈনিক আয় ৩০ লাখ টাকা! ভারত ও সিলেটে বাড়ি, দুদকে অভিযোগ!


স্টাফ রিপোর্ট।। ২০০ ড্রেজারের মালিক তাহিরপুর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিন্দুত্ববাদি (ওসি) নন্দন কান্তি ধর! সুনামগঞ্জের জাদুকাটা নদীতে এসব ড্রেজার বসিয়ে অবৈধভাবে প্রতিটিতে ১৫ হাজার টাকা করে দৈনিক প্রায় ৩০ লাখ টাকা আয় করেছেন। গত তিন বছর তাহিরপুর থানার ওসি থাকা অবস্থায় এসব টাকা অবৈধপথে অর্জন করেছে সে।

দুর্নীতি দমন কমিশনে (ওসি) নন্দন কান্তি ধরের বিরুদ্ধে লিখিতভাবে এমন সব অভিযোগ দিয়েছেন একই উপজেলার উত্তর বন্দন এলাকার বাসিন্দা সেলিম ইকবাল।

এর আগে দুদকে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগ জমা পড়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে। গত ২২ অক্টোবরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ অভিযোগ দাখিল হয়।

এবার দুদকে অভিযোগ দেয়া হলো সুনামগঞ্জ সদরের তাহিরপুর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিন্দুত্ববাদি (ওসি) নন্দন কান্তি ধরের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে হিন্দুত্ববাদি ওসি নন্দন কান্তি ধরের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ দেন সেলিম ইকবাল।

দুদকে দেয়া সেই অভিযোগে বলা হয়, ২০১৭ সালে তাহিরপুর উপজেলায় যোগদানের পর থেকে হিন্দুত্ববাদি ওসি নন্দন কান্তি ধর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে মুসলমানদের হয়রানি ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে। একই সঙ্গে জাদুকাটা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালুপাথর উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে সে।

সেলিম ইকবাল দুদকে দেয়া অভিযোগ আরও উল্লেখ করেছেন, হিন্দুত্ববাদি ওসি নন্দন কান্তি ধর তাহিরপুরে নদী খনন থেকে শুরু করে বিভিন্ন নিরীহ মুসলমানদের কাছ থেকে চাঁদাবাজি করে লাখ লাখ টাকার মালিক হয়েছে। জায়গা ভরাট করে দেয়ার নামে তাহিরপুর উপজেলার বাসিন্দা মতুর্জা আলীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিলেও জায়গা ভরাট করে দেয়নি হিন্দুত্ববাদি ওসি নন্দন।

ওসি নন্দন কান্তি ধর তার অবৈধ টাকা দিয়ে ভারত ও সিলেটে বাড়ি নির্মাণ করেছে বলেও অভিযোগ করেছেন সেলিম ইকবাল।

জানা গেছে, ২০১৯ সালে তাহিরপুর উপজেলা থেকে বদলি হওয়ার পর বর্তমানে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত আছে হিন্দুত্ববাদি নন্দন কান্তি ধর।

এদিকে দুদকে তার বিরুদ্ধে দেয়া অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে অভিযুক্ত ওসি নন্দন কান্তি ধর। একটি ড্রেজার মেশিনেরও মালিক নয় বলে দাবি করেছে সে।

সে বলে, আমার কোনো ড্রেজার মেশিন ছিল না, এখনো নেই। এছাড়া অভিযোগে উল্লেখ করা আলী মর্তুজা নামক ব্যক্তির কাছ থেকে কোনো টাকা নিইনি। আমার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। দুদক অভিযোগ তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

এর আগে সরকারে চলমান শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান তালিকায় সুনামগঞ্জ-১ আসনে সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নাম আসে।

ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে গত ১০ বছরে নামে-বেনামে অঢেল সম্পদ বানিয়েছেন তিনি; তার বিরুদ্ধে দুদকে এমন অভিযোগ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সোহেল।

সেই অভিযোগের ভিত্তিতে এমপি রতনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক এবং তার বিদেশ গমনে নিষেধাজ্ঞাও আরোপ করে।

এর পর অভিযোগ আসে, এমপি রতনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করায় মিজানুর রহমান সোহেলকে তাহিরপুর থানার ওসি ক্রসফায়ারের হুমকি দেন।

সে সময় মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ৩ অক্টোবর প্রথম দফা এমপির বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়ার পর ৫ তারিখে তাহিরপুর থানার ওসি তার বাড়িতে পুলিশ পাঠান। এরপর থেকে নানাভাবে তাকে হুমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, ২০০৮ সালের আগে এমপি মোয়াজ্জেম হোসেনের তেমন কোনো সম্পদ ছিল না। নির্বাচনী এলাকার বিভিন্ন নদী, জলমহাল, বালু ও পাথরকোয়ারিতে চাঁদাবাজি করে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। ধরমপাশা, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকায় বাড়ি রয়েছে। এসব সম্পদ তিনি দুর্নীতির মাধ্যমে করেছেন।

তবে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মিজানুর রহমান নামের কাউকে চিনি না। এই নামে কারও সঙ্গে ফোনেও কথা বলিনি। এসব সত্য নয়।’

09 November 2019

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক



সিলেট প্রতিনিধিঃ সিলেটে বিএনপির মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত ও একজনকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপির।

শনিবার শহরের নাইওরপুল ও মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

নগরীর মিরাবাজার থেকে বের হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওয়ানা হয়। নাইওরপুল আসামাত্র মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীরা বাধা ডিঙিয়ে এগুতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপির নেতারা জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে তাদের অর্ধশত নেতাকর্মী আহত হন এবং একজনকে ধরে যায় পুলিশ। এ বিষয়ে এসএমপির উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা যুগান্তরকে লাঠিচার্জের কথা অস্বীকার করে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতারা এটা দাবি করতে পারেন। তবে বাস্তবতা ভিন্ন। উনাদের মিছিলের কোনো অনুমতি ছিল না। সূত্রঃ যুগান্তর

31 October 2019

সিলেটে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ

সিলেটে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ

প্রতিকি ছবি

সিলেট প্রতিনিধি।।
  
বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ দিন আটকে রেখে বিশ্বনাথের এক তরুণীকে ধর্ষণ করেছে বিত্তবান পরিবারের যুবক হাবিব আলী মিঠু (২৪)। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র। এ ঘটনায় নওধার বৈরাগীগাঁও গ্রামের দিনমজুর তরুণীর পিতা বাদী হয়ে অভিযুক্ত হাবিব আলী মিঠুকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরআগে গত ২০শে অক্টোবর আসামি মিঠুসহ ধর্ষিতাকে থানায় হাজির করা হলেও রহস্যজনকভাবে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু ছেড়ে দেওয়ার ৯দিন অতিবাহিত হওয়ার পর নিজেদের গা বাঁচাতে পুলিশ মামলা নিতে বাধ্য হয়। 

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১১ই অক্টোবর দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বাড়ি থেকে নিয়ে যায় হাবিবুর রহমান মিটু। এরপর দীর্ঘ ১০ দিন তার বাড়িতে একটি নির্জন ঘরে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরিবারের লোকজন মেয়েকে না পেয়ে ৭ দিন পর ১৮ই অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

29 September 2019

সিসিক মেয়র আরিফুল হককে অপরিচিত নাম্বার থেকে প্রাণনাশের হুমকি

সিসিক মেয়র আরিফুল হককে অপরিচিত নাম্বার থেকে প্রাণনাশের হুমকি


স্টাফ রিপোর্টার।। দু’টি মোবাইল নাম্বার থেকে বারবার ফোন করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এমন অভিযোগে গতকাল শনিবার মেয়রের পক্ষে নগরীর কোতোয়ালী থানায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিট থেকে পর পর দু’টি নাম্বার (০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এর ফলে ভবিষ্যতে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শনিবার সকালে সিটি করপোরেশনের স্কুলের জন্য শহরতলির লাক্কাতুরায় জায়গা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ওই দু’টি নাম্বার থেকে কল করে গালিগালাজ করা হয়। তারা প্রাণনাশের হুমকিও দেয়। নিজেদের পরিচয় দেয়নি তারা। আমি তাদেরকে বলি, আমাকে মারতে হলে সামনে আয়। শহরে ফেরার পরও তারা বারবার কল করছিল। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।’

নগরীর কোতোয়ালী থানার ওসি মুহম্মদ সেলিম বলেন, ‘মেয়র মহোদয়কে যে দু’টি নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে, সে নাম্বারগুলোর বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

26 September 2019

কনস্টেবল আশরাফুলের মৃত্যুতে হিন্দু ইন্সপেক্টর গোবিন্দের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে

কনস্টেবল আশরাফুলের মৃত্যুতে হিন্দু ইন্সপেক্টর গোবিন্দের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে

গোবিন্দ শুক্ল। ছবি: যুগান্তর
সিলেট প্রতিনিধি।। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক নারী কনস্টেবলের সঙ্গে হিন্দু রিজার্ভ অফিস ইন্সপেক্টর (আরওআই) গোবিন্দ শুক্ল দাসের অনৈতিক সম্পর্কের ভিডিওর সত্যতা পেয়ে দুজনকে ক্লোজড করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া স্বাক্ষরিত পৃথক আদেশে ওই নারী কনস্টেবল ও হিন্দু আরওআই গোবিন্দ শুক্ল দাসকে ক্লোজড করা হয়।

এসএমপির উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নৈতিক স্খলনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুজনকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর ‘কনস্টেবল আশরাফুলের মৃত্যু; পুলিশ দুর্ঘটনা বললেও স্বজনরা বলছেন হত্যা। মোবাইল ফোনে আরওআইর সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্কের ভিডিও’ শিরোনামে দৈনিক যুগান্তরে প্রতিবেদন ছাপা হয়।

এরপরই নড়েচড়ে বসে এসএমপি পুলিশ। সেদিনই আশরাফুলের সড়ক দুর্ঘটনার মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জুন রাতে কনস্টেবল আশরাফুলের কথিত স্ত্রী এসএমপির এক নারী কনস্টেবলের সঙ্গে আরওআই গোবিন্দ শুল্ক দাসের অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও ধারণ করেন আশরাফুল নিজেই। পরে আরওআই গোবিন্দ শুক্ল দাসকে বেধড়ক মারধর করেন আশরাফুল। সেই ভিডিও থেকে যায় তার মোবাইলে।

গত ১৮ আগস্ট গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থেকে সিলেটে কর্মস্থলে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মারা যান আশরাফুল। কিন্তু তার শরীরে কোনো আঘাত না থাকায় সন্দেহ হয় পরিবারের। পরে হাইওয়ে পুলিশ আশরাফুলের ব্যবহৃত মোবাইল ফোনটি তার পরিবারের কাছে ফেরত দেয়।

সেই মোবাইলে থাকা তিনটি ভিডিও ক্লিপ আশরাফুলের মৃত্যু সড়ক দুর্ঘটনা না হত্যা- এ নিয়ে সন্দেহ হয় পরিবারের কাছে। আশরাফুলের বড় ভাই মনিরুল ইসলাম এবং তার চাচাতো ভাই শফিকুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর সিলেটে এসে ৩টি ভিডিও ক্লিপ এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার হাতে তুলে দেন এবং তাদের সন্দেহের কথা জানান।

রহস্যজনক কারণে দুই পুলিশ সদস্যের নৈতিক স্খলনের ভিডিও হাতে পেয়েও ১০ দিনে কোনো ব্যবস্থা নেননি এসএমপি কমিশনার। গত ১৪ সেপ্টেম্বর যুগান্তরের হাতে আসে ভিডিওগুলো। এ নিয়ে ১৫ সেপ্টেম্বর প্রতিবেদন ছাপা হয়। এরপরই নড়েচড়ে বসে এসএমপি পুলিশ। আশরাফুলের সড়ক দুর্ঘটনার মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। আর প্রতিবেদন ছাপা হওয়ার ১০ দিন পর নৈতিক স্খলনের অপরাধী ওই নারী কনস্টেবল ও আরওআই গোবিন্দকে ক্লোজড করা হয়।

25 September 2019

কুকুরের জন্য মুগুর প্রয়োজন, জনগণের উদ্যেশ্যে সরকার কে লক্ষ্য করেঃ জিকে গউস

কুকুরের জন্য মুগুর প্রয়োজন, জনগণের উদ্যেশ্যে সরকার কে লক্ষ্য করেঃ জিকে গউস


সিলেট প্রতিনিধি।। কুকুরের জন্য মুগুরের প্রয়োজন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক জিকে গউস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপর বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি।

জিকে গউস আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নেই।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

23 September 2019

সিলেটে প্রশাসনের নাকের ডগায় ইসলাম ধর্মীয় পোশাক-কে অবমাননা করে অশ্লীল নাটক তৈরি ও প্রচার

সিলেটে প্রশাসনের নাকের ডগায় ইসলাম ধর্মীয় পোশাক-কে অবমাননা করে অশ্লীল নাটক তৈরি ও প্রচার


সিলেট প্রতিনিধি।। ইদানিং সিলেটী নাটক বা কৌতুকে ইসলামী পোষাক পাঞ্জাবী, টুপি, ও বোরখা পরে নষ্টামী প্রচার শুরু করেছে কিছু নাট্যকর্মী। এমনকি নকল দাড়ি লাগিয়ে তারা নাটকে নানা অশ্লিল কাজ করছে। এনিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সামজিক যোগাযোগ মাধ্যমে। সুশিল সমাজ মনে করেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনি যে মাটিতে জিন্দা শুয়ে আছেন সেই সিলেটে এরকম পোষাক পরিধান করে নাটক তৈরীর নামে মুসলিম জনগোষ্ঠীকে কলুষিত করা হচ্ছে।

অবিলম্বে এসকল নাটক তৈরীর সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তারা। অন্যথায় এরকম নাটক মঞ্চস্থকারীদের বিরুদ্ধে সিলেটবাসী জেগে উঠবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনিয়ে ইতোমধ্যে ঝড় উঠেছে। নাটকের বিভিন্ন ভঙ্গির ছবি পোস্ট করে সুশিল সমাজ প্রতিবাদ জানাচ্ছেন।

আমাদের সংবাদপত্রের পাঠকদের জন্য এসব পোস্ট হুবহু তুলে ধরা হলোঃ-

ইকবাল হাসান জাহিদ একটি ছবি আপলোড দিয়ে লেখেনঃ- এই পাঞ্জাবী পরিহিত লোকটা কোনো হুজুর বা মৌলভী নয়। শাহজালালের (রহমতুল্লাহি আলাইহি) পূণ্যভূমিতে লুচ্চাচরিত্রের এই লোক অবাধে অপসংস্কৃতির বিষবাষ্প ছাড়াচ্ছে।

উনি পরিকল্পিতভাবে নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে কলুষিত করার জন্য পাঞ্জাবী টুপি পরে দাড়ি লাগিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাটক করে যাচ্ছেন।

সিলেটী নাটকের নামে এই বদমাইশ লোকটা সিলেটের ইজ্জত নষ্ট করছে। একদিকে সিলেটীদের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট করছে, নোংরা ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাটকের নামে শেখাচ্ছে যৌনতা, নষ্ট করছে তরুণ ও কিশোর সমাজ। অন্যদিকে সিলেটীদের সামাজিক উন্নত রুচির পরিচয়কে মেশাচ্ছে ধুলোয়।

বিশেষত পাঞ্জাবী টুপি পরে মুখে দাড়ি রেখে নারীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি, গানবাজনা, ড্যান্স সহ সকল প্রকার অপসংস্কৃতির বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে ক্রমশ। কিন্তু কেউ তার ধারাবাহিক বদমায়েশী চরিত্রের ব্যাপারে মুখ খুলতে দেখছি না।

বিষয়টা নিয়ে ভাবুন। সিলেটের যুব সমাজ ও তরুণ আলেম সমাজ এই বিষয়ে সোচ্চার হোন। একদিকে সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য অন্যদিকে শাহজালালালের পূণ্যভূমীর পবিত্রতা রক্ষা করা সকল মুমিনের দায়িত্ব।


22 September 2019

সিলেটের মাদক সম্রাট উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদি স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ রিমান্ডে

সিলেটের মাদক সম্রাট উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদি স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ রিমান্ডে


স্টাফ রিপোর্টার।। অস্ত্র ও মাদকের দুই মামলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উগ্র হিন্দুত্ববাদি পিযুষ কান্তি দে-কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার দুপুরে মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক মুহম্মদ মোস্তাইন বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাবের করা অস্ত্র ও মাদক মামলার আসামি পিযুষ ও তার তিন সহযোগী বাপ্পা পাল, মন্টি রায় ও রায়হান খানের সাত দিন করে পৃথক ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ সেলিম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পিযুষের বিরুদ্ধে ৩ প্রবাসীকে মারধর করা ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অসংখ্য মামলা রয়েছে।

চলতি বছরের  ১১ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে ৩ সহযোগীসহ পিযুষকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ১টি রিভলভার, ৩টি রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
নতুন চক্রান্ত, সীমান্তে ভিত্তিপ্রস্তর ফলকসহ যাবতীয় কাগজপত্রে বাংলাদেশের বদলে ভারতীয় নাম ঠিকানা লেখা

নতুন চক্রান্ত, সীমান্তে ভিত্তিপ্রস্তর ফলকসহ যাবতীয় কাগজপত্রে বাংলাদেশের বদলে ভারতীয় নাম ঠিকানা লেখা


স্টাফ রিপোর্টার।। বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এর কাছেই নতুনভাবে নির্মিত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর অবস্থানও বাংলাদেশ সীমান্তে। শেওলা স্থলবন্দরের ওপারে ভারতীয় সীমান্তকে বলা হয় সুতারকান্দি স্থলবন্দর।

বিস্ময়কর হলেও সত্য, বাংলাদেশ সীমান্তের প্রাণিসম্পদ অধিদপ্তরের ঠিকানায় লেখা হয়েছে ভারতের সুতারকান্দি স্থলবন্দরের নাম। কী কারণে, কেন এমন হয়েছে এর সদুত্তর দিতে পারছে না কেউ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শেওলা স্থলবন্দরে প্রাণিসম্পদ কোয়ারেনটাইন স্টেশন নির্মাণের পর ভবনের প্রধান ফটকে ভারতীয় স্থলবন্দরের ঠিকানা যুক্ত করে অধিদপ্তর। ভিত্তিপ্রস্তর ফলকসহ যাবতীয় কাগজপত্রেও শেওলা স্থলবন্দর না লিখে সুতারকান্দি স্থলবন্দর লেখা রয়েছে। এ নিয়ে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম বিভ্রাটের বিষয়টি ধরা পড়ে মঙ্গলবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রেস বিজ্ঞপ্তি দেখে। দুই দেশের সীমান্ত বাহিনী সৌজন্য সাক্ষাৎ শেষে প্রাণিসম্পদ কোয়ারেনটাইন স্টেশনের সভাকক্ষে বৈঠক করে। গণমাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে প্রাণিসম্পদ কোয়ারেনটাইন স্টেশন সুতারকান্দি স্থলবন্দর উল্লেখ করা হলে সাংবাদিকরা অবাক হন।

শেওলা স্থলবন্দর ব্যবহারকারী কয়লা ব্যবসায়ী জাহেদ ইকবাল বলেন, ‘শুল্ক স্টেশন, ইমিগ্রেশনসহ সব জায়গায় শেওলা লেখা থাকলেও প্রাণিসম্পদ কোয়ারেনটাইন স্টেশনে সুতারকান্দি লেখা রয়েছে। ফলে অনেকের কাছে প্রশ্ন দেখা দিয়েছে, ভবনটি বাংলাদেশের না ভারতের। এটা দায়িত্বশীলদের খামখেয়ালিপনার কারণে হয়েছে নাকি নতুন কোন চক্রান্ত।’

খোঁজ নিয়ে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে নির্মিত এ কোয়ারেনটাইন স্টেশনের গোড়াতেই গলদ রয়েছে। ডিও লেটার থেকে শুরু করে একনেকে অনুমোদন পর্যন্ত প্রাণিসম্পদ কোয়ারেনটাইন স্টেশন নির্মাণের প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীলরা শেওলা স্থলবন্দরের জায়গায় ভারতের সুতারকান্দি স্থলবন্দর নাম ব্যবহার করেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রঞ্জিত কুমার আচার বলে, ‘ভবন নির্মাণের শুরুতে আমাদের কাছে ভুলটি ধরা পড়ে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান বলেন, ‘আসলে এটি অনিচ্ছাকৃত ভুল। লোকমুখে শুনে হয়তো দায়িত্বশীলরা এমনটি করেছেন। এটি সংশোধন করার জন্যও তাঁদের অবহিত করা হয়েছে।’

এ বিষয়ে দায়সারাভাব দেখায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিয়ার রহমান। শেওলা স্থলবন্দরের জায়গায় সুতারকান্দি স্থলবন্দর লেখায় কোনো সমস্যা হয়নি বলে মন্তব্য করে সে।

তবে বিষয়টিকে অমার্জনীয় উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এ কে এম মনিরুল হক বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা হবে।’

18 September 2019

মুসলিম কনস্টেবলের মৃত্যুর পেছনে তার স্ত্রীর সাথের হিন্দু ইন্সপেক্টরের অনৈতিক ভিডিও কি জড়িত?

মুসলিম কনস্টেবলের মৃত্যুর পেছনে তার স্ত্রীর সাথের হিন্দু ইন্সপেক্টরের অনৈতিক ভিডিও কি জড়িত?


স্টাফ রিপোর্টার।। সিলেটে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যুর সঙ্গে মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর (এসএমপির) হিন্দুত্ববাদি গোবিন্দ শুল্ক দাসের সেই অশ্লীল অনৈতিক ভিডিওর কোন কানেকশন আছে কি না সেই বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

বুধবার কনস্টেবল আশরাফুল মৃত্যুর ১৩ দিন পর চার সদস্যের তদন্ত কমিটি করেন এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া। উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরক্তি উপকমিশনার (গণমাধ্যম) জেদান আলা মুসা। তবে বাকি সদস্যেদের নাম বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জানতে সিলেটে মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি দেখা না করে এডিসি মিডিয়া জেদান আল মুসার কাছে পাঠান। তিনিও এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন। বুধবার তদন্ত কমিটি সেই চিঠি হাতে পেয়েছে।

প্রসঙ্গত, গত ১২ জুন রাতে কনস্টেবল আশরাফুলের স্ত্রী সিলেট মেট্রোপলিটনের এক মুসলিম নারী কনস্টেবলের সঙ্গে রিজার্ভ ইন্সপেক্টর হিন্দুত্ববাদি গোবিন্দ শুল্ক দাসের অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও লুকিয়ে ধারণ করেন আশরাফুল নিজেই। পরে ইন্সপেক্টর গোবিন্দ শুল্ক দাসকে মারধর করেন আশরাফুল। অশ্লীল সেই ভিডিও থেকে যায় তার মোবাইলে।

এদিকে গত ১৮ আগস্ট গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থেকে সিলেট কর্মস্থলে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলে কথিত সড়ক দুর্ঘটনায় মারা যান আশরাফুল। কিন্তু তার শরীরে কোনো আঘাত না থাকায় সন্দেহ হয় পরিবারের।

পরে হাইওয়ে পুলিশ আশারাফুলের ব্যবহৃত মোবাইল ফোনটি তার পরিবারের কাছে ফেরত দেয়। মোবাইলে থাকা তিনটি ভিডিও ক্লিপ আশরাফুলের মৃত্যু সড়ক দুর্ঘটনা না হত্যা- এ নিয়ে সন্দেহ হয় পরিবারের কাছে। যে ভিডিও ক্লিপে দেখা যায় ইন্সপেক্ট গোবিন্দ শুল্ক দাসের সঙ্গে আশরাফুলের স্ত্রী ওই নারী কনস্টেবলের ভিডিও এবং ইন্সপেক্টর গোবিন্দকে বেঁধে রাখার বিষয়।

আশরাফুলের বড় ভাই মনিরুল ইসলাম এবং তার চাচাতো ভাই শফিকুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর ৩টি ভিডিও ক্লিপ এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার হাতে তুলে দেন এবং তাদের সন্দেহের কথা জানান।

রহস্যজনক কারণে দুই পুলিশ সদস্যের নৈতিক স্থলনের ভিডিও হাতে পেয়েও ১০ দিনে কোনো ব্যবস্থা নেননি এসএমপি কমিশনার।

যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, গত ১৪ সেপ্টেম্বর ভিডিওগুলো তাদের হাতে এসেছে। এ নিয়ে ১৫ সেপ্টেম্বর ‘সিলেটে পুলিশ কনস্টেবলের মৃত্যু নিয়ে রহস্য’ শিরোনামে দৈনিক যুগান্তরে প্রতিবেদন ছাপা হয়। এর পরই নড়েচড়ে বসে এসএমপি পুলিশ। সেদিনই আশরাফুলের সড়ক দুর্ঘটনার মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়।

30 August 2019

প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে ধলাই নদীর বালু উত্তোলন, হুমকির মুখে বাজার ও বসতি

প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে ধলাই নদীর বালু উত্তোলন, হুমকির মুখে বাজার ও বসতি

ধলাই নদী। ফাইল ফটো
সিলেট প্রতিনিধি।। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী সংলগ্ন বাজার ও বসতি হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসীর ভুক্তভোগীরা।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলায় ভাটরাই, ধলাই ও পিয়াইন নামের তিনটি বালুর মহাল রয়েছে। এরমধ্যে ভাটরাই মহালটি ১৪২৬ বাংলা সনের জন্য ইজারা নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। উচ্চ আদালতে মামলা থাকায় অন্য দুটি মহাল ইজারা হয়নি।

কিন্তু একটিমাত্র মহাল ইজারা নিয়ে তিনটি মহাল থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সরকার এই খাত থেকে রাজস্ব বঞ্চিত হচ্ছে।

এদিকে, সরেজমিন ঘুরে দেখা গেছে, কালাইরাগ নতুনবাজার ও ইসলামগঞ্জ (বুধবারীবাজার) বাজার ঘেঁষে শতাধিক ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকায় বালু তোলা হচ্ছে। স্থানীয় লোকজন বাঁধা দিলেও প্রভাবশালী লোকজনের ছত্রচ্ছায়ায় তারা যন্ত্রের সাহায্যে ৫০-৬০ ফুট নিচ থেকে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে বাজার ও নদী তীরবর্তী বাড়িঘর।

ইসলামগঞ্জ বাজারের বাসিন্দা ফারুক মিয়ার অভিযোগ, ‘বালু উত্তোলনের ফলে ইসলামগঞ্জ বাজার ও পার্শবর্তী এলাকা হুমকির মুখে রয়েছে। বার বার নিষেধ করা হলেও ওই এলাকা থেকে তাদের সরানো যাচ্ছে না। তিনি বলেন, প্রভাবশালী একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকার বালু বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বালুদস্যুরা স্থানীয় দরিদ্র কৃষকদের মালিকানা জমি থেকে জোরপূর্বক বালু তুলে নিয়ে যাচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহম্মদ বাবুল মিয়া বলেন, ইসলামগঞ্জ বাজার থেকে মধ্যরাজনগর পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে ডিও লেটার দিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই বাঁধটি গুরুত্বপূর্ণ। কিন্তু, এখান থেকে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে প্রকল্পটি ভেস্তে যাবে।

তিনি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলে, ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিষয়টি জেনেছি। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি দেয়া হয়। বেআইনিভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কাউন্সিলকে সামনে রেখে সিলেটের রাজপথে ছাত্রদলের বিরাট শোডাউন

কাউন্সিলকে সামনে রেখে সিলেটের রাজপথে ছাত্রদলের বিরাট শোডাউন

মিছিল চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি স্বদেশ বার্তা
মাসুম আহমেদ।।  বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর দায়েরকৃত সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ৬ষ্ঠ কাউন্সিলকে স্বাগত জানিয়েছে নগরীতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বুধবার বিকেলে মিছিলটি নগরীর মাছুদিঘীরপাড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সিলেটের রাজপথে ছাত্রদলের এমন শোডাউন প্রত্যক্ষ করা গেছে।

মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলার সহ-সভাপতি এনামুল হক, মহানগরের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, জেলার সহ-সভাপতি জুবের আহমদ জুবের, আবুল কালাম, শিহাব খাঁন, মহানগরের সহ-সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, জেলার সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, জহিরুল ইসলাম রাসেল, মহানগরের সহ-সভাপতি কবির আহমেদ চৌধুরী উজ্জ্বল, জেলার সহ-সভাপতি মিনার হোসেন লিটন, মহানগরের সহ-সভাপতি সোহেল রানা, আরও অনেকে।

14 August 2019

একসঙ্গে সকল চামড়া মাটিতে পুঁতে ও নদীতে ভাসিয়ে দিয়ে কাঁদলো ইয়াতিম শিশু ছাত্ররা

একসঙ্গে সকল চামড়া মাটিতে পুঁতে ও নদীতে ভাসিয়ে দিয়ে কাঁদলো ইয়াতিম শিশু ছাত্ররা


স্টাফ রিপোর্ট।। কোরবানির ঈদে পশুর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় সিলেটের কওমি মাদরাসাগুলোতে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই চমড়া নদীতে ও রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এমনও হয়েছে ১৬০০ টাকা ভাড়ায় ট্রাকে করে শত শত চামড়া শহরে এনে বিক্রি করতে হয়েছে মাত্র ১৪০০ টাকায়।

এ অবস্থায় কওমি মাদরাসার দায়িত্বশীলরা বলছেন, চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চমড়ার দাম অস্বাভাবিকভাবে কমিয়ে দিয়েছেন। এটি কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।

কারণ হিসেবে তারা বলছেন, কোরবানির পশুর চমড়া বিক্রি করে অনেক কওমি মাদরাসার ছয় মাসের খরচ মেটানো হতো। এবার চমড়া সংগ্রহের সময় পরিবহনে যে ব্যয় হয়েছে মাদরাসাগুলোর সেই টাকাও ওঠেনি।

সিলেট শহরে ট্রাকে করে চামড়া নিয়ে আসা কানাইঘাট উপজেলার দেওয়ানচক দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার শিক্ষকরা চামড়ার অস্বাভাবিক দরপতনে হতাশা প্রকাশ করে বলেন, ১৬০০ টাকা দিয়ে ট্রাক ভাড়া করে দেড় শতাধিক চামড়া নিয়ে এসে চামড়ার দাম না পেয়ে বাধ্য হয়ে ১৪০০ টাকায় বিক্রি করতে হয়েছে।

এদিকে, কোরবানির ঈদে পশুর চামড়ার পাইকার না পাওয়ায় বালাগঞ্জে কুশিয়ারা নদীতে চামড়া ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা। এমন ঘটনা ঘটেছে সিলেটের আরও বেশ কয়েকটি উপজেলায়। চামড়া কেনার লোক না পাওয়ায় সারাদিন এবং রাতে পাহারা দিয়ে অপেক্ষার পর বাধ্য হয়েই মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচটি মাদরাসার প্রায় চার শতাধিক চামড়া কুশিয়ারা নদীতে ফেলে দেয়া হয়।

এছাড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বালাগঞ্জ ফিরোজাবাগ মাদরাসার ১১৯টি, বালাগঞ্জ মহিলা মাদরাসার প্রায় ১০০টি, তিলকচানপুর আদিত্যপুর ইসলামিয়া আলিম মাদরাসার ৩৪টি, নতুন সুনামপুর মাদরাসার ৭০টি ও দক্ষিণ গৌরীপুর মাদরাসার ২৭টি চামড়া নদীতে ফেলে দেয়া হয়। সবমিলে প্রায় কয়েক হাজার পশুর চামড়া নদীতে ভাসিয়ে দেয়া হয়। এ সময় মাদরাসার ইয়াতিম ছাত্রদের কাঁদতে দেখা যায়।

ফিরোজাবাগ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক ও মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল বাতিন বলেন, ঈদের দিন সোমবার দুপুর থেকে পশুর চামড়াগুলো মঙ্গলবার সকাল পর্যন্ত মাদরাসার রাস্তায় রাখা হয়। কেউই এসব চামড়া কিনতে আসেনি। চামড়ার দুর্গন্ধে বাসাবাড়ি থেকে বের হতে পারছিলেন না মানুষ। এজন্য এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি আমরা। চামড়া পুঁতে ফেলার পর্যাপ্ত জায়গা নেই। তাই কুশিয়ারা নদীতে চামড়াগুলো ভাসিয়ে দিয়েছি আমরা।

তারা আরও বলেন, জানি না কেন গরিব ও এতিমদের হক নষ্ট করে চামড়ার সিন্ডিকেট করেছে তারা। যারা এমন কাজ করেছে কাল হাশরের মাঠে হিসাব দেয়া লাগবে তাদের। এতিমের হক নষ্ট করেছেন আপনারা। আল্লাহ আপনার অবশ্যই বিচার করবেন।

মাওলানা আব্দুল মালিক বলেন, চামড়ার দরপতনের পেছনে কওমি মাদরাসা ধ্বংসের গভীর ষড়যন্ত্র রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা সাদ উদ্দিন, ফিরোজাবাগ মাদরাসার শিক্ষা সচিব, মাওলানা ফয়েজ আহমদ ও বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ।

এ ব্যাপারে বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মুহম্মদ আব্দুল মুনিম বলেন, চামড়ার বিষয়টি মাদরাসার শিক্ষকরা আমাকে জানালে আমি বিষয়টি ইউএনওকে জানিয়েছি।

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নাজমুল সাকিব বলেন, বিষয়টি আমি ব্যক্তিগতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোরবানির ৯০০ পশুর চামড়া পুঁতে ফেলা হয়েছে। মঙ্গলবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসা প্রাঙ্গণে এসব চামড়া পুঁতে ফেলা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঈদের দিন সোমবার সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসার পক্ষে থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়।

কোরবানিদাতারা মাদরাসার উন্নয়ন তহবিলে চামড়াগুলো দান করেন। মাদরাসা কর্তৃপক্ষে চামড়া বিক্রয়ের জন্য দিনভর অপেক্ষা করেও বিক্রি করতে পারেননি। ক্ষোভে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওসব চামড়া মাদরাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে দেয় মাদরাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের মাদরাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কোনবানিদাতাদের কাছ থেকে ৯০০ চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৮০০ ও ছাগলের ১০০টি। কিন্তু এসব চামড়া কিনতে আসেনি কেউ। বাধ্য হয়ে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। চামড়াগুলো সংগ্রহে এবং চামড়ায় লবণ ব্যবহারে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে আমাদের।