![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এ বছর স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে
স্বাধীনতা পদক-২০১৮ প্রদান করবেন। সকাল ১০ টায় রাজধানীর ওসমানী
মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক প্রদান করা হবে।
এ বছর যারা
স্বাধীনতা পদকে পাচ্ছেন তারা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী জাকির হোসেন (মরণোত্তর),
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর),
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর),
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) সুলতান
মাহমুদ (বীর-উত্তম), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এম
আব্দুর রহিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে
ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হুমায়ূন রশিদ চৌধুরী (মরণোত্তর),
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান
(মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মতিউর রহমান মল্লিক (মরণোত্তর),
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর),
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমজাদুল হক, সাংস্কৃতিতে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর,
কৃষি ক্ষেত্রে শাইখ সিরাজ, চিকিৎসায় অধ্যাপক ডা. এ কে. এম ডি আহসান আলী, সমাজ সেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে
কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায়. মো. আব্দুল মজিদ।

0 facebook: