24 March 2018

সুষ্ঠু নির্বাচন চাই আমরাঃ এরশাদ

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাইজনগণ নিরাপদে ভোট দিতে পারে আমরা এটা চাইসুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবেআজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এসব কথা বলেননির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা রূপরেখা দিয়েছিসংসদে যেসব দল আছে নির্বাচনের সময় তাদের দিয়ে মন্ত্রিসভা করতে হবেনির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবেতারাই নির্বাচন করবে

এরশাদ বলেন, মানুষ আমার কাছে বার্তা চায়প্রথম বার্তা হচ্ছে আমার ইতিহাস সৃষ্টি করবআগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবএ আমার বার্তাআমরা প্রস্তুতদেশ প্রস্তুত২৫-৩০ বছর আমরা ক্ষমতায় ছিলাম নাদুই দল ক্ষমতায় ছিলতারা জনগণকে কি দিয়েছে? অন্যায়-অবিচারনারীদের লাঞ্ছনা, বেকারত্বজনগণকে তারা কিছু দিতে পারে নাইশুধু লম্বা লম্বা কথা

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘কাল উন্নয়নশীল দেশ হলোঅনেক চাকচিক্যঅনেক লাইটঅনেক বাজি পোড়ানো হলোঢাকার বাইরে গিয়ে দেখুন, দেশের মানুষের কি অবস্থাতখন বুঝবেন, কতটুকু উন্নতি করেছেন, উন্নয়নশীল দেশ হয়েছেখবরের কাগজ খুললেই খুন, নারী ধর্ষণ, শিশু হত্যাশুধু হত্যা আর রক্তকোথাও শান্তি নেইমানুষের জীবনের নিরাপত্তা নেইশান্তি শুধু ঢাকায়ঢাকার বাইরে শান্তি নেইআমরা ক্ষমতায় আসলে প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে মানুষকে শান্তি দেবএরশাদ বলেন, ‘শিক্ষার কথা বলিশিক্ষা গোল্লায় গেছে, পচন ধরেছেআগে পাশ করা কঠিন ছিল এখন ফেল করা কঠিনযেখানে শিক্ষামন্ত্রী বলেন, সহনশীল পর্যায়ে ঘুষ নেবেনএ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে

মহাসমাবেশের কথা উল্লেখ করে বলেন, ‘এত বড় জনসমুদ্র আর কখনো দেখিনিঢাকার রাস্তা অবরুদ্ধসব রাস্তা বন্ধমানুষ চলতে পারছে নাএ মধ্য দিয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করেছেতিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘উই আর রেডি অর নট? উই আর রেডিসোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে সভাপতি ছিলেন এরশাদসারা দেশ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন


সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান, সাংসদ আবু হোসেন প্রমুখ


শেয়ার করুন

0 facebook: