27 March 2018

যুক্তরাষ্ট্র রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রব্রিটেনে সাবেক এক রুশ কূটনীতিককে বিষাক্ত গ্যাস ব্যবহারে হত্যাচেষ্টার জের ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ার এই ৬০ জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসোমবার তিনি এই আদেশ দেনখবর বিবিসি

কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রবহিষ্কৃত ৬০ জন কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়া দূতাবাস এবং বাকি ১২ জন নিউ ইয়র্কে জাতিসংঘে কর্মরত আছেনতাদের ৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ মার্চ রাশিয়া সামরিক বাহিনীর ব্যবহৃত বিষাক্ত গ্যাস ব্যবহার করে এক ব্রিটিশ নাগরিক ও তার মেয়েকে হত্যার চেষ্টা করেছেআমাদের মিত্রদেশ যুক্তরাজ্যে এই হামলা অসংখ্য মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছেএছাড়া ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন


বিবৃতিতে এই হামলাকে রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়


শেয়ার করুন

0 facebook: