![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আজ মঙ্গলবার
মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি),
পৌরসভা, সিটি কর্পোরেশনের সাধারণ
ওয়ার্ড ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের প্রচারণা । এসব এলাকায় আগামী বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোট
অনুষ্ঠিত হবে। ইসির উপ-সচিব (চলতি দায়িত্ব) মো.
ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে
জানা গেছে, ২৯ মার্চ ৪৭টি ইউপিতে সাধারণ, ৮৪ ইউপির ৯০ পদে উপ-নির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন,
চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন
ও একটি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটের আগের দিন
অর্থাৎ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বাস, ইজিবাইক, ট্রাক, অটোরিকশা, মাইক্রোবাস, বেবিট্যাক্সি, কার, ট্যাক্সিক্যাব, জিপ, পিকআপ, টেম্পো ইত্যাদি যানবাহন চলাচলে
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সেইসঙ্গে
ভোটগ্রহণের আগের তিনদিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের
ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলতে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
এছাড়া
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোটের দিনের আগের রাত অর্থাৎ
বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা
পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও
স্পিটবোট চলাচল করতে পারবে না। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে
রাখতে বলা হয়েছে।

0 facebook: