27 March 2018

মহিলা কলেজ শিক্ষার্থীদের মহানগর সড়ক অবরোধ করে বিক্ষোভ


স্বদেশবার্তা ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীরাকলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগানের এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে

জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের এক পর্যায়ে লক্ষ্মীবাজারের সুভাষ বোস এভিনিউ সড়কে বসে পড়েন ছাত্রীরাসড়ক অবরোধ করায় পুরান ঢাকার সদরঘাট, লক্ষ্মীবাজার এলাকার যানচলাচল ব্যাহত হয়

শিক্ষার্থীরা জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার আগে প্রবেশপত্র দেয়ার নামে আমাদের জিম্মি করে অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করা হচ্ছেনিয়মবহির্ভূতভাবে টাকা আদায়ের প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি

সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রবেশপত্র দেয়ার জন্য অতিরিক্ত টাকা আদায়সহ বেশ কয়েকটি কারণে তারা সড়কে বসে আন্দোলন করেনানা ধরনের প্রতিবাদী স্লোগান দেয়তবে আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে তুলে কলেজের ভেতরে পাঠিয়ে দিয়েছি


শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কলেজের ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেকারো কাছ থেকে বাড়তি টাকা নেয়া হবে নাযাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে সেগুলো ফেরত দেয়া হবে


শেয়ার করুন

0 facebook: