27 March 2018

‘প্রেম করা বন্ধ হলে নারী নির্যাতন বন্ধ হবে’

প্রতিকি ছবি
প্রেম করা বন্ধ করো, তাহলে নারী নির্যাতন এমনিতে বন্ধ হয়ে যাবেরোববার ভারতের গুণা সরকারি কলেজের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের মধ্য প্রদেশের বিজেপি নেতা পি এল শাক্যখবর ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে যৌন নিপীড়ন নিয়ন্ত্রণের জন্য গুণা সরকারি কলেজে এক অনুষ্ঠানে শাক্য বলেন, মেয়েরা প্রেম করে কেন? প্রেম করা বন্ধ করে দিলেই তো হয়, তাহলেই তো সমস্যার সমাধাননির্যাতনকারীরা পালাবার পথ পাবে না শাক্য বলেন, নারী দিবস পালন করা বিদেশি রীতি ছাড়া কিছু নয়ভারতীয় দর্শনে নারীরা অত্যন্ত সম্মানীয়, বছরে চারবার পুজো হয় তাদেরআলাদা করে নারী দিবস পালনের দরকার নেই

এর আগেও শাক্য নানা মন্তব্য করে আলোচনায় এসেছেন পি এল শাক্যবিরাট কোহলি ও আনুশকা শর্মা ইতালিতে বিয়ে করায় তাদের দেশপ্রেমে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি


তখন তিনি বলেছিলেন- রাম, কৃষ্ণ, যুধিষ্ঠির সকলেই যখন এ দেশে বিয়ে করতে পেরেছেন তাহলে বিদেশে যাওয়ার মানে কি? তাহলে বিরাটেরই বা এমন কী হলো, যে তাকে বাইরে গিয়ে বিয়ে করতে হবে! তার নাম, উপার্জন সবই ভারতেআর সে টাকা তিনি উড়িয়ে দিলেন বিদেশে গিয়ে! ওই নেতা আরও বলেন, পশ্চিমা সংস্কৃতিতে ভেসে গিয়ে তোমরা প্রেম করার চেষ্টা করো নাপশ্চিমা সংস্কৃতিকে দূরে রাখা উচিতবয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কারো কিচ্ছু থাকবে না, ব্যসতাহলে নারী নির্যাতন এমনিতেই বন্ধ হয়ে যাবে


শেয়ার করুন

0 facebook: