28 March 2018

শালি দুলাভাইয়ের লাশ একই দড়িতে


স্বদেশবার্তা ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের একটি কড়ই গাছে শালি দুলাভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশপুলিশের ধারণা একই রশিতে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেনবুধবার সকালে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়াই গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করেপ্রেমের কারণে তারা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেমৃতরা হলেন পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৪)

নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বদিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেনঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়তাদের ২ বছরের একটি সন্তান রয়েছেএকপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে১০ দিন আগে তারা পালিয়ে যান


জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়কিন্তু তাদের বিয়ে মেনে না নেওয়ায় মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেনএদিকে এই ঘটনা সকালে জানাজানি হলে সকাল থেকেই হাজারো মানুষ ভিড় জমাতে থাকে তেতুলবাড়িয়া গ্রামেদ্বিভুজ প্রেমের এই কাহিনী ও পরিণতি দেখে অনেকের হা-হুতাশ করতে দেখা গেছে


শেয়ার করুন

0 facebook: