28 March 2018

কুরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হলেন খ্রিস্টান গবেষক


আন্তর্জাতিক ডেস্কঃ অধ্যাপক ড. গ্যারি মিলার ছিলেন কানাডার সাবেক খ্রিস্টধর্ম প্রচারকতিনি পবিত্র কুরআন শরীফের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছিলেনপবিত্র কুরআন শরীফে ভুল বের করে যাতে ইসলাম ও কুরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয় সেজন্য তিনি এ চেষ্টা করেছিলেনকিন্তু পবিত্র কুরআন শরীফ পড়ার পর তার ভিতরে অদ্ভুত পরিবর্তন আসেফলে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হনইসলাম গ্রহণের পর তার দেয়া হয়েছে আবদুল আহাদ উমার

অধ্যাপক ড. গ্যারি মিলার বলেন, আমি একদিন পবিত্র কুরআন শরীফ সংগ্রহ করে তা পড়া শুরু করলামপ্রথমে ভেবেছিলাম পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যেতাই এতে নিশ্চয় মরুভূমি সম্পর্কে কথা থাকবে।  পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছিল ১৪০০ বছর আগেতাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব ও সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব

কিন্তু পবিত্র কুরআন শরীফ পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং আমি অনেক আকর্ষণীয় তথ্য পেলামবিশেষ করে সূরা নিসার ৮২ নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করেসেখানে আল্লাহ বলেন, এরা কী লক্ষ্য করে না কুরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাযিল হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরিত্য দেখা যেত

এরপর আরো গভীরভাবে পবিত্র কুরআন শরীফ অধ্যয়ন করলেন গ্যারি মিলারআর তার এই অধ্যয়নই তাকে নিয়ে গেল ইসলামের পথেইসলামের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম, তথা মহাসত্যের কাছে সমর্পিত একজন


তিনি বলেছেন, আমি খুব বিস্মিত হয়েছি যে কুরআনে হযরত ঈসার আলাইহি ওয়া সাল্লামের মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছেআর এ সূরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে, এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না


শেয়ার করুন

0 facebook: