29 March 2018

খালেদা জিয়া অসুস্থ হওয়ায় দেখা করতে যাচ্ছেন না ফখরুল


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন


এর আগে শায়রুল কবির জানিয়েছিলেন, খালেদা জিয়ার সঙ্গে  দেখা করার জন্য মির্জা ফখরুলকে অনুমোদন দিয়েছে কারা কর্তৃপক্ষবিকেল তিনটায় দেখা করবেন তিনি এর আগে গত ৭ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান মির্জা ফখরুলসহ দলটির ১০ জন নেতা


গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালতসেদিনই তাকে কারাগারে নেওয়া হয়


শেয়ার করুন

0 facebook: