29 March 2018

ব্যালট পেপার ছিনতাই, পুলিশের গুলিতে নিহত ১


স্বদেশবার্তা ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেনগতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে

এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে প্রায় দেড়শ দুষ্কৃতকারী ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার চেষ্টা চালায়এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেএতে একজন নিহত হন বলে তিনি শুনেছেন

স্থানীয় সূত্র জানায়, রাতে কেন্দ্রটিতে সাগরদিঘী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদারের সমর্থকরা ব্যালট পেপারে সিল মারার চেষ্টা চালাচ্ছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়েএ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের সমর্থকসহ এলাকাবাসী ওই কেন্দ্রে উপস্থিত হলে হেকমত সিকদারের সমর্থকদের সঙ্গে সংর্ঘষ হয়


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়েএতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুল মালেক (৪৫) নামের বৃন্দবন গ্রামের একজন নিহত হন জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের নির্দেশে এরইমধ্যে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: