15 December 2018

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে নিহত ১০ জন আরও অর্ধশত হাসপাতালে


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় অর্ধশত মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল শুক্রবার রাজ্য কর্নাটক রাজ্যের চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে এ ঘটনা ঘটেছে।খাদ্যে বিষক্রিয়ার কারণে হতাহতের ওই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ওই ঘটনায় ১০ জনের নিহতের খবর নিশ্চিত করেছে জেলা কর্তৃপক্ষ। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চামারাজানগরের এসপি ধর্মেন্দ্র কুমার মীনা জানান, ৬৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: