20 January 2019

দুর্নীতি সমাজে ব্যাধির মতো ছড়িয়ে গেছেঃ প্রধানমন্ত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি সমাজে ব্যাধির মতো ছড়িয়ে গেছে। যার গোড়াপত্তন পঁচাত্তরের ১৫ আগস্টের পরে। সমাজকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে । উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি। দুর্নীতি, ও সন্ত্রাসের কালো থাবা থেকে দেশকে মুক্ত করতে দৃঢ় প্রত্যয়ও জানান শেখ হাসিনা।


শেয়ার করুন

0 facebook: