30 January 2019

ফিলিপাইনে মসজিদে গ্রেনেড হামলায় নিহত ২


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে বুধবার সকালে ভয়াবহ গ্রেনেড হামলায় দুই মুসল্লি নিহত হয়েছেনওই হামলায় আরও চারজন আহত হয়েছেন একদিন আগেই কাছাকাছি একটি দ্বীপে রোমান ক্যাথলিক গির্জায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিলদক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াংগা শহরে মসজিদে ওই গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরাখবর আলজাজিরার

সেনা মুখপাত্র লে. কর্নেল গেরি বেসানা গণমাধ্যমকে বলেন, মসজিদের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপের ঘটনায় দুজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজন কাছাকাছি সড়কের আলো বন্ধ করে দিয়ে মসজিদের ভেতরে গ্রেনেড ছুড়ে মারেসেই সময় মসজিদে বেশ কয়েকজন মুসল্লি ছিলেন

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষএখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি


শেয়ার করুন

0 facebook: