09 February 2019

ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত, ব্যাপক বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় হামলা অব্যাহত রেখেছে সৌদি আরব। গতকাল (শুক্রবার) রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি সন্ত্রাসী বিমান থেকে একযোগে বোমা বর্ষণ করা হয়েছে। বোমা বিস্ফোরণে গোটা রাজধানী প্রকম্পিত হয়ে ওঠে।

ইয়েমেনের সেনাবাহিনীর ঘাঁটি ও অস্ত্রগুদাম লক্ষ্য করে এসব হামলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সানার আকাশে সৌদি সন্ত্রাসী বিমানের টহল অব্যাহত রয়েছে।

এর জবাবে সৌদি সেনাদের ওপর ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত অন্তত ১৬ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও লাখ লাখ মানুষ।

এছাড়া খাদ্য ও ওষুধ সংকটে মারা গেছে বহু মানুষ। সৌদি আরব অন্যায় প্রক্রিয়ায় নিজের অনুগত ব্যক্তিদের ক্ষমতায় বসাতে সেখানে হামলা চালিয়ে আসছে। মুসলিম দেশের ওপর এমন নির্মম হামলাকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছেন বহু আলেম।


শেয়ার করুন

0 facebook: