![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ বৈশাখী রেস্টুরেন্টে সিঙ্গারা খেতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু সিঙ্গারায় কামড় দিতেই ভেতরে কিছু আছে বুঝতে পেরে মুখ থেকে বের করে ফেলেন। দেখেন সিঙ্গারার ভেতর টিকটিকি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে রেস্টুরেন্টের বাবুর্চি ওই যুবককে তুচ্ছতাচ্ছিল্য করেন। প্রতিবাদী যুবক কামড়ানো সিঙ্গারার অংশটুকু নিয়ে হাজির হন কুলাউড়া থানায়।
এরপর অভিযানে রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল লাইছ জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবারের মধ্যে টিকটিকি পাওয়ায় ব্রাহ্মণবাজারের বৈশাখী রেস্টুরেন্টেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় হয়। পরে রেস্টুরেন্টের মালিক জরিমানার টাকা পরিশোধ করেন।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ

0 facebook: