![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আজ রোববার (১০ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং’ টাইম। এদিন ঘড়ির কাঁটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্টেটে ৯ মার্চ শনিবার দিবাগত রাত (১০ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে ৩টার ঘরে। এতে করে দিন দীর্ঘায়িত হবে। সন্ধ্যা হবে দেরিতে। দিনে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে। আর একে অভিহিত করা হয় ‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে।
যুক্তরাষ্ট্রে ‘ডে লাইট সেভিং’ এর সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউ ইয়র্কে তখন রাত ২টা হবে। অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পোর্তোরিকো এবং ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একই স্থানে থাকে।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে দুই দফা ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোনো ও পিছানো হয়। দিনের আলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইম হিসেবেও অভিহিত করা হয়।
নভেম্বরের প্রথম রোববার রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ‘স্ট্যান্ডার্ড টাইম’-এ প্রত্যাবর্তন করা হবে। যুক্তরাষ্ট্রে প্রায় ১০০ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়। আইফোন বা অন্য কোনও ধরনের স্মার্টফোন, কম্পিউটারে সময় বদলে যায় সয়ংক্রিয়ভাবে। তবে অন্য কোনও ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: