Showing posts with label আরব আমিরাত. Show all posts
Showing posts with label আরব আমিরাত. Show all posts

06 August 2019

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্তে ভারতকে সমর্থন দিয়েছে আরব আমিরাত

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্তে ভারতকে সমর্থন দিয়েছে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. আহমেদ আল বান্না ইনসেটে
আন্তর্জাতিক ডেস্ক।। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের সিদ্ধান্তকে সমর্থনের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতে নিযুক্ত আমিরাতি রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে এ সমর্থনের কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. আহমেদ আল বান্না বলেন,  ‘রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। এটা মূলত করা হচ্ছে আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে। ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অভ্যন্তরীণ বিষয়।’

মুসলিম অধ্যুষিত আরব অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিক্রিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে এনডিটিভি।

ভারতীয় নেতাদের দাবি, এই পদক্ষেপের মূল কারণ হল মুসলিম অধ্যুষিত রাজ্যটিকে নিয়ন্ত্রণে আনা। এই পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করেছে বিজেপি সরকার। জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

ভারতীয় সংবাদমাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কাশ্মির ইস্যুতে মোদি সরকারের সিদ্ধান্তে সমর্থনের কথা প্রকাশ হলেও পাকিস্তানের সংবাদমাধ্যমে তুরস্ক ও মালয়েশিয়ার বিরোধিতার খবর প্রকাশ হয়েছে। পাকিস্তান সবার আগে সিদ্ধান্তটি ‘একতরফা’ ও ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইসলামাবাদ জানিয়েছে, দিল্লির এই পদক্ষেপের বিরোধিতা করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেবে। একই দিন বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে কাশ্মির ইস্যুতে তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

15 June 2018

দুবাইয়ে ভারতীয় উগ্রহিন্দু রাঁধুনির বিদ্বেষমূলক মন্তব্য ‘হিন্দুরা ইসলামি অত্যাচারের শিকার’

দুবাইয়ে ভারতীয় উগ্রহিন্দু রাঁধুনির বিদ্বেষমূলক মন্তব্য ‘হিন্দুরা ইসলামি অত্যাচারের শিকার’



নিজস্ব প্রতিবেদকঃ ভারতীয় বংশোদ্ভূত হিন্দু রাঁধুনির ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্যে কারনে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দুবাইয়ের একটি হোটেল। জনপ্রিয় ওই রাঁধুনির নাম অতুন কোচর।

৪৮ বছর বয়সী অতুল মিশোলিন স্টার প্রাপক দ্বিতীয় ভারতীয় পাচক। গোটা বিশ্বের রেস্তোরাঁ ও রাঁধুনিদের মান অনুসারে স্বীকৃতি দেয় মিশোলিন স্টার। দুবাইয়ের জে ডাবলু মেরিয়ট মারক্কিস হোটেলের রং মহলের রেস্তোরাঁয় কর্মরত ছিলেন অতুল।

মার্কিন টিভি শোয়ে কোয়ান্টিকোয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার ভূমিকার সমালোচনা করে সে। ওই ধারাবাহিকের একটি পর্বে ভারতীয় উগ্রপন্থীদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে টুইটারে অতুল লিখেছিল, ‘২০০০ বছরের বেশি সময় ধরে ইসলামি আতঙ্কের শিকার হচ্ছে হিন্দুরা। সেই হিন্দুদের আবেগের আপনি (প্রিয়ঙ্কা) অনাদর করলেন দেখে খুব কষ্ট হচ্ছে।’ যদিও মুসলমানদের তোপের মুখে পড়ে টুইটটি মুছে দিয়ে বদলে লেখে, ‘রবিবার আবেগপ্রবণ হয়ে একটা বড় ভুল করে ফেলেছি।’ কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অতুলের টুইট। তাঁর মন্তব্য ‘ইসলামবিরোধী’ বলে দাবি করে তাঁকে অপসারণের দাবি তোলেন অনেকে। আর এরই ধারাবাহিকতায় তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দুবাইয়ের সেই হোটেল।