Showing posts with label ইরান. Show all posts
Showing posts with label ইরান. Show all posts

17 September 2019

আঙ্কারায় এরদোগান-রুহানির দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক উদ্বিগ্ন অ্যামেরিকা

আঙ্কারায় এরদোগান-রুহানির দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক উদ্বিগ্ন অ্যামেরিকা


আন্তর্জাতিক ডেস্ক।। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিরিয়া সমস্যা সমাধানে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ মুহূর্তে তুরস্ক সফরে রয়েছে। রোববার গভীর রাতে হাসান রুহানি তুরস্কে পৌঁছান।

সোমবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেস কমপ্লেক্সে রুহানিকে অভ্যর্থনা জানান রিসেপ তাইয়্যেপ এরদোগান। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রায় দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

২০১৭ সালের জানুয়ারি থেকে সিরিয়া সমস্যা সমাধানে ইরান, রাশিয়া ও তুরস্ক বৈঠক করে আসছে।

তুরস্ক সফরে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্থ-রাজনৈতিক প্রতিনিধিদলও রয়েছে।

সোমবার অনুষ্ঠেয় ত্রিদেশীয় শীর্ষ বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং কাজাখস্তানের আস্তানায় অর্জিত সমঝোতার বাস্তবায়ন নিয়ে আলোচনার কথা রয়েছে।

এর আগে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে চার দফা শীর্ষ বৈঠক করেছেন।

কাজাখস্তানে অনুষ্ঠিত বৈঠকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির চলমান সংকটের সমাধানের ওপর জোর দেয়া হয়। [সূত্রঃ আনাদলু ও ডেইলি সাবাহ আরবি]

29 August 2019

আমেরিকান আগ্রাসনসহ নানা ইস্যুতে মাহাথির মুহম্মদের সঙ্গে জারিফের বৈঠক

আমেরিকান আগ্রাসনসহ নানা ইস্যুতে মাহাথির মুহম্মদের সঙ্গে জারিফের বৈঠক

মাহাথির মুহম্মদ ও জাওয়াদ জারিফ
আন্তর্জাতিক ডেস্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদের সঙ্গে বৈঠক করেছেন। কুয়ালালামপুরে ওই বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদের সঙ্গে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ যেসব অন্যায় পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়েও মতবিনিময় হয়েছে। খুব শিগগিরই মাহাথির মুহম্মদ ইরান সফর করবেন বলে সাব্যস্ত হয়েছে। তার সফরের আগেই দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক উচ্চ কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ'র সঙ্গে কথা বলেন জারিফ। এছাড়া তিনি মালয়েশিয়ার কৌশলগত গবেষণা ও অধ্যয়ন বিষয়ক সংস্থা আইএসআইএস-এ আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের অভিন্ন নিরাপত্তা নিয়ে বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন ও জাপান সফর শেষে গতকাল (বুধবার) মালয়েশিয়া গেছেন।

22 August 2019

কাশ্মীর ইস্যুতে ভারতকে ইরানের সর্বোচ্চ শিয়া ইমামের হুশিয়ারী

কাশ্মীর ইস্যুতে ভারতকে ইরানের সর্বোচ্চ শিয়া ইমামের হুশিয়ারী

আয়াতুল্লাহ আল খামেনি (মধ্যিখানে)
আন্তর্জাতিক ডেস্ক।। কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানকার মুসলমানদের ওপর বলপ্রয়োগ না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খবর ইরনার।

বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তবে ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মীরি জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে।

কাশ্মীরি মুসলমানদের ওপর ভারত সরকার কোনো ধরণের বলপ্রয়োগ করবে না বলেও আমরা প্রত্যাশা করি।

কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতে দেশভাগের সময় ব্রিটিশরা পরিকল্পিতভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ খামেনি।

এর আগে জম্মু-কাশ্মীর অঞ্চলের বিরোধ নিয়ে পাকিস্তান ও ভারতকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছিল ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেছিলেন, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সাম্প্রতিক ঘটনার জন্য ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের দেয়া ব্যাখ্যা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে ইরান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ইরান প্রত্যাশা করে ভারত ও পাকিস্তান ওই অঞ্চলে একে অন্যের বন্ধু ও অংশীদার। শান্তিপূর্ণ উপস্থাপন ও আলোচনার মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বার্থে ব্যবস্থা নেবে।

07 August 2019

কাশ্মীর ইস্যুতে ইরানের ভূমিকা রহস্যজনক কারনে অস্পষ্ট

কাশ্মীর ইস্যুতে ইরানের ভূমিকা রহস্যজনক কারনে অস্পষ্ট

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি

আন্তর্জাতিক ডেস্ক।। জম্মু-কাশ্মীর অঞ্চলের বিরোধ নিয়ে পাকিস্তান ও ভারতকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে ইরান। খবর আনাদলু এজেন্সির।

গত সোমবার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে অবৈধ দখলদার ভারত সরকার। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় ওই অঞ্চলটি স্বায়ত্বশাসিত ছিল। কাশ্মীর অঞ্চলের বিশেষ মর্যাদার মধ্যে একটি হলো কাশ্মীর অঞ্চলের বাইরের কেউ ওই অঞ্চলে জমি কিনতে পারবে না।

বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সাম্প্রতিক ঘটনার জন্য ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের দেয়া ব্যাখ্যা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে ইরান।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইরান প্রত্যাশা করে ভারত ও পাকিস্তান ওই অঞ্চলে একে অন্যের বন্ধু ও অংশীদার। শান্তিপূর্ণ উপস্থাপন ও আলোচনার মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বার্থে ব্যবস্থা নেবে।

এর আগে সোমবার সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করেন। সংসদের অনুমোদনের পরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্রস্তাবে স্বাক্ষর করেন। এরপর মঙ্গলবার লোকসভায়ও বিলটি পাস করে নেয় বিজেপি সরকার।

কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হন আইনজীবী শর্মা। তার যুক্তি, ৩৭০ অনুচ্ছেদ খারিজ করতে গেলে জম্মু-কাশ্মীরের বিধানসভায় তা নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু, তা না করেই একতরফাভাবে ওই অনুচ্ছেদ বাতিল করা হয়েছে।
আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ছবি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী (বামে), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প (ডানে) 

আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইলে ওয়াশিংটনকে আগে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর আল আরাবিয়ার।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষনে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আমাদের সঙ্গে বসতে আগ্রহী হয়, তাহলে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। নিষেধাজ্ঞা না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানান তিনি। দিকে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৈঠকে রুহানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও পররাষ্ট্রমন্ত্রী জারিফের জনপ্রিয়তা বেড়েছে। হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের বিষয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ তেল ট্যাংকারগুলো পারস্য উপসাগরে আন্তর্জাতিক আইন ও সতর্কবার্তা মেনে চলেনি। আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইরান কোনো দেশকে ছাড় দেয় না বলেও জানান তিনি।