28 March 2018

পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও পোশাক খুলে তল্লাশি মার্কিন কর্তৃপক্ষের (ভিডিও সহ)


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে পোশাক খুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে তল্লাশি করেছে নিরাপত্তা কর্মীরাএ ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

গত সপ্তাহে অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে যান শাহিদ খাকান আব্বাসিজন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর তল্লাশির মুখে পড়েন পাক প্রধানমন্ত্রীএকটি ভিডিওতে দেখা গেছে, তিনি যে কোট পরেছিলেন, সেটি হাতে ধরে রয়েছেনআব্বাসিকে গায়ের টি-শার্ট ঠিক করতে দেখা যাচ্ছেতল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন

এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানতাদের অভিযোগ, রাষ্ট্রপ্রধানদের কোনো সফরই ব্যক্তিগত নয়ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তল্লাশি করে শুধু আব্বাসিকে অপমান করেনি মার্কিন প্রশাসন, এটা পাকিস্তানেরও অপমান


শাহিদ খাকান আব্বাসির সঙ্গে কেন এমন আচরণ পাকিস্তানের এমন প্রশ্নের জবাবে জন এফ কেনেডি বিমানবন্দর বলছে, গোটাটাই রুটিন তল্লাশিমার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অনেককেই পড়তে হয়েছে এমন তল্লাশির মুখেসেই তালিকায় অভিনেতা শাহরুখ খান থেকে শুরু করে অনেকেরই নাম রয়েছেআনন্দবাজার



শেয়ার করুন

0 facebook: