10 July 2018

সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ঢাবি সাংবাদিক সমিতির


স্বদেশবার্তা ডেস্কঃ সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ( ডুজা )সোমবার (৯ জুলাই) সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক বিবৃতিতে এই নিন্দা জানানএকইসঙ্গে তারা এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

সমিতির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ক্যাম্পাস প্রতিবেদককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রলীগ কর্মীঅন্যদিকে ওই সাংবাদিককে জবাই করে হত্যার হুমকিদিয়েছে অপর এক ছাত্রলীগ নেতাএকই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়এতে পাঁচ সাংবাদিক আহত হন

বিবৃতিতে বলা হয়, ‘এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেনঅথচ বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার বিচার করেনিকোনও কোনও ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের নামে বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল নেওয়া হয়েছেছাত্রলীগও জড়িতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নিবরং এর আগে একাধিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতদের নতুন করে পদায়ন করা হয়েছেএসব কারণে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রত্যাশিত কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে


বিবৃতিতে সম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাসহ ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিক নির্যাতানের সব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়


শেয়ার করুন

0 facebook: