04 August 2018

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তথাকথিত বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় শুক্রবার রাতে শুরু হওয়া বন্দুকযুদ্ধ অব্যাহত আছে বলে খবর দিয়েছে এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরের কিলোরা গ্রামে ‘সন্ত্রাসী’রা অবস্থান করছে এমন তথ্য পেয়ে শুক্রবার রাতে সেখানে অভিযান শুরু করে যৌথবাহিনী। এ সময় ‘সন্ত্রাসী’রা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায় এবং বন্দুকযুদ্ধ শুরু হয়। যা এখনও অব্যাহত আছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, শনিবার সকালে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন রাতেই মারা গেছে। তার নাম উমর মালিক। তার কাছ থেকে একটি একে-৪৭ আসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। উমর লস্কর-ই-তৈয়্যেবার পরিচালক বলেও উল্লেখ করেছে এএনআই।


শেয়ার করুন

0 facebook: