14 March 2019

আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানে নিহত ৩১

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে সরকারি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন। ২৪ ঘণ্টার অভিযানে এসব তালেবান নিহত হয়েছে বলে বুধবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। খবর সিনহুয়ার।

বুধবার সকালে উত্তর কুন্দুজপ্রদেশের খানাবাদ জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালালে আট তালেবান নিহত ও তিনজন আহত হন বলে জানান জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি। বুধবার সারাদিন পশ্চিম ফারাহপ্রদেশে তালেবানবিরোধী অভিযানে গ্রুপ কমান্ডার মোল্লা হেলালসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

এ ছাড়া দক্ষিণ হেলমান্দপ্রদেশের নহর-ই-সারজ জেলায় স্থল ও বিমান হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত, চারজন আহত হয়েছেন। বুধবার প্রদেশটির পুলিশ হেডকোয়ার্টার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ কান্দাহারপ্রদেশে আরও সাত সন্ত্রাসী নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সাদিক এইসা। তবে সরকারি বাহিনীর এমন অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তালেবান সন্ত্রাসীরা।


শেয়ার করুন

0 facebook: