17 March 2019

৭ বছর পর পাকিস্তান হয়ে যাবে ভারতের অংশঃ আরএসএস নেতা

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৫ সালের পর পাকিস্তান ভারতের অংশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার।

শনিবার কাশ্মীর ইস্যুতে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। তিনি বলেন, ১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না। ১৯৪৫ সালের আগে মানুষ পাকিস্তানকে হিন্দুস্তানের অংশ বলত। ২০২৫ সালের পর এটি আবারও হিন্দুস্তানের অংশ হয়ে যাবে।

আরএসএস নেতা আরও বলেন, লিখে রাখুন, পাঁচ-সাত বছর পর করাচি, লাহোর, রাওয়ালাপিন্ডি ও শিয়ালকোটে ঘরবাড়ি কিনতে বা ব্যবসা করতে পারবেন আপনারা।


শেয়ার করুন

0 facebook: