17 March 2019

সৌদি আরব থেকে দেশে ফিরল ৮৬ শ্রমিক


স্বদেশবার্তা ডেস্কঃ সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে ৮৬ জন শ্রমিককে। শনিবার রাত নয়টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে তাদেরকে ফেরত পাঠানো হয়।

সৌদি আরবের ডেপুটেশন ক্যাম্প থেকে তাদের ফেরত পাঠানো হয়। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিক কারাবরণ ও নির্যাতন শেষে দেশে ফিরেছেন।

ফেরত আসা অনেক শ্রমিকের অভিযোগ, দালাল ও রিক্রুটিং এজেন্সির প্রতারণার কারণে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন। জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।


শেয়ার করুন

0 facebook: