06 January 2018

অসুস্থ মাকে ছাঁদ থেকে ফেলে দিয়ে হত্যা করলো প্রফেসর হিন্দু যুবক! (ভিডিও সহ)

স্বদেশবার্তা ডেস্কঃ নিজের অসুস্থ মাকে বাসার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে সন্দীপ নাথওয়ানি নামের এক লোক। ৩৬ বছর বয়সী সন্দীপ পেশায় কলেজ প্রফেসর। ঘটনা ভারতের রাজকোটের।

বহুদিন ধরে মা অসুস্থ। মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে নিত্য ঝামেলা, অশান্তি লেগেই থাকতো স্ত্রীর সাথে। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত ছিল সন্দীপ।

ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি অনুযায়ী, মাকে অনেকটা টেনে-হিঁচড়ে ছাদের সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছেন সন্দীপ। এ কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী। তারপর নেমে আসছেন একাই। কিছুক্ষণ পরে প্রতিবেশি এসে জানান দেয়, তার মা নিচে পড়ে আছেন।

পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ আসার পরই, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথমে পুরো ঘটনাটি অস্বীকার করলেও, পরে নিজের দোষ স্বীকার করেন তিনি।

পুলিশকে জানান, মায়ের অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলাম। বাড়িতে অশান্তিও লেগে থাকত। আর উপায় না দেখে মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিই!

আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন সন্দীপ। তার বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৩০২ ধারায় (খুনের শাস্তি) ফৌজদারি মামলা করা হয়েছে।

সূত্রঃ ইনসাফ 


শেয়ার করুন

0 facebook: