![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলের শিয়া মসজিদে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার নিহতদের দাফন করা হয়েছে। এ সময় কয়েকশ লোক তাদের জানাজায় অংশ নেয়।
সরকারের বিবৃতির বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গত শুক্রবার পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজের একটি শিয়া মসজিদের জুম্মার নামাজ চলাকালে দুটি আত্মাঘাতী বোনা হামলা চালানো হয়। হামলাকারীরা বোরকা পড়ে এ হামলা চালায়। হামলাকারীরা মসজিদের নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি চালায়। এরপর তারা মুসুল্লিদের ওপর গুলি চালায় ও শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
পাকতিয়ার গভর্নর শামীম খান তাকাওয়াজি বলেন, ‘গারদেজে শুক্রবারের মসজিদের হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনের দাঁড়িয়েছে। এই ঘটনায় ৯৪ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসসুম বলেন, ‘লোকজন মসজিদের ভেতরে থাকার সময়ই বোমা বিস্ফোরণ ঘটেছে। শিয়া মুসলিমরা নামাজ পড়ার সময় এক ব্যক্তি আত্মঘাতী এই বোমা বিস্ফোরণ ঘটায়।’ প্রাদেশিক পুলিশ প্রধান রাজ মোহাম্মাদ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: