05 August 2018

এক ঘণ্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্ত, নিহত ২৩


আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডে এক ঘন্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সুইস পুলিশ। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে সুইস আল্পসে এলাকায় এই ঘটনা ঘটে।

ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে জঙ্গলের মধ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে একই পরিবারের চারজন নিহত হয়। বিধ্বস্ত অপর বিমানটিতে দুজন পাইলটসহ ১৯ জন আরোহী ছিল।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিডওয়ালডেনের ক্যান্টনে রেং এলাকায় জঙ্গলে একটি ছোট বিমান ভেঙে পড়ে। এর এক ঘণ্টা পর পিজ সেগনাসের পশ্চিমে অপর একটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই শিশু ও তাদের বাবা-মা নিহত হয়।

স্থানীয় জেইউ-এয়ার বিমান সংস্থা জানিয়েছে,তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটিতে দুইজন পাইলট ও ১৭ যাত্রী ছিলেন।


শেয়ার করুন

0 facebook: