21 February 2019

শান্তি বজায় রাখতে ভারতের প্রতি পাকিস্তানের আহ্বান


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য চেষ্টা চালাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাক পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্রন্ত্রী এ অঞ্চলে অর্জিত রাজনৈতিক সাফল্যকে বিনষ্ট না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতে আসন্ন নির্বাচনে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সম্প্রতি কাশ্মিরে আধাসামরিক বাহিনী সিআরপিএফের গাড়ি বহরে হামলার ঘটনাসহ নানা অজুহাত ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানান। 

গত সপ্তাহে কাশ্মিরে সিআরপিএফের গাড়ি বহরে হামলার পর ভারতীয় কর্মকর্তাদের আক্রমণাত্মক ভাষায় বক্তব্য বিবৃতির প্রতিক্রিয়ায় পাক পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে হামলার পরের দিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরেও একই ধরনের হামলার পর আবারো পাকিস্তানে আশ্রয় নেয়া গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের আঙুল উঠেছে। এ অঞ্চলের দেশগুলোর অধিকাংশ বিশ্লেষকের মতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র ছত্রছায়ায় এসব উগ্র গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে। 


শেয়ার করুন

0 facebook: