Showing posts with label জাতিগত বিদ্বেষ. Show all posts
Showing posts with label জাতিগত বিদ্বেষ. Show all posts

28 April 2018

ভারতে বাংলাদেশের জন্য প্রস্তুত রাখা ২০ টন মরা পশুর গোশত জব্দ করেছে পুলিশ

ভারতে বাংলাদেশের জন্য প্রস্তুত রাখা ২০ টন মরা পশুর গোশত জব্দ করেছে পুলিশ


আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে একের পর এক মরা মুরগি, মরা পশুর মাংসের বিক্রেতারা ধরা পড়ছে। গত কয়েক দিন ধরে চলছে পুলিশি অভিযান। ব্যাপক আকারে মরা পশুর মাংস উদ্ধার করেছে কলকাতা পুলিশ। পচা মাংসের কারবারে উত্তাল হয়ে উঠেছে পুরো রাজ্য।

এসব পচা মাংস বাংলাদেশ ও নেপালে পাচার হবে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন।

জানা গেছে, ২৫ এপ্রিল মরা পশুর মাংস পুলিশের নজরে আসে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় অভিযান চালিয়ে গোডাউন থেকে ২০ টন মরা পশুর মাংস বাজেয়াপ্ত করে ভারতীয় পুলিশ। এ কাজে জড়িত হাওড়া ও নদীয়া জেলা থেকে মোট ১৪ জন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও প্রচুর পরিমাণে মরা পশুর মাংসের সন্ধান পায়।

মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশ ও নেপালের মাংস ব্যবসায়ীদের কাছে বিক্রি হতো। কলকাতার অনেকেই এ কারবারের জড়িত।

এদিকে পশিচমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মরা মাংসের বিষয়ে ভীষণ রাগান্বিত। তিনি বলেছেন, এসবের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। সতর্কতামূলক প্রত্যেক জেলায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে।

মাংস পাচারের ঘটনায় গয়েশপুর পৌরসভার প্রাক্তন সিপিআই এম কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়কে নদীয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে বজবজ থানা পুলিশ।

07 April 2018

আমরা বাংলাদেশের সংবিধান মানি নাঃ অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

আমরা বাংলাদেশের সংবিধান মানি নাঃ অ্যাডভোকেট রানা দাশগুপ্ত



স্বদেশবার্তা ডেস্কঃ শুক্রবার রাতে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, একদিকে ধর্ম নিরপেক্ষতা আরেকদিকে রাষ্ট্রধর্ম ইসলাম। সংবিধানের এই হিপোক্রেটিক রূপ রেখে এ দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে প্রচার করা হাস্যকর এবং প্রতারণার শামিল। আমরা এই সংবিধান মানি না। আমরা বাহাত্তরের সংবিধান পুর্নবহাল চাই। আমরা বঙ্গববন্ধুর বাংলাদেশে কখন ফিরতে পারব জানি না। তবে আমরা সংখ্যালঘুরা বঙ্গবন্ধুবিহীন এই বাংলাদেশে অস্তিত্বের সংকটে আছি।

নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি জানিয়ে তিনি বলেন, এই দাবি নিয়ে আমরা রাজনৈতিক দল এবং জোটের কাছে যাব। যারা এসব দাবি তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করবে না, আমরা সেই দল ও জোটকে বর্জন করব। যেসব দল সংখ্যালঘু নির্যাতনকারীকে মনোনয়ন দেবে, সকল সংখ্যালঘুরা একযোগে সেই প্রার্থী এবং তার দলকে বর্জন করবেন।

সমাবেশে জনসংহতি সমিতির একাংশের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, শুধু মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললে হবে না। অসাম্প্রদায়িক রাষ্ট্রই যদি হবে তাহলে মন্দিরে মূর্তি ভাঙে কেন ? গ্রামে সংখ্যালঘুর বাড়িতে আগুন জ্বলে কেন? দেশে থাকলে ভোট, দেশ ছেড়ে গেলে ভিটা-এই নীতি নিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা যায় না।

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম রাজনীতিক পংকজ ভট্টাচার্য, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হক, পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড.জীনবোধি ভিক্ষু, নির্মল রোজারিওসহ আরো অনেকে।

21 February 2018

নওমুসলিম হাদিয়া মুসলিম ই থাকতে চান যদিও তাতে উগ্রপন্থিদের আপত্তি

নওমুসলিম হাদিয়া মুসলিম ই থাকতে চান যদিও তাতে উগ্রপন্থিদের আপত্তি



আন্তর্জাতিক ডেস্কঃ কেরালার উগ্রহিন্দুবাদীদের 'লাভ জিহাদ' মামলার কেন্দ্রে উঠে এসেছেন হাদিয়া। তিনি মুসলিম এবং মুসলিমই থাকতে চান। হলফনামায় সুপ্রিম কোর্টে এমনই জানালেন হাদিয়া।

গত মে মাসে স্বামী শাফি জেহানের সাথে তার বিয়ে কেরালা হাইকোর্ট বাতিল করে দেয়। এর পর থেকে হাদিয়া বারবার সুপ্রিম কোর্টে আবেদন জানান, তাকে স্বামীর সাথে থাকার অনুমতি দেয়া হোক। কেরালা হাইকোর্ট দু'জনের বিয়েকে 'লাভ জিহাদের' উদাহরণ বলেছিল, হাদিয়ার বাবা তার বৈধ অভিভাবক বলেও জানিয়েছিল।

হলফনামাতে হাদিয়া সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তিনি শাফি জেহানের স্ত্রী থাকতে চান। শাফিকে বিয়ে করতেই হাদিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

কেরালা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন হাদিয়া। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

এনআইএ তদন্ত রিপোর্ট পেশ করে সর্বোচ্চ আদালতে জানায়, কেরালা একটা সংগঠিত চক্র মহিলাদের উগ্রবাদে আকৃষ্ট করে মগজ ধোলাই করছে আইসিসের হয়ে লড়তে পাঠানোর জন্য। এমন ৮৯টি ঘটনার খবর মিলেছে বলেও তারা জানায়। হাদিয়ার ব্যাপারটাও এমনই।

যদিও হাদিয়া হলফনামায় দাবি করেছেন, তার স্বামীকে অন্যায়ভাবে উগ্রবাদী বলে প্রচার করছে এনআইএ। স্বামীর সাথে আইএসের কোনো সম্পর্কই নেই।

হিন্দুত্ববাদীদের মুখে চপেটাঘাত, ভারতে নওমুসলিম হাদিয়ার জয়

আদালতের নির্দেশে বাবার ঘর থেকে স্বামীর ঘরে যেতে পারবেন হাদিয়া। ভারতের কেরালা রাজ্যে উগ্রহিন্দুবাদীদের ‘‌লাভ জিহাদ’‌ কাণ্ড নিয়ে তোলপাড় পরিস্থিতিতে নওমুসলিম এখন তার মুসলিম স্বামীর সাথে সংসারজীবনে ফেরার লড়াইয়ে প্রথম ধাপে জয়ী হয়েছেন। হিন্দুত্ববাদীদের দাবি পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছেন হাদিয়া। তিনি আবারো জোরালো ভাষায় বলেছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। হিন্দুত্ববাদীর মুখে এটা ছিল প্রচণ্ড চপেটাঘাত।

হিন্দুত্ববাদীরা হাদিয়াকে আবার হিন্দুধর্মে ফিরিয়ে নিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল। আদালত থেকে তারা সুবিধাও পেয়েছিল। ফলে ওই আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। তৎকালীন প্রধান বিচারপতি জেএস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ ধর্মান্তকরণ নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

১৬ সেপ্টেম্বর হাদিয়ার স্বামী শাফিন জাহান এনআইএ তদন্ত বন্ধের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান। তার যুক্তি, এনআইএ তদন্ত ‘‌ভালো দেখায় না।’‌ এরপরেই হিন্দু থেকে মুসলিম হয়ে যাওয়া কিশোরী হাদিয়ার মতামত শুনতে চায় সুপ্রিম কোর্ট।

সোমবার আদালতে হাদিয়া জানান, তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন। তিনি স্বামীর ঘরে ফিরতে চান। প্রধান বিচারপতি দীপক মিশ্র হাদিয়াকে প্রস্তাব দেন, রাষ্ট্রের খরচে তিনি শিক্ষা সম্পূর্ণ করতে পারেন।

উত্তরে হোমিওপ্যাথির ছাত্রী হাদিয়া বলেন, ‘‌আমি শিক্ষা সম্পূর্ণ করতে চাই। তবে তা রাষ্ট্রের খরচে নয়, আমার স্বামীই শিক্ষার ব্যয় বহন করবেন।’‌ তার সঙ্গে মতামত বিনিময়ের সময় বিচারপতিরা বলেন, তামিলনাড়ুর সালেমে শিক্ষা সম্পূর্ণ করতে পারবেন তিনি। আদালত সালেমের হোমিওপ্যাথি কলেজের ডিনকে হাদিয়ার অভিভাবক নিয়োগ করেছে। কোনো সমস্যায় পড়লে তার কাছে সরাসরি যোগাযোগ করতে পারবেন হাদিয়া। কেরল পুলিশকেও হাদিয়ার নিরাপত্তা দিতে বলেছে আদালত। সালেম যেতে যাতে তার কোনো অসুবিধা না হয় তা পুলিশকে দেখতে হবে। হাদিয়া যাতে হোস্টেল পান এবং পুনরায় পড়া শুরু করতে পারেন তা কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে দেখতে হবে বলে নির্দেশ আদালতের।

তিনি আগেও দাবি করেছিলেন, তিনি মুসলিম। নিজের ইচ্ছায় মুসলিম হয়েছেন। কেউ তাকে বাধ্য করেননি মুসলিম হতে। তিনি স্বামীর কাছে ফিরে যেতে চান।

ভারতের কোচি বিমানবন্দরে এ কথা বললেন হাদিয়া। যাকে ঘিরে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের ‘লাভ জিহাদ’ বিতর্কে আপাতত তোলপাড় কেরল, সেই হাদিয়া এ দিন গেলেন দিল্লিতে। সোমবার সুপ্রিম কোর্টে তার মামলার শুনানি। আদালতে হাজিরার জন্যই কড়া পুলিশ পাহারায় দিল্লি নিয়ে যাওয়া হয় হাদিয়াকে। সঙ্গে গেলেন তার মা, বাবাও। হাদিয়ার বক্তব্য শুনতে চায় শীর্ষ আদালত।

গত শুক্রবার হাদিয়ার স্বামী শাফিন জাহান অভিযোগ করেন, হাদিয়াকে এখন হিন্দু বানানোর চেষ্টা হচ্ছে। গত বছর শাফিনকে বিয়ে করার সময় হাদিয়ার বয়স ছিল ২৪। নামও ছিল আকিলা অশোকান।

তার পরই হাদিয়ার বাবা কেরল হাইকোর্টে একটি মামলা করেন। তার অভিযোগ ছিল, জঙ্গিরাই চক্রান্ত করে তার কন্যা আকিলার (এখন হাদিয়া) ধর্মান্তকরণ ঘটিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এখন তার তদন্ত করছে।

হাইকোর্ট হাদিয়ার বিয়ে বাতিলের নির্দেশ দেয়। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান হাদিয়ার স্বামী শাফিন। শীর্ষ আদালতে হাদিয়ার স্বামী জানান, বিয়ের দু’বছর আগেই স্বেচ্ছায় মুসলিম হয়েছিলেন হাদিয়া। তাকে মুসলিম হতে কেউ বাধ্য করেননি। - ২৮ নভেম্বর, ২০১৮ প্রকাশিত সংবাদ)

18 February 2018

নাসিরনগরে কথিত আন্তঃধর্মীয় উৎসবের বিপক্ষে ওলামালীগের প্রতিবাদ

নাসিরনগরে কথিত আন্তঃধর্মীয় উৎসবের বিপক্ষে ওলামালীগের প্রতিবাদ


স্বদেশবার্তা ডেস্কঃ নাসির নগরে আন্তঃধর্মীয় সম্প্রীতির নামে কুরআন শরীফ অবমাননাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে -ওলামা লীগ।

সম্প্রীতির উৎসবের নামে নাসিরনগরে কথিত মৌলভী কর্তৃক হিন্দু পুরোহিতের হাতে কোরআন শরিফ আবার পুরোহিত কর্তৃক মৌলভীর হাতে গীতা তুলে দেয়ার মাধ্যমে কুরআন শরীফ অবমাননা করেছে আয়োজকরা। এই আন্তঃধর্মীয় সম্প্রীতির নামে মূলত মুসলমান ধর্মীয় স্বকীয়তা বিলুপ্ত করার অপচেষ্ঠা চালিয়েছে তারা। আজ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সেক্রেটারী আলহাজ মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন,“নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র” (সূরা-তাওবাহ)। তাছাড়া ওজু ছাড়া একজন মুসলমানের যেখানে পবিত্র কুরআন শরীফ র্স্পশ করাও নিষেধ সেখানে একজন মুসলমান নামধারী মৌলভীর হাত দিয়ে অন্য একজন মুশরিক পুরোহিতের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেয়া হয় তা ভাব্বার বিষয় কারন এহেন কাজ মারাত্মক দৃষ্টতাপূর্ণ ও অমার্জনীয় অবমাননা।

তিনি বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতিবাদীরা কুরআন শরীফকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তারা। তারা ইতিমধ্যে যেসব আয়াতে বিধর্মীদের সম্পর্কে আলোচনা রয়েছে সেসব আয়াত শরীফ কুরআন শরীফ থেকে বাদ দেয়ার দাবি তুলেছে। নাউযুবিল্লাহ!!

পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় নাসির নগরে আন্তঃধর্মীয় সম্প্রীতির আয়োজক সৈকত শুভ্র আইচ ও নেপথ্য নায়কদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি।
মাওলনা শওকত আলী শেখ ছিলিমপুরী।
কথিত সম্প্রীতির উৎসবের নামে নাসিরনগরে ইসলামবিরোধী আন্তঃসম্প্রদায় সম্মেলন

কথিত সম্প্রীতির উৎসবের নামে নাসিরনগরে ইসলামবিরোধী আন্তঃসম্প্রদায় সম্মেলন


রাজিব খাজাঃ গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে হয়ে গেল একটি ধর্মীয় সাংঘর্ষিক অনুষ্ঠান। সেখানে পুরোহিতের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিলেন মাওলানা। আবার মাওলানার হাতে গীতা তুলে দিলেন পুরোহিত। এমনই সাম্প্রদায়িক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় আন্তঃসম্প্রদায় সম্প্রীতি নামের কথিত উৎসব। মনে পড়ে ২০১৬ সালের ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করার ঘটনায় নাসিরনগর উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন এলাকায় মাইকিং করে উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামের ব্যানারে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সেই নাসিরনগর, যেখানে ২০১৬ সালের অক্টোবরে উগ্রহিন্দুত্ববাদিরা মুসলমানদের পবিত্র কাবা শরীফ নিয়ে কটূক্তি করে যার পরিপ্রেক্ষিতে মুসলমানরা প্রতিবাদ করতে গেলে উল্টো প্রশাসন কত্রিক নাজেহাল হতেহয় মুসলমানদের। অথচ আজ তারাই অসাম্প্রদায়িকতার আড়ালে পরস্পরের ধর্মগ্রন্থ বিনিময়ের মধ্য দিয়ে বোঝাতে চাচ্ছে, কোনো ধর্মগ্রন্থই ঘৃণার সংস্কৃতিতে বিশ্বাস করে না। অন্য ধর্মের মানুষের ওপর আঘাত করতে নিষেধ করে।

ধর্মগ্রন্থ বিনিময়ের আগে  স্থানীয় হরিপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সোহরাব হোসেন ও মন্দিরের পুরোহিত সবুজ চক্রবর্তী পায়রা উড়িয়ে সম্প্রীতি উৎসবের উদ্বোধন করেন। এরপর হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীন ইসলাম স্বাগত বক্তব্য দেন এবং সম্প্রীতি উৎসবের ব্যবস্থাপক সৈকত শুভ্র আইচ  মনন উৎসব আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।

প্রাক্তন প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃসম্প্রদায় সম্প্রীতি উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মিয়া। উৎসবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স টিম লিডার অ্যাসলিন বেকার, পেইভের রূপকার অ্যালিস্টার লেগ প্রমুখ।

আলোচনা শেষে কীর্তন দিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উদ্বোধনের আগে একটি সম্প্রীতি শোভাযাত্রা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।