Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

01 December 2019

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত চার শতাধিক প্রধানমন্ত্রীর পদত্যাগ! (ভিডিও)

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত চার শতাধিক প্রধানমন্ত্রীর পদত্যাগ! (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক।। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত যুদ্ধবিধ্বস্ত ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গত দুই মাসে প্রায় চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে হাজারখানেক। যদিও এরই মধ্যে গোটা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় শিয়াপন্থি জ্যেষ্ঠ নেতা মুকতাদা আল সদর।

বিবিসি নিউজ জানায়, বিক্ষোভে উত্তাল ইরাকে গত দুই মাস যাবত প্রায় চার শতাধিক লোকের প্রাণহানির পর হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদির। যদিও এর মাত্র কয়েক ঘণ্টার মাথায় সমর্থকদের প্রতি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিয়াপন্থি জ্যেষ্ঠ নেতা মুকতাদা আল সদর।

শুক্রবার (২৯ নভেম্বর) সরকারের ওপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে ইরাকি জনগণকে সড়কে থাকার নির্দেশ দেন তিনি। এ সময় বিক্ষোভকারীদের ভবিষ্যৎ সরকারে নেতৃত্ব দেওয়ার জন্য একজন প্রার্থীর পক্ষে একমত হওয়ার আহ্বান জানান পার্লামেন্টের সাইরুন ব্লকের শিয়াপন্থি এই নেতা।

মুকতাদা বলেন, ‘গত দুই মাস যাবত চলা এই আন্দোলনের প্রথম সাফল্য হচ্ছে প্রধানমন্ত্রী মাহদির পদত্যাগ। এবার জাতিগত ও সাম্প্রদায়িকতার বিষয় বিবেচনা করে নতুন মন্ত্রিসভাকে নিয়োগ দিতে হবে।’

গত অক্টোবরের ১ তারিখ দেশটিতে চাকরির ব্যবস্থা, দুর্নীতি বন্ধ এবং আরও উন্নত জনসেবার দাবিতে বাগদাদে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এরপর তা দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। ইরাকের এই সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে হাজারের অধিক বেসামরিক নাগরিক।


27 November 2019

প্রচন্ড ইসলাম বিদ্বেষের কারনেই ঐতিহাসিক আগ্রার নাম বদল করতে চায় ভারত!

প্রচন্ড ইসলাম বিদ্বেষের কারনেই ঐতিহাসিক আগ্রার নাম বদল করতে চায় ভারত!


স্টাফ রিপোর্ট।। বদলে যাচ্ছে ইসলামিক স্থাপত্যের শহর আগ্রার নাম। সেই সাথে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুসলমানদের সব গৌরব গাথা। উগ্র হিন্দু জাতীয়তাবাদী সরকার বিজেপি সরকার ক্ষমতায় এসে পিছিয়ে থাকা জনগোষ্টির উন্নয়ন নয়, হিন্দু মুসলিম বিভক্তিকরণ সৃষ্টি করতেই যেন উঠে পড়ে লেগেছে।

ভারতের উত্তরাঞ্চলীয় ইউপি সরকার তাজমহলের জন্য বিখ্যাত আগ্রার নাম পরিবর্তনের চিন্তা ভাবনা করছে। এ লক্ষে আগ্রার আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্মরণাপন্ন হয়ে  নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতিহাস সম্পৃক্ত নতুন নাম খুজেঁ বের করবে। ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রফেসর সুনেম আনন্দ এ তথ্য জানিয়ে স্বীকার করে তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ইতিহাস উল্টিয়ে দেখে নতুন নাম খুজেঁ বের করবে।

আগ্রার ইতিহাসঃ মধ্যযুগে মুসলিম শাসক সিকান্দর লোদি ১৫০৪ খৃষ্টাব্দে কৌশলগত সুবিধার জন্য রাজধানী দিল্লী থেকে আগ্রায় স্থানান্তর করেন। তখন থেকেই আগ্রার খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রথম মোঘল সম্রাট আকবর লোদি শাসককে পরাজিত করে আগ্রা দখর করেন। আগ্রাকে রাজধানীর স্বীকৃতি দিয়ে মোঘল শাসক আকবর এখানে গড়ে তোলেন আগ্রা ফোর্ট বা দুর্গ। এ দুর্গ হয়ে উঠে মোঘল শক্তি ও বীর্যের প্রতীক।

১৬ শতকের শেষের দিকে মোঘল সম্রাট আকবর ফতেহপুর সিক্রিতে নতুন রাজধানী গড়ে তোলার সিদ্ধান্ত নিলেও এ অঞ্চলে পানির তীব্র সঙ্কটের কারণে তা আর হয়ে ওঠেনি। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে মোঘল শাসক শাহজাহান প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার্থে   যমুনার তীরে নির্মাণ করেন তাজমহল। ১৬৪৮ সালে শাহজাহান রাজধানী পুনরায় দিল্লীতে স্থানান্তর করলেও অদ্যাবধি তাজমহল আকর্ষণ হারায়নি। প্রতি বছর ১৬ লাখ পর্যটক এ ঐতিহাসিক স্থানগুলো দেখতে ভারত সফর করে থাকে।

পর্যটন খাত থেকে ৫০ লাখ মার্কিন ডলার রাজস্ব আহরণ করে থাকে ভারত সরকার। আগ্রা দুই বছর আগে সংবাদ শিরোনাম হয়, যখন ইউপি প্রাদেশিক সরকার ট্যুরিস্ট ডিরেক্টরি থেকে আগ্রার তাজমহলের নাম মুছে দেয়।

নানা সমালোচনার মুখে পুনরায় অবশ্য নামটি প্রতিস্থাপিত করা হয়। বিশ্লেষকদের মতে এটি ভারতীয় ইতিহাস থেকে ঐতিহাসিক ইসলামিক স্থানসমূহ ও ইতিহাস মুছে দেয়ার ঘৃণ্য শড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জহরলাল বিশ্ববিদ্যালয়ের  ইতিহাস বেত্তা  প্রফেসর আদিত্য মুখার্জি বলেন, দারিদ্রতা, শিক্ষা সুযোগের অভাব ও অর্থনৈতিক স্থবিরতার মতো ইস্যু থাকলেও সে বিষয়গুলো নিয়ে কাজ না করে হিন্দু মুসলমান বিভক্তিকরণের কাজ কেন করা হচ্ছে এটাইতো চিন্তার বিষয়। ভারত যে মতাদর্শ নিয়ে গঠিত হয়েছিল এ সিদ্ধান্তগুলো তার সাথে যায় না।

ক্ষমতায় আসার পর নানা জায়গার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথের সরকার। মুঘলসরাই রেল স্টেশনের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম অযোধ্যা। এবার পালা আগ্রার। কিন্তু কেন হঠাত্ এই প্রাচীন শহরের নাম পরিবর্তনের প্রস্তাব? যোগী সরকারেরই একাংশ বলেছে, এলাকার অনেকের বিশ্বাস, অতীতে এই শহরের নাম ছিল অগ্রবন। যোগী সরকার চায়, সেই নামেই এই শহরকে ফের ডাকা হোক। এ কারণেই ইতিহাসবিদদের শরণাপন্ন হয়েছে তারা। তারা জানতে চাইছে, কবে, কোন অবস্থায় অগ্রবনের নাম আগ্রা হয়েছিল।

যোগী সরকার ‘অগ্রবন’ নামটির পক্ষে হলেও আগ্রার বহু বাসিন্দা অবশ্য মনে করেন আগ্রার প্রাচীন নাম ছিল ‘আকবরবাদ।’ আকবরের আমলে এই শহরটি এই নামে পরিচিত ছিল বলে মনে করেন তারা। তবে অগ্রবন হোক বা আকবরবাদ, আগ্রার ট্যুরিস্ট গাইডরা নাম পরিবর্তনের বিষয়টিতে আদৌ খুশি নন। তারা বলেছেন, গোটা পৃথিবীই তাজমহলের কারণে এই শহরকে ‘আগ্রা’ নামেই চেনে। রাতারাতি নাম বদলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তাদের।
বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবে, ভারতের মুসলিমরা নয়ঃ অমিত শাহ

বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবে, ভারতের মুসলিমরা নয়ঃ অমিত শাহ


আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাম্বলী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মুসলিমদের নাম উচ্চারণ করেনি সে।

বুধবার রাজ্যসভায় এক প্রশ্নে অমিত শাহ বলে, পড়শি দেশগুলিতে ধর্মীয় বিদ্বেষের শিকার হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিদেরই শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়ে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এসব দেশ থেকে আসা সংখ্যালঘুদেরই এ দেশে শরণার্থী হিসেবে গ্রাহ্য করা হবে।

যার থেকে স্পষ্ট, ওই দেশগুলিতে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষদের অর্থাৎ মুসলিমদের ঐ দেশে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করতে চায় বর্তমান কেন্দ্রীয় সরকার।

নাগরিকত্বের বিষয়ে মুসলিমদের উপর সরকার কী ভাবনা চিন্তা করছে। এ প্রশ্নে সরাসরি উত্তরে না গিয়ে অমিত শাহ বলেন, এনআরসি তৈরির ক্ষেত্রে কোনও ধর্মকে নিশানা করা হয়নি। সুপ্রিম কোর্টের তদারকিতেই সব কিছু হয়েছে। ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, দেশের সব নাগরিকেরই নাম নথিভুক্ত হবে এনআরসি তালিকায়। দেশের সর্বত্র এনআরসি হবে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। সকলকে এনআরসি-র আওতায় আনতেই এই প্রক্রিয়া।

আসামে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে ইতিমধ্যেই ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। কিন্তু ফরেনার্স ট্রাইবুনালে তাঁরা আবেদন করতে পারে বলে এ দিনও জানায় অমিত শাহ।

এর আগে অমিত শাহ ও বিজেপি নেতারা বারবার বলেছে যে ভারত থেকে কথিত সকল মুসলিম অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। বিশেষ করে তাদের বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া ছিলো তাদের ভাবনায়।
বাবরি মসজিদের জমি উগ্র হিন্দুত্ববাদীদের বুঝিয়ে দেয়ার নির্দেশ ভারতীয় সুপ্রীমকোর্টের

বাবরি মসজিদের জমি উগ্র হিন্দুত্ববাদীদের বুঝিয়ে দেয়ার নির্দেশ ভারতীয় সুপ্রীমকোর্টের


আন্তর্জাতিক ডেস্ক।। বাবরি মসজিদের জমি উগ্র হিন্দুত্ববাদীদেরকে বুঝিয়ে দেয়ার নির্দেশ  দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সেই সাথে মসজিদের জন্য আলাদা জমি বরাদ্দের নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী আদালত।

ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে কেন্দ্রীয় সরকারকে মুসলিমদের মসজিদের জমি মন্দির তৈরির জন্য বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে, মসজিদ তৈরির জন্য আলাদা স্থানে পাঁচ একর জমি দেয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন।

শনিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে শুরু হয় অযোধ্যা মামলার রায়। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিল বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির।

এর আগে সর্বাসম্মতিক্রমে শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করে আদালত। গত মাসের ১৬ তারিখে শেষ হয় মামলা নিয়ে ৪০ দিনের শুনানি। রায়ে বলা হয়, বিভিন্ন প্রমাণদির ভিত্তিতে দেখা গেছে বাবরি মনজিদ কোনও ফাঁকা জায়গায় তৈরি হয়নি। এটির মাটির নিচে কাঠামো ছিল।  তবে সেটি মন্দির বা মসজিদের কাঠামোর কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উগ্র হিন্দুত্ববাদীদেরকে জমি বুঝিয়ে দেয়ার জন্য সরকারকে তিন মাসের মধ্যে ট্রাস্ট বোর্ড তৈরিরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর মসজিদের জন্য আলাদা স্থানে পাঁচ একর জমি বরাদ্দ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড।  তবে রায়ের শুরুতেই শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করে দেয় আদালত।

এদিকে, রায়কে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  অযোধ্যাসহ উত্তর প্রদশের সব জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। উত্তর প্রদেশে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত ১২ হাজার নিরাপত্তারক্ষী।

তবে, কথিত মুসলিম ও উগ্র হিন্দুত্ববাদীদের নেতারা ঘোষণা দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নেবে।

উগ্র হিন্দুত্ববাদীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদীদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শান্তি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।

ষোড়শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলে উগ্রবাদী হিন্দুরা। তাদের দাবি, সেখানে রামমন্দির ছিল। ২০১০ সালে এলাহাবাদ আদালত, বাবরি মসজিদের জায়গা বিবাদমান পক্ষগুলোকে সমানভাগে ভাগ করে দেয়ার রায় দেয়। তবে সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে জমা পড়ে ১৪টি আবেদন।

11 November 2019

বাবরি মসজিদ রায়ে দেশবাসীর ইচ্ছের প্রতিফলন ঘটেছেঃ মোদি

বাবরি মসজিদ রায়ে দেশবাসীর ইচ্ছের প্রতিফলন ঘটেছেঃ মোদি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের বহুল আলোচিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের রায় দিয়েছে আদালত। এছাড়া মসজিদ নির্মাণের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেয়ার আদেশ দেয়া হয়েছে রায়ে। এই রায়ের সমালোচনা করে মতামত তুলে ধরেছেন অনেকে। আবার এই রায়কে স্বাগত জানিয়েছেন কট্টর হিন্দুত্ববাদীরা। আর সুপ্রিম কোর্টের এই রায়কে নতুন ভারতের সূচনা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রায় নিয়ে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি বলেন, ‘সবার বিকাশ, সবার বিশ্বাস।সংবিধানের উপর বিশ্বাস রাখা জরুরি। সময় লাগলেও ধৈর্য বজায় রাখা জরুরি। নতুন ভারতে ভয়ের কোনো জায়গা নেই। ৯ নভেম্বর করতারপুর করিডরের উদ্বোধন। ৯ নভেম্বরই অযোধ্যা রায়ও হল। ৯ নভেম্বর বার্লিন প্রাচীর ভাঙা হয়। কয়েক দশকের ইতিহাস জড়িয়েছিল। সুপ্রিম কোর্ট সবপক্ষের কথা শুনেছে। আজকের দিন সোনালি দি। রায়ের দিকে সবাই তাকিয়েছিলেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এখানেই স্বার্থকতা। দেশবাসী ভাল মনেই রায় মেনেছেন। ভারতের গণতন্ত্র মজবুত।’

এসময় তিনি বলেন, ‘আজ এমন এক মামলার রায় হল যার দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। দেশবাসীর ইচ্ছে ছিল অযোধ্যা মামলার রায় হোক। অবশেষে সেই রায় এসেছে। এতদিন বিশ্ব জানত ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। কিন্তু, আজ বিশ্ব জানতে পারছে গণতন্ত্রের ভিত্তি কতটা শক্তিশালী। এবার নয়া ভারতের সূচনা হবে। নতুন ভারত বিশ্ব জয় করবে। সব কা সাথ-সব কা বিকাশের মাধ্যমেই হবে নতুন ভারতের সূচনা।’
মুসলমানদের মসজিদের প্রয়োজন নেই, মসজিদের যায়গায় স্কুল/কলেজ করা হোক

মুসলমানদের মসজিদের প্রয়োজন নেই, মসজিদের যায়গায় স্কুল/কলেজ করা হোক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক।। বাবরি মসজিদের পরিবর্তে মুসলিমদের বিকল্প পাঁচ একর জমির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু সেই জমিতে মসজিদ নির্মাণ চান না বলিউড তারকা সালমান খানের বাবা তথা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান।

সেলিম খানের মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলমানদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটে যাবে।

বাবরি মসজিদ মামলায় ভারতের সুপ্রিম কোর্টের রায় নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন বলিউড তারকারা। তাতে নতুন সংযোজন সেলিম খান। সাংবাদিকদের তিনি বলেন, ইসলামে ভালোবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে।

এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।

মসজিদের বাইরে ভারতীয় মুসলিমদের আরো অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে এবার ভাবতে হবে বলেও মনে করেন সেলিম খান। তিনি বলেন, অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনো আলোচনারই দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন।

ওই পাঁচ একর জমিতে কলেজের নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নামাজ তো যেখানে খুশি পড়া যায়। ট্রেনে, বিমানে, মাটিতে, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি আমরা। বরং ভালো স্কুলের প্রয়োজন আমাদের। ভারতের ২২ কোটি মুসলমানের ভালো শিক্ষার প্রয়োজন। তাহলেই অনেক সমস্যা দূর হবে।

মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবেই শান্তিপূর্ণ পরিবেশ কায়েম রাখতে সকলকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অস্থিতিশীল ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানালো আমেরিকা

অস্থিতিশীল ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানালো আমেরিকা



আন্তর্জাতিক ডেস্ক।। ইরাকে আগাম নির্বাচন দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরাকে যখন প্রচণ্ড রকমের সরকারবিরোধী বিক্ষোভ চলছে তখন আমেরকা এ আহ্বান জানালো। তবে, ইরাক সরকার মনে করছে বিদেশি মদদে চলমান বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল (রোববার) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও নির্বাচনী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট বাহরাম সালিহ’র প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারী, সুশীল সমাজ ও গণমাধ্যমের ওপর অব্যাহত হামলার ব্যাপারে আমেরিকা মারাত্মকভাবে উদ্বিগ্ন। অক্টোবর মাস থেকে ইরাকে অর্থনৈতিক দুর্নীতি ও জনগণের জীবনমান অধোগতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ শুরু হয়েছে এবং আমেরিকা একেবারে নগ্নভাবে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।
গোবরে ঔষধি গুণঃ তাই গোবর ছোড়াছুড়ি উৎসবে মেতে উঠেন ভারতীয় হিন্দুরা

গোবরে ঔষধি গুণঃ তাই গোবর ছোড়াছুড়ি উৎসবে মেতে উঠেন ভারতীয় হিন্দুরা



আন্তর্জাতিক ডেস্ক।। তামিলনাড়ুর গুমাতাপুরমে ‌প্রতি বছর অনুষ্ঠিত হয় গোবর ছোড়াছুড়ির উৎসব। গুমাতাপুরমের বীরেশ্বরার মন্দিরের আশপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে কাঁচা গোবর এনে জড়ো করা হয় মন্দিরের কাছে। তার পর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে ভক্তরা একে অন্যের দিকে ছুঁড়তে থাকে গোবর। এ ভাবেই উৎসবে মেতে ওঠেন গুমাতাপুরম ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় হিন্দুরা একে গোরাইহাব্বা  উৎসব হিসেবে অবহিত করে। তাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।

ওই উৎসবে অংশ নেয়া সেখানকার এক বাসিন্দা বলেন, গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনও অসুবিধা হয় না।
ধর্ষণের ক্ষতিপূরণে আদালতের দেয়া কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তরুণী

ধর্ষণের ক্ষতিপূরণে আদালতের দেয়া কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তরুণী



আন্তর্জাতিক ডেস্ক।। ধর্ষণের শিকার তরুণীকে দেড় লাখ ডলারের (১ কোটি ২৭ লাখ টাকা প্রায়) ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন বিচারক। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি তরুণী। বলেছেন, ‘আমি মনে করি না, ওই লোকটা যা করেছে তা অর্থ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে।’

গত বৃহস্পতিবার আমেরিকার লুইজিয়ানার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির আদালতে এ ঘটনা ঘটে। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন ২০০৩ সালে সেসময় ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ৪৫ বছরের সেড্রিক হিল।

বর্তমানে সেই কিশোরী বয়স এখন ৩১ বছর। তার কাছেই প্রশ্নটা রেখেছিলেন স্টেট ডিস্ট্রিক্ট জাজ ব্রুস বেনেট। ১২ বছরের কারাবাস কমানোর জন্য সেড্রিক যদি তাকে ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ ডলার দেয়? তা কি নেবেন তিনি? সঙ্গে সঙ্গে সে প্রস্তাব নাকচ করে দেন ওই তরুণী। তিনি চান, ধর্ষণের ভয়াবহ অভিজ্ঞতা তাঁর জীবনের যে ১৬ বছর কেড়ে নিয়েছে, সে সময়টাই জেলে কাটাক সেড্রিক।

ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব নিয়ে বিচারক ব্রুস বেনেটে অবশ্য জানিয়েছেন, ধর্ষণের সাজা কাটিয়ে জেল থেকে ছাড়া পেয়ে যাবে সেড্রিক, এটা বোধ হয় ঠিক নয়। এই অপরাধের ফলে যে মানসিক আঘাত পেয়েছেন ওই তরুণী, তার পরিবর্তে কোনও ক্ষতিপূরণ পাননি। অন্তত অর্থনৈতিকভাবে যদি কিছুটা সুরাহা হয়, সে চেষ্টাই করেছেন তিনি।
বাংলাদেশকে না দিলেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে ভারত

বাংলাদেশকে না দিলেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে ভারত



বাংলাদেশকে পেঁয়াজ না দিলেও, মালদ্বীপকে অব্যাহতভাবে পেঁয়াজ সরবরাহ করে যাবে ভারত। নিজেদের দেশে পেয়াজের সংকট থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সংকট মোকাবিলায় কয়েকটি দেশ থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করছে ভারত। তা সত্ত্বেও, তারা মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে। উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল মালদ্বীপ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রোববার মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক টুইটে পেঁয়াজ রপ্তানির কথা নিশ্চিত করেছে। বলেছে, আমরা আমাদের মালদ্বীপের বন্ধুদের নিশ্চিত করে জানিয়েছি যে, নিজের দেশে মারাত্মক সংকট এবং মূল্যের উর্ধ্বগতির কারণে বিভিন্ন দেশ থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করছে ভারত। তা সত্ত্বেও মালদ্বীপকে পেঁয়াজ দেয়া অব্যাহত রাখা হবে। কেবল পেঁয়াজ নয়, মালদ্বীপে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য রপ্তানিই অব্যাহত রাখবে ভারত। উল্লেখ্য, দেশে চলমান সংকট সামাল দিতে আফগানিস্তান, ইরান, তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত।

ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান রোববার জানিয়েছেন, দেশে চলমান ঘাটতি সামাল দিতে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে বেড়েছে মুদ্রাস্ফীতিও। উল্লেখ্য, ভারতে পেঁয়াজের মূল্য রাজনৈতিক জনপ্রিয়তার পরিমাপক হিসেবে বিবেচিত। এজন্য সরকারের পতনও হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ভারত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের জন্য জনসম্মুখে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি উষ্মা প্রকাশ করেন। ভারত থেকে পেঁয়াজ না আসায় বাংলাদেশকেও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। শেখ হাসিনা টাইমস অব ইন্ডিয়াকে রসিকতা করে বলেছিলেন, একটা সমস্যা আছে। আপনারা পেঁয়াজ পাঠাচ্ছেন না, তাই আমি পেঁয়াজ ছাড়াই (খাবার) খাচ্ছি। সূত্র: মানবজমিন।
হিন্দু পরিবারে এবার মায়ের জন্য জীবনসঙ্গী চাইলেন ছেলে

হিন্দু পরিবারে এবার মায়ের জন্য জীবনসঙ্গী চাইলেন ছেলে



আন্তর্জাতিক ডেস্ক।। মা মানে আশা, মা মানে ভাষা। মা মানে স্নেহ, মা মানে ভালবাসা। কিছুদিন আগেই মাঝবয়সি মায়ের জন্য পাত্র খুঁজে টুইট করেছিলেন আস্থা নামের এক তরুণী। সে ঘটনায় ভারতজুড়ে চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়, খুব অল্প সময়ে ভাইরাল হয়েছিল তার পোস্ট। একা মায়ের জীবনসঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা মন ছুঁয়ে যায় নেটিজেনদের। তার দিন কয়েক পরেই সামনে এল একই ঘটনা। তবে এবার এই কাণ্ড ঘটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বাঙালি।

মায়ের জন্য জীবনসঙ্গী খুঁজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চন্দননগরের এক যুবক। কয়েক ঘণ্টার মধ্যেই হাজার কয়েক শেয়ার হয়েছে তার পোস্ট। প্রশংসা, অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছেন গৌরব অধিকারী নামের ওই যুবক।

ছেলে-মেয়েরা বড় হলে, বাবা-মাই সাধারণত পাত্র বা পাত্রী খোঁজের তাদের জন্য। এমনটাই সমাজের চিরাচরিত প্রথা। কিন্তু কোনও প্রথাই অচলায়তন হয়ে রয়ে যেতে পারে না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির চাহিদা অনুযায়ী, প্রথাও ভেঙে যায়। রীতিনীতিও বদলে যায়। তেমন পথেই আরও এক পা বাড়ালেন গৌরব।

তিনি লিখেছেন, আমি আমার মাকে একটা নতুন জীবন দিতে চাই.. মা আমার, মা ও বটে কন্যা ও বটে… আমি গৌরব.. চন্দননগর এ বাড়ি.. আমার সম্পর্কে বিস্তারিত পাবেন আমার প্রোফাইলে.. যারা চেনেন তারা জানেন আমার সম্পর্কে.. আমার মা এর নাম দোলা অধিকারী.. বয়স ৪৫.. আমার বাবা প্রয়াত হন ২০১৪ সালে.. মা সেই থেকেই একা।

গৌরব পেশায় একজন গণমাধ্যম কর্মী। কর্মসূত্রে প্রায়ই বাইরে যেতে হয় তাকে। এমনিতেও ঘুরে বেড়ানোর নেশা রয়েছে তার। ফলে মা দোলা অধিকারীকে একাই থাকতে হয় অনেক সময়। তাই তিনি চান, মায়েরও একজন সঙ্গী হোক। নিজের জন্মদিনে সেই ইচ্ছের কথাই ফেসবুকে জানিয়েছেন তিনি।

গৌরবের কথায়, টাকা পয়সা বা সম্পত্তি জমিজমার উপর আমাদের কোন লোভ নেই.. তবে যিনি পাত্র তাকে স্বনির্ভর হতে হবে এবং আমার মাকে ভালো রাখতে হবে.. আমি কিছুই চাই না.. আমার মা ভালো থাকলেই আমি খুশি.. চন্দননগরে আমাদের নিজেদের বাড়ি আছে.. একজন সুস্থ সবল ভালো মনের মানুষ হলেই হল.. কে কি ভাবল বা বলল বড় কথা নয়.. দিনের শেষে আমি চাই আমার মা আর পাঁচজনের মধ্যে ভালো থাকুক হাসি খুশি থাকুক..

দেখুন গৌরবের পোস্ট : তার পোস্টের পাঠকদের উদ্দেশে গৌরব আরও লেখেন, হয়তো কারোর এটা মন্দ লাগতে পারে কারো লাগতে পারে বিসদৃশ্য.. কিন্তু মা একা একা ফাঁকা বাড়িতে থেকে থেকে ডিপ্রেসড হয়ে পড়েন.. মা গান শুনতে.. বই পড়তে খুব ভালোবাসেন…আমার বাড়ির হাজার দশেক বই-ই মায়ের অবসর যাপন… কিন্তু আমার মনে হয় একজন সঙ্গীর পরিপূরক বই বা গান বা স্ট্র্যান্ড এ হাঁটতে যাওয়া হতে পারে না.. আমার মা এর জন্য আমি এই পোস্ট করছি.. একা একা কষ্ট পেয়ে কাছিম হয়ে থাকার চেয়ে জীবনটা ভালোভাবে বাঁচা দরকার বলেই আমি মনে করি.. আমি যত দিন যাবে আরও ব্যস্ত হয়ে পড়ব.. আমার ও সংসার হবে.. কিন্তু মা..?

নিজের পোস্টে গৌরব এও জানিয়ে দেন, সমাজ তাকে যে কথাই বলুক না কেন, তাতে তার কিছু আসে যায় না। তিনি বিশ্বাস করেন, আত্মীয়তার কোনও সীমানা হয় না। ভালবাসার কোনও বয়স হয় না। তাই পোস্টের শেষে লিখেছেন, জানি হয়তো কেউ খিল্লি করবেন বা কারোর মনে হবে আমার মাথা খারাপ.. তাদের হাসি পেলে প্লিজ হাসবেন.. কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না.. আমি চাই আমার মা নতুন জীবন পাক… আমি চাই আমার মা একজন ভালো বন্ধু এবং সঙ্গী পান.. সেরকম কেউ থাকলে প্লিজ ইনবক্স.. নয়তো আমার এই একটাই নম্বর.. 89106-722**.. সূত্র : দ্য ওয়াল
স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মস্তক হাতে নিয়ে থানায় হাজির হলেন হিন্দু স্বামী

স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মস্তক হাতে নিয়ে থানায় হাজির হলেন হিন্দু স্বামী

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক।। স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মস্তক হাতে নিয়ে থানায় হাজির হয়েছে এক ব্যক্তি। বর্বর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর ইন্ডিয়া টুডের।

পাষণ্ড স্বামীর নাম নরেশ। সে পেশায় একজন টিভি মেকানিক। নেশাগ্রস্ত অবস্থায় রোববার রাতে সে এই হত্যাকাণ্ড ঘটায়। স্ত্রী মদ খেতে বাধা দেয়ায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে নরেশের অভিযোগ তার স্ত্রীর পরকীয়ায় লিপ্ত ছিল।

টিভি মেকানিক নরেশ ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন তিনি। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। নরেশ নেশাগ্রস্ত। প্রায়ই সে মদ খায়। আর এ নিয়েই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

রোববার রাতে নিজ ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী তাকে মদ খেতে বাধা দেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হয় নরেশ।

সোমবার সকালে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে আগ্রার হারি পর্বত পুলিশ স্টেশনে যায় নরেশ। সেখানে গিয়ে পুলিশের কাছে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার সে। নরেশের দাবি, স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিল না। তার স্ত্রী পরকীয়া করত, এ কারণে তাকে খুন করা হয়েছে।

পুলিশ জানায়, নরেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাবরি মসজিদ নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ৯০ জন মুসলিম গ্রেফতার

বাবরি মসজিদ নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ৯০ জন মুসলিম গ্রেফতার



আন্তর্জাতিক ডেস্ক।। অবশেষে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় মন্দির গড়ার জন্যই রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মন্দির গড়ার জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করতেও বলা হয়েছে।

তবে অযোধ্যাতেই অন্যত্র একটি মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভারতের শীর্ষ আদালতে পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিয়েছে।

আদালতের এমন বিতর্কিত রায়ের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে শুরু করেছেন অনেকে। যে কারণে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরসহ রাজ্যের অন্তত ৯০ মুসলিমকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) ‘আনন্দবাজার পত্রিকা’ জানিয়েছে, শনিবার রায় ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি করছে পুলিশ। রায়ের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় মোট ১২টি এফআইআরে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা বাবরি মসজিদ মামলার রায় সম্পর্কিত ৩ হাজার ৭১২টি পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে বেশকিছু পোস্ট এরই মধ্যে মুছে দেওয়া হয়েছে। এমনকি বন্ধও করে দেওয়া হয়েছে অনেক অ্যাকাউন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির পাশাপাশি খোলা হয়েছে প্রযুক্তি নির্ভর কন্ট্রোল রুমও। মূলত সেখানে বসেই অযোধ্যাসহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা।

এর আগে গত ১৬ অক্টোবর ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি যৌথ বেঞ্চ অযোধ্যা জমি বিতর্কের শুনানি সম্পন্ন করেন। তবে নিরাপত্তার স্বার্থে সে সময় আর রায় ঘোষণা করা হয়নি।

যদিও তখন থেকেই গুঞ্জন উঠছিল আগামী ১৭ নভেম্বর অবসরে যেতে পারেন রঞ্জন গগৈ। যে কারণে এর আগেই যেকোনো দিন ঐতিহাসিক এই মামলাটির রায় হতে পারে বলে শোনা যাচ্ছিল। মূলত এসব বিষয় বিবেচনা করেই অতি স্পর্শকাতর মামলার রায় ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করে প্রশাসন।

এ দিকে গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে প্রধান বিচারপতি গগৈ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানের সঙ্গেও তার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত সেই বৈঠকেই গগৈ অন্য বিচারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি অযোধ্যা মামলায় রায় ঘোষণার সিদ্ধান্ত নেন।

অপর দিকে রায় ঘোষণার পর রাজ্যটিসহ গোটা ভারতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য এরই মধ্যে গোটা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব রাজ্যে বিশেষ সতর্কতাও জারি করতে বলা হয়েছে।
‘আরএসএস’ বেশ কিছু মসজিদকে মন্দির বানাতে চাইছেঃ ওয়াইসি

‘আরএসএস’ বেশ কিছু মসজিদকে মন্দির বানাতে চাইছেঃ ওয়াইসি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক।। সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ক্ষমতাসীন বিজেপি ও তাদের আদর্শিক পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) হাতে বেশ কিছু মসজিদের তালিকা আছে। তারা এগুলোকে মন্দিরে রূপান্তর করতে চাচ্ছে। খবর এনডিটিভি-র।

রোববার এক সমাবেশে তিনি আরও বলেন, ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো মুসলমানদের ধোঁকা দিয়েছে। সুপ্রিমকোর্টের রায় নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়ারও নিন্দা জানিয়েছেন এ রাজনীতিবিদ।

সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মতো কথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন ওয়াইসি।

এমপি ওয়াইস আরও বলেন, আজ মুসলমানরা কী দেখতে পাচ্ছেন? সেখানে একটি মসজিদ ছিল, কয়েকশ বছর ধরে, সেটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখন সেখানে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। জমিটি এখন রাম লালার অধিকারে চলে যাবে।

‘কোনো এক ব্যক্তি যদি আপনার বাড়ি ভেঙে ফেলেন, আপনি সালিশে গেলেন, কিন্তু বিচারক আপনার বাড়িটি তাকেই দিয়ে দিলেন, যিনি সেটি গুঁড়িয়ে দিয়েছেন। আর আপনাকে বিকল্প একখণ্ড ভূমি দিলেন। তখন আপনার কেমন লাগবে?’

হায়দরাবাদের এই এমপির প্রশ্ন হচ্ছে- যদি মসজিদটি অবৈধভাবেই স্থাপিত হয়ে থাকে, তা হলে এল কে আদভানিসহ অন্যদের কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আর বৈধ জায়গায় হলে কেন সেই জমি তাকে দেয়া হলো।

বিচার না মানায় যারা তার সমালোচনা করেন, তাদের তুলাধোনা করলেন ওয়াইসি। তিনি বলেন, রায়ের বিরোধিতা করার গণতান্ত্রিক অধিকার তার রয়েছে।

মসজিদ নির্মাণে বিকল্প পাঁচ একর জমির প্রস্তাব দিয়ে মুসলমানদের অপমানিত করা হয়েছে বলে মনে করেন মজলিস-ই-ইত্তেহাদুলের এ নেতা।

তিনি দাবি করেন, বাবরি মসজিদ আমাদের বৈধ অধিকার। আমরা ভূমির জন্য লড়াই করিনি। আমরা দান কিংবা অনুগ্রহ চাইনি। আমাদের ভিক্ষুক ভাববেন না। আমরা দেশের সম্মানিত নাগরিক।

মসজিদের পক্ষ হয়ে সুপ্রিমকোর্টে আইনি লড়াই চালিয়ে যাওয়া আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অশীতিপর আইনজীবী রাজীব দেওয়ান ঘণ্টার পর ঘণ্টা ধরে আদালতে যুক্তি উপস্থাপন করেছেন।

তিনি বলেন, রাজীব সাহেবকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে- তিনি মামলাটি নিয়েছেন এবং কঠিন সময় লড়াই করে গেছেন।

বিজেপি ও সংঘ পরিবার যখন মসজিদের একটি তালিকা বানিয়েছে, তখন বাবরি মসজিদের জন্য লড়াই করে যাওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, সংগঠন দুটি বলতে চাচ্ছে, তারা কোনো তালিকা করেনি। যদি না-ই করত, তবে কাশি ও মাথুরা মসজিদের মামলা কেন তারা প্রত্যাহার করছে না।

মুসলমানদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে এই আইনপ্রণেতা বলেন, এটি তাদের দেশ। তারা প্রথম শ্রেণির নাগরিক। সবাইকে নিয়মিত নামাজ আদায়ের অনুরোধ করে রাজনীতিতে সক্রিয় থাকতে বলেন।
বাবরি মসজিদের পর এবার হিন্দুত্ববাদীদের টার্গেট কাশী-মথুরার মসজিদগুলো

বাবরি মসজিদের পর এবার হিন্দুত্ববাদীদের টার্গেট কাশী-মথুরার মসজিদগুলো



আন্তর্জাতিক ডেস্ক।। বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার পর এবার কাশী-মথুরা তাদের পরবর্তী টার্গেট বলে মন্তব্য করেছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)।

পশ্চিমবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মপ্রসারে দায়িত্বে থাকা স্বরূপ চট্টোপাধ্যায় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, “আমাদের পরবর্তী টার্গেট কাশী, মথুরাসহ দেশের ৩২ হাজার মন্দিরকে উদ্ধার করা। ভিএই্চপি এই কাজ শান্তিপূর্ণভাবেই করতে চায়। ওই রায়ে গান্ধিজীর ‘রাম রাজ্য’র স্বপ্ন সফল হল।”

সুপ্রিম কোর্টের রায়ে সারা ভারতের হিন্দু সমাজের জয় হয়েছে মন্তব্য করে স্বরূপ চট্টোপাধ্যায় বলেন, ‘৪০০ বছরের পরাধীনতার চিহ্ন মুছে গেল। বিশ্বের সব হিন্দুদের শুভ কামনায় এবার রামমন্দির পুনর্নির্মিত হবে। জয়-পরাজয় নয়, পুনরুদ্ধারের বিষয়টা ভারতের আত্মা চাচ্ছিল। যারা বিপক্ষে ছিলেন তাঁরাও ওই রায় মেনে নিয়েছেন। তাঁদের ধন্যবাদ।’

অন্যদিকে, ‘হিন্দু সংহতি’র সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেছেন, “বিদেশি আক্রমণকারীদের চিহ্ন মুছে ফেলে যেভাবে রাম জন্মভূমিকে মুক্ত করা হল, সেইভাবেই মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং অবশ্যই পশ্চিমবঙ্গের আদিনাথ মন্দির (আদিনা মসজিদ) এর মুক্তি চাই।”

গত মাসেই ‘অল ইন্ডিয়া আখড়া পরিষদ’ জানায়, রাম মন্দিরের নির্মাণ শেষ হলে মথুরা ও কাশীর মন্দিরগুলোকে ‘মুক্ত’ করা হবে। সংগঠনটির সভাপতি মহন্ত নরেন্দ্র গিরির দাবি, “অযোধ্যার মতোই কাশী ও মথুরাতে হিন্দুদের পবিত্র মন্দির ভেঙে মসজিদ গড়া হয়। হারানো সেই জায়গা ফিরে পেতে হবে। রাম জন্মভূমির মতোই এই দুই জায়গাও হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। আমরা এর দখল নেবই।”

ওই ইস্যুতে গতকাল শনিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, “অযোধ্যা, কাশী ও মথুরায় মন্দির নিয়ে আন্দোলন করেছি। অযোধ্যায় হয়েছে, বাকি জায়গায় কী হবে, সেটা সাধুসন্তরা ঠিক করবেন।”

আরএসএস প্রধান মোহন ভাগবত অবশ্য গতকাল শনিবার মথুরা-কাশী প্রসঙ্গে বলেছেন, “এরকম কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি নেই সঙ্ঘের। এখন একমাত্র কাজ রাম মন্দির নির্মাণ করা।”

10 November 2019

ট্রাম্পকে ‘ঈশ্বর’ ভেবে পূজা করছেন ভারতীয়রা!

ট্রাম্পকে ‘ঈশ্বর’ ভেবে পূজা করছেন ভারতীয়রা!



আন্তর্জাতিক ডেস্ক।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় নারী-পুরুষরা পূজা করছেন- এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে।

রুশ গণমাধ্যম আরটি’র ফেসবুক পেজ ‘RT Play’ থেকে গতকাল শনিবার ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ভিডিওটি ৭২৫ জন শেয়ার করেছেন। ভিডিওটি ৬১ হাজার বার দেখা হয়েছে। ৩৫৪ জন ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

ভিডিওটির শিরোনাম করা হয়েছে- ট্রাম্পকে ভারতের ঈশ্বর ভেবে পূজা করছেন একজন মানুষ। অর্থাৎ ভারতের জন্য ট্রাম্প কল্যাণকর ভেবে এই পূজা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পূজার আসনে ট্রাম্পের ছবি বসিয়ে তার কপালে তিলক দিচ্ছেন। মাটিতে কপাল ঠেকিয়ে ট্রাম্পকে ভক্তি করছেন। এসময় অনেক নারীকেও মার্কিন প্রেসিডেন্টকে পূজা করতে দেখা গেছে।

এরপর গাছের নীচে ট্রাম্পের ছবি বসিয়েও পূজা করতে দেখা গেছে ভিডিওতে।

ভিডিওটির শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাসতে দেখা গেছে। তবে পুতিনের হাসির অংশ যে আলাদাভাবে ভিডিওর সঙ্গে যোগ করা হয়েছে তা স্পষ্ট।
বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায়কে বাংলাদেশের ইসলামী দলগুলোর প্রত্যাখ্যান

বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায়কে বাংলাদেশের ইসলামী দলগুলোর প্রত্যাখ্যান



স্টাফ রিপোর্টার।। ভারতের সর্বোচ্চ আদালতের দেয়া বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ এবং অন্যত্র মসজিদ নির্মাণের রায়কে প্রত্যাখ্যান করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠনগুলো।

শনিবার (৯ নভেম্বর) রাতে রায় প্রত্যাখ্যান করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এছাড়া বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায়কে প্রত্যাখ্যান করেছে খেলাফত মজলিস।

দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে রায়ের প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, বাবরি মসজিদের জায়গা রাম মন্দির নির্মাণের রায়ে মুসলমানরা ন্যায়বিচার পায়নি। মসজিদটি ভাঙার সময় ভারতে অনেক মুসলমানকেও হত্যা করা হয়। আর আজ ভারতীয় সুপ্রিম কোর্ট ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় দিয়ে শুধু ভারতের মুসলমানদের নয়, বিশ্বের মুসলমানদের ব্যথিত করেছে। রায়ে মসজিদ নির্মাণের জন্য অন্য স্থানে পাঁচ একর জমি দেওয়ার বিষয়টি মূলত: মুসলমানদের প্রতি করুণা দেখানোর চেষ্টা করা হয়েছে মাত্র।

বিবৃতিতে অভিযোগ করা হয়, রায়ে ভারতের হিন্দুত্ববাদী সরকারের মনোভাব ও পরিকল্পনার প্রতিফলন হয়েছে। বাবরি মসজিদ ধ্বংস ও মসজিদের জায়গায় মন্দির নির্মাণ মুসলমানদের পক্ষে কোনোভাবই মেনে নেওয়া সম্ভব নয়। জোর করে ও অন্যায়ভাবে কোনও আদেশ চাপিয়ে দেওয়ার পরিণাম শুভ হয় না বরে হুঁশিয়ারি দেওয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বাবরি মসজিদের জায়গা রাম মন্দির নির্মাণের রায়ে মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী রায়। মুসলমানদের নির্মূল করে হিন্দুত্ববাদী ভারতে রামরাজ্য প্রতিষ্ঠার রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে। বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের রায়ে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত করা হয়েছে। মুসলমানরা তাদের ধর্মীয় প্রতীকসমূহ রক্ষায় জীবনবাজি রেখে লড়াই করে যাবে। তবুও মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করতে দেবে না।

রায়ের প্রতিক্রিয়ায় জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মুসলমানদের ইবাদতের পবিত্র স্থান বাবরি মসজিদের জায়গায় মন্দির বানানোর ভারতীয় সুপ্রিম কোর্টের রায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র। শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনও মুসলিম এ রায় মেনে নিতে পারে না। প্রয়োজনে লাখো মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের চেষ্টা প্রতিহত করবে।
সাক্ষাৎকারঃ পবিত্র বাবরি মসজিদে প্রথম আঘাতকারীর পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ

সাক্ষাৎকারঃ পবিত্র বাবরি মসজিদে প্রথম আঘাতকারীর পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ



পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদ । কিন্তু ওই ঘর যদি কেউ ভেঙে দেয় তা হবে খুবই নিকৃষ্ট কাজ। বলছিলাম ভারতের অযোধ্যায় অবস্থিত পবিত্র বাবরি মসজিদের কথা। এই  পবিত্র মসজিদ ভাঙতে প্রথম আঘাত করেছিলেন যে ব্যক্তি তার নাম বলবির সিং।

কিন্তু মহান আল্লাহ’র অশেষ রহমতে সেই বলবির সিং আজ নওমুসলিম মুহাম্মদ আমের। যে ব্যক্তি একদিন পবিত্র মসজিদ ভেঙে দিয়েছিলো তিনিই এখন পথে পথে ঘুরে আল্লাহ’র ঘর পুনর্নির্মাণ ও নতুন পবিত্র মসজিদ নির্মাণ করছেন। কিন্তু কিভাবে তার এই বদলে যাওয়া, আসুন জেনে নেই।

মুহাম্মদ আমেরঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আহমদ আওয়াহঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্নঃ প্রথমে আপনার পরিচয় দিন।

উত্তরঃ জন্মসূত্রে আমার নাম বলবির সিং । ১৯৭০ সালের ৬ ডিসেম্বর হরিয়ানা প্রদেশের পানিপথ জেলার এক রাজপুত পরিবারে আমার জন্ম। আমার বাবা ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুব ভালো মানুষ ছিলেন। যেকোনো ধরণের জুলুম-নিপীড়নের বিরোধী ছিলেন তিনি। ১৯৪৭ সালে দেশ-বিভাগের সময় হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা তিনি দেখেছিলেন। সে সময়কার ব্যপক মুসলিম হত্যাকে দেশের জন্য বড় ধরনের কলঙ্ক মনে করতেন তিনি। অবশিষ্ট মুসলমানদেরকে পুনর্বাসনের ব্যাপারে তিনি খুবই সাহায্য করেছেন। তিনি তাঁর বিদ্যালয়ের মুসলমান ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতেন।

গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে আমি পানিপথে গিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। মুম্বাইয়ের পর পানিপথ ছিল শিবসেনার সবচেয়ে মজবুত কেন্দ্র। বিশেষ করে যুবক শ্রেণী ও স্কুলের লোকেরা শিবসেনার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। অনেক শিবসেনার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে এবং আমিও পানিপথ শাখায় আমার নাম লেখাই।

পানিপথের ইতিহাস তুলে ধরে সেখানকার যুবকদের মধ্যে মুসলিম সম্রাটদের বিরুদ্ধে বিরাট ঘৃণা ও বিদ্বেষ ছড়ান হতো। আমার বাবা যখন জানতে পারলেন যে, আমি শিবসেনায় নাম লিখিয়েছি তখন তিনি আমাকে ইতিহাসের সূত্র ধরে বোঝাতে চেষ্টা করলেন। সম্রাট বাবর বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ন্যায় ও ইনসাফ এবং অমুসলিমদের সঙ্গে করা তার আচরণের কাহিনী তিনি আমাকে শোনান এবং আমাকে বলতে চেষ্টা করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময়কার জুলুম-নিপীড়ন, হত্যা ও ধ্বংসাত্মক ঘটনাবলী শুনিয়ে আমাকে শিবসেনার যাবতীয় কর্মকান্ড থেকে ফিরিয়ে রাখতে চেষ্টা করেন। কিন্তু আমার বাবার সেসব চেষ্টা বিফলে যায়। আমার উপলব্ধিতে কোনো কিছুই ধরা পড়েনি।

প্রশ্নঃ ফুলাত থাকাকালে পবিত্র বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে আপনার অংশগ্রহণের কথা শুনিয়েছিলেন। এবার একটু বিস্তারিতভাবে সে সম্পর্কে আমাদেরকে বলুন।

উত্তরঃ ঘটনাটি এ রকম, ৯০ সালে লালকৃঞ্চ আদভানির রথযাত্রায় আমাকে পানিপথের কর্মসূচী সফল করার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেয়া হয়। রথযাত্রায় দায়িত্বশীল নেতারা আমাদের প্রতিটি শিরা-উপশিরায় মুসলমানদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেন। আমি শিবজীর নামে শপথ গ্রহণ করি যে, যাই কিছু ঘটুক না কেন আর কেউ কিছু করুক আর নাই করুক, আমি একাই গিয়ে রাম মন্দিরের ওপর থেকে জুলুম করে চাপিয়ে দেয়া (মসজিদের রূপে) অবকাঠামো ভেঙে গুঁড়িয়ি দেবই। এ যাত্রায় আমার কর্মতৎপরতার ফলে আমাকে শিবসেনার যুব শাখার সহ-সভাপতিনির্বাচিত করা হয়। আমি আমার যুব টিম নিয়ে ৩০ অক্টোবর অযোধ্যায় গিয়ে পৌঁছি। বহু চেষ্টা করেও আমি বাবরি মসজিদের কাছে পৌঁছতে পারলাম না। এর ফলে আমার শরীরে ঘৃণা ও বিদ্বষের আগুন আরো জ্বলে ওঠে।

আমি আমার সাথীদেরকে বারবার বলছিলাম এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। রামের জন্মভূমিতে আরবদের কারণে রামভক্তদের ওপর গুলি চলবে, এ কেমন অন্যায় ও জুলুম! আমার খুব রাগ হচ্ছিল। আমি রাগে ক্ষোভে ফুসছিলাম।কখনো মনে হচ্ছিল যে, আমি নিজেকেই শেষ করে দেই। আমি আত্মহত্যা করি। সারা দেশে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা চলছিল। আমি সেদিনের জন্য খুবই অস্থির ছিলাম যেন আমার সুযোগ মিলে যায় আর আমি নিজ হাতে বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেই। এভাবে একদিন দু’দিন করে সেই অপেক্ষার দিনটিও কাছে এসে পড়ল, যে দিনটাকে আমি সে সময় খুশির দিন ভাবতাম। আমি আমার কিছু আবেগ-দীপ্ত সাথীকে নিয়ে ৯২ সালের ১ ডিসেম্বর প্রথমে অযোধ্যায় যাই। আমার সাথীদের মধ্যে যোগীন্দর পাল নামে এক যুবক ছিলেন। তার বাড়ি সোনীপথের নিকটবর্তী জাটদের গ্রামে। সে ছিল আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তার বাবা ছিলেন একজন বিরাট জমিদার। জমিদার হলেও তিনি মানুষকে খ্বু ভালবাসতেন। তিনি তার একমাত্র ছেলেকে অযোধ্যায় যেতে বাধা দেন। তার বড় চাচাও তাকে ফেরাতে চেষ্টা করেন। কিন্তু সে কোনো বাধা মানেনি।

আমরা ৬ ডিসেম্বর আগের রাত্রে বাবরি মসজিদের একবারে কাছাকাছি গিয়ে পৌঁছি এবং মসজিদের সামনে কিছু মুসলমানদের বাড়ির ছাদে রাত কাটাই। আমার বারবার মনে হত, না জানি আমাদেরকে ৩০ অক্টোবরের মত আজও এই ‘শুভ’ কাজ থেকে বঞ্চিত হতে হয়! কয়েকবারই মনে হয়েছে, নেতা না জানি কী করেন, আমাদরে নিজেদের গিয়েই কর সেবা শুরু করা উচিত। কিন্তু আমাদের নেতা আমাদেরকে বাধা দিলেন এবং শৃংখলার সঙ্গে থাকতে বললেন। আমি তার ভাষণ শুনতে শুনতে ঘরের ছাদ থেকে নেমে এলাম এবং কোদাল হাতে বাবরি মসজিদ ভাঙতে অগ্রসর হলাম।

আমার মনের বাসনা পূরণের সময় এলো। আমি মাঝের গম্বুজটির ওপর কোদাল দিয়ে আঘাত করলাম এবং ভগবান রামের নামে জোরে জোরে ধ্বনি দিলাম। দেখতে না দেখতেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে গেল। মসজিদ ভেঙে পড়ার আগেই আমরা নিচে নেমে পড়ি। আমরা খুবই আনন্দিত ছিলাম। রাম লীলা লাগানোর পর তার সামনে মাথা ঝুঁকিয়ে আমারা আমাদের বাড়ি-ঘরে ফিরে এলাম। সাথে করে নিয়ে এলাম মসজিদের দু’টুকরো করে ইট, যা আমরা খুশিমনে আমাদের পানিপথের সাথীদের দেখালাম। তারা আমাদের পিঠ চাপড়ে আমাদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করল। শিবসেনার অফিসেও দুটি করে ইট রেখে দেয়া হয়। এরপর এক বিরাট সভা হয় এবং সকলেই তাদের বক্তৃতায় অত্যন্ত গর্বের সঙ্গে আমার উচ্ছ্বসিত প্রশংসা করে। আমি আমার বাড়ি গিয়েও অত্যন্ত আনন্দের সঙ্গ একথা বলে ছিলাম।

আমার বাবা খুব অসন্তুষ্ট হন। এ ব্যাপারে তার গভীর দুঃখের কথা জানিয়ে আমাকে পরিষ্কার বলে দেন, এখন এই ঘরে আমি আর তুমি দু’জনে এক সঙ্গে থাকতে পারি না। তুমি থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, নইলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। মালিকের ঘর যে ভেঙেছে আমি তার মুখ দেখতে চাই না। আমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার মুখ কখনো আমাকে দেখাবে না। আমি ধারণাও করতে পারিনি এমনটা ঘটবে। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম। তিনি আমাকে এও বলেন যে, এ ধরণের জালিমদের কারণে এদেশ ধ্বংস হয়ে যাবে। অবশেষে রাগে-ক্ষোভে তিনি বাড়ি ছেড়ে যেতে উদ্যত হলেন। আমি ব্যাপারটা আঁচ করতে পেরে বললাম, আপনি বাড়ি ছেড়ে যাবেন না। আমি নিজেই আর এ বাড়িতে থাকতে চাই না, যেখানে একজন রাম মন্দির ভক্তকে জালিম মনে করা হয়। এরপর আমি বাড়ি ছেড়ে চলে আসি এবং পানিপথে থাকতে শুরু করি।

প্রশ্নঃ আপনি আপনার ইসলাম গ্রহণের ব্যাপারে কিছু বলুন?

উত্তর : প্রিয় ভাই আহমদ! আমার আল্লাহ কত মেহেরবান ও দয়ালু। তিনি চাননি আমি জুলুম ও শিরকের অন্ধকারে হাবুডুবু খাই। যিনি আমাকে ইসলামের নূর ও হেদায়েত দ্বারা ধন্য করেছেন। আমার মত জালিম যে কিনা তার পবিত্র ঘরকে ভেঙেছে সে-ই তাকে হেদায়েত দানে ধন্য করেছেন।

ঘটনা ছিল, আমার বন্ধু যোগিন্দর বাবরি মসজিদের কিছু ইট এনে রেখেছিল এবং মাইক দিয়ে ঘোষনা দেয় যে, ইটগুলো রামমন্দিরের ওপর নির্মিত অবকাঠামোর। সৌভাগ্যক্রমে তা আমাদের হাতে এসে পৌঁছেছে। সমস্ত হিন্দু ভাই যেন এর ওপর পেশাব করে। আর কী! ঘোষণা হতেই ভিড় লেগে গেল।

এবার মসজিদের যিনি মালিক তার ক্ষমতা প্রদর্শনের পালা। চার-পাঁচ দিন পর যোগিন্দরের মস্তিষ্ক বিকৃতি ঘটে। সে পাগল হয়ে যায়, সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে। পরনে আদৌ কাপড় রাখত না। সম্মানিত জমিদার চৌধুরীর একমাত্র ছেলে ছিল সে। তার বাবা এতে খুবই চিন্তিত হয়ে পড়েন। ছেলের সুচিকিৎসার জন্য সাধু-সন্ন্যাসী ও আলিম-ওলামা দেখান। বার বার মহান মালিকের কাছে মাফ চাইতে থাকেন। দান খয়রাত করতে থাকেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হয়ে বরং খারাপই হতে থাকে। একদিন তিনি বাইরে যেতেই সে তার মাকে জড়িয়ে ধরে। মা চিৎকার করতে শুরু করলে মহল্লাবাসী ছুটে এসে তাকে রক্ষা করে। এরপর থেকে তাকে শেকলে বেধে রাখা হয়। যোগীন্দরের বাবা ছিলেন খুবই সম্মানিত লোক। তিনি এই ঘটনা শুনে ছেলেকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এমন সময় কেউ তাকে বলে যে, এখানে সোনিপথে ঈদগাহের পাশে একটি মাদরাসা আছে। ওখানে একজন বড় মাওলানা সাহেব এসে থাকেন। একবার গিয়ে তার সঙ্গে আপনি দেখা করুন। এরপর যদি কিছু না হয় তখন যা হয় করবেন।

তিনি সোনীপথে যান। গিয়ে জানতে পারেন, মাওলানা সাহেব মাসের এক তারিখে আসেন। বিগত পরশু এসে পরদিন চলে গেছেন।

মাদ্রাসার ইমাম সাহেব তাকে বলেন যে, অবস্থা খারাপ হবার দরুণ ৬ ডিসেম্বরের আগে হরিয়ানার বহু ইমাম এখান থেকে উত্তর প্রদেশে চলে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ এক মাস পর্যন্ত ফিরে আসেননি। এ জন্য মাওলানা সাহেব ১ তারিখে এ বিষয়ে বক্তৃতা করেন এবং বক্তৃতায় বিরাট জোর দিয়ে একথা বলেন যে, মুসলমানরা এসব অমুসলিম ভাইকে যদি ইসলামের দাওয়াত দিতেন তাহলে এ ধরনের দুর্ঘটনার জন্ম হতো না। তিনি বলেন যে, বাবরি মসজিদ ভাঙার জিম্মাদার একদিক থেকে আমারা মুসলমানরাও। আর এখনও যদি আমাদের হুঁশ হয় এবং আমরা যদি দাওয়াতের হক আদায় করতে থাকি তাহলে এই মসজিদ যারা ভেঙেছে, তারা মসজিদ নির্মাতা হতে পারে। হতে পারে তারাই মসজিদের খাদেম।

মাদ্রাসার ইমাম সাহেব যোগীন্দরের বাবাকে বলেন, আমি ঝাড়-ফুঁক করতাম। কিন্তু আমাদের হযরত মাওলানা আমাকে একাজ করা থেকে থামিয়ে দিয়েছেন। কেননা একাজে অনেক সময় মিথ্যা বলতে এবং মহিলাদের সঙ্গে মেলামেশা করতে হয়। আর আপনার ছেলের ওপর তো কোনো জাদু কিংবা জিন-ভুতের আছরও নেই বরং এ তো সেই মালিকের আযাবের ফল। আপনার জন্য একটি সুযোগ আছে। মাওলানা সাহেব আগামী পরশু বুধবার দুপুরে এখানে আসছেন। আপনি তখন তার সঙ্গে দেখা করুন এবং আপনার কথা তাকে বলুন। আপনার ছেলে আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে আর তা হলো, আপনার ছেলে যদি ভালো হয়ে যায় তবে আপনাকে মুসলমান হতে হবে। চৌধুরী সাহেব বললেন, আমার ছেলে ভালো হয়ে গেলে আমি সবকিছু করার জন্য তৈরি আছি।

বুধবার সকালে যোগীন্দরের বাবা ছেলেকে নিয়ে সেই মাদ্রাসায় গিয়ে মাওলানা সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলেন। দুপুর বেলা যোহরের আগেই মাওলানা সাহেবের আগমন ঘটে। শেকলে বাধা যোগিন্দর সম্পূর্ণ দিগম্বর অবস্থায় দাঁড়ানো। চৌধুরী সাহেব কাঁদতে কাঁদতে মাওলানা সাহেবের পায়ে ওপর পড়ে যান এবং বলতে থাকেন, মাওলানা সাহেব! আমি এই আহম্মকটাকে খুবই ঠেকাতে চেষ্টা করেছি, কিন্তু সে পানিপথের এক কুচক্রীর চক্রান্তে পড়ে। মাওলানা সাহেব! আমার ওপর দয়া করুন। আমাকে মার্জনা করে দিন। আমার ঘর বাঁচান। মাওলানা সাহেব কঠোর ভাষায় তাকা মাথা তুলতে বলেন এবং পুরো ঘটনা শোনেন।

তিনি চৌধুরী সাহেবকে বলেন যে, সমগ্র জগত সংসার নিয়ন্ত্রণকারী সর্বশক্তিমান আল্লাহর ঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এত বড় পাপ করেছে এবং এত বড় জুলুম করেছে যে, যদি তিনি গোটা বিশ্বচরাচর ধ্বংস করে দেন তাহলে তা যথার্থ হবে। এতো বরং কমই হয়েছে যে, এই পাপের বোঝা কেবল একাকী তার ওপর পড়েছে। আমরাও সেই সর্বশক্তিমান মালিকের বান্দা এবং এক দিক থেকে এই বিরাট পাপের অংশীদার আমরাও। আর তা এই দিক দিয়ে যে, আমরা তাদেরকে বোঝাবার হক আদায় করিনি যারা বাবরি মসজিদ ভেঙেছে। এখন আমাদের আয়ত্বে আর কিছুই নেই। আমরা কেবল এতটুকু করতে পারি যে. আপনি সেই মালিকের সামনে কাঁদেন এবং তার কাছে ক্ষমা চান। আর আমরাও ক্ষমা চাই।

এরপর মাওলানা সাহেব বললেন, মসজিদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনি মালিকের কাছে অন্তর দিয়ে মাফ চান। প্রার্থনা করতে থাকুন যে, মালিক! আমার বিপদ কেবল আপনিই দূর করতে পারেন, আর কেউ দূর করতে পারে না।

মাওলানা সাহেব মসজিদে গেলেন। নামায পড়লেন। অল্প সময়ের জন্য উপস্থিত লোকদের সামনে বক্তৃতাও দিলেন এবং দোয় করলেন। মাওলানা সাহেব সকলকেই যোগিন্দর ও তার বাবার জন্য দোয়া করতে বললেন। অনুষ্ঠান শেষ হবার পর মসজিদে নাশতা হল। নাশতা থেকে মুক্ত হবার পর মসজিদ থেকে বরে হতেই আল্লাহর কী মেহেরবানি দেখুন, যোগীন্দর তার বাবার মাথা থেকে পাগড়ি টেনে নিয়ে তার উলঙ্গ শরীর ঢাকল এবং দিব্যি সুস্থ মানুষের মতো তার বাবার সাথে কথা বলতে লাগল। সকলেই এ দৃশ্য দেখে আনন্দিত হলেন।

মাদ্রাসার ইমাম সাহেব যোগীন্দরের বাবাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, যেই মালিক তাকে ভালো করে দিয়েছেন, আপনি যদি ওয়াদা মাফিক মুসলমান না হও তাহলে সে আবার এর চেয়েও মারাত্মক পাগল হতে পারে।

এরপর যোগীন্দরের বাবাকে মসজিদে নিয়ে যাওয়া হতেই যোগিন্দর জিজ্ঞেস করল, বাবা! আপনি, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, মুসলমান হতে। তখন যোগিন্দর বলল, আমাকে তো আপনার আগে মুসলমান হতে হবে এবং আমাকে বাবরি মসজিদ পূর্ণবার অবশ্যই নির্মাণ করতে হবে। তারপর তারা উভয়ে খুশি মনে ওযু করলেন। তাদেরকে কলেমা পড়ানো হল। বাবার নাম মুহাম্মদ উসমান এবং ছেলের নাম মুহাম্মদ ওমর রাখা হল। এরপর তারা খুবই খুশি হয়ে নিজেদের গ্রামে ফিরে গেলেন। গ্রামে একটি ছোট মসজিদ ছিল। তারা মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলেন। ইমাম সাহেব স্থানীয় মুসলমানদেরকে তাদের বাপ বেটার মুসলমান হবার কথা জানিয়ে দিলেন। ফলে একজন দু’জনের কান থেকে গোটা এলাকায় একথা ছড়িয়ে পড়ল। হিন্দুদের কান পর্যন্ত পৌঁছে যায়। ফলে এলাকার প্রভাবশালী হিন্দুদের এ নিয়ে মিটিং হয় এবং সিদ্ধান্ত হয় যে, তাদের দু’জনকেই রাতের বেলা মেরে ফেলতে হবে। অন্যথায় তাঁরা অনেক লোকের ধর্ম নষ্ট করে দেবে। তাদের এই মিটিংয়ে একজন ধর্মত্যাগী উপস্থিত ছিল। সে ইমাম সাহেবকে গোপনে তাদের চক্রান্তের কথা জানিয়ে দেয়। ফলে আল্লাহর মেহেরবানিতে রাতের অন্ধকারে তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়া হয়। তারা ফুলাত গিয়ে পৌঁছেন। পরে তাদেরকে ৪০ দিনের জন্য তাবলিগ জামায়াতে পাঠিয়ে দেয়া হয়। এরপর আমীর সাহেবের পরামর্শে যোগীন্দর (ওমর) তিন চিল্লাও দেয়। পরে যোগীন্দরের মা-ও মুসলমান হয়ে যায়।

এরপর মুহাম্মদ ওমরের (যোগিন্দর) বিয়ে হয় দিল্লীর এক ভালো মুসলিম পরিবারে। এখন তারা বেশ আনন্দের সঙ্গেই দিল্লিতে সপরিবারে বসবাস করছেন। গ্রামের জায়গা-জমি, ঘর-বাড়ি সব বিক্রি করে তারা দিল্লীতে একটি কারখানা দিয়েছেন।

প্রশ্ন : মাস্টার সাহেব! আমি আপনাকে আপনার ইসলাম গ্রহণের ব্যাপারে প্রশ্ন করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম আপনি কিভাবে মুসলমান হলেন? আপনি যোগীন্দরের ও তার পরিবারের (মুসলমান হবার) কাহিনী শোনালেন। যদিও তা খুবই চমকপ্রদ ও বিস্ময়কর, কিন্তু আমি তো আপনার ইসলাম গ্রহণ সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনি ইসলাম গ্রহণ করলেন সে সম্পর্কে।

উত্তর : প্রিয় ভাইটি আমার! আসলে আমার ইসলাম গ্রহণের কাহিনী এর থেকে আলাদা করা সম্ভব নয়। এজন্য আমি এর প্রথম অংশ শোনালাম। এখন দ্বিতীয় অংশ শুনুন।

১৯৯৩ সালের ৯ মার্চ আমার বাবা হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবরি মসজিদ ভেঙে দেয়া এবং তাতে আমার অংশ গ্রহণ তাকে খুবই আঘাত দিয়েছিল। তিনি প্রায়ই আমার মাকে বলতেন, মালিক আমাকে মুসলমানদের মধ্যে জন্ম দিলেন না কেন? আমি যদি মুসলমানদের ঘরে জন্ম নিতাম তাহলে অন্তত জুলুম-নিপীড়ন সহ্যকারীদের তালিকায় আমার নাম থাকত। তিনি আমার পরিবারের সদস্যদের বলে গিয়েছিলেন, আমি মারা গেলে আমার লাশের কাছে যেন বলবীর না আসে, প্রথা ও রেওয়াজ মাফিক আগুনে যেন পোড়ানো না হয়। হিন্দুদের শ্মশানে যেন না নেয়া হয়। পরিবারের লোকেরা তার অন্তিম ইচ্ছা অনুযায়ি সব কিছু করে। আট দিন পর আমি আমার বাবার মৃত্যু সংবাদ পাই। এত আমার মন ভেঙে যায়। তার মৃত্যুর পর বাবরি মসজিদ ভাঙা আমার কাছে জুলুম মনে হতে থাকে এবং গর্বের বদলে আফসোস হতে থাকে। আমার অন্তর যেন হঠাৎ দ্প কের নিভে যায়। আমি বাড়ি গেলে মা আমার বাবার কথা স্মরণ করে কাঁদতে থাকেন এবং বলতে থাকেন এমন একজন ভালো মানুষকে তুই কষ্ট দিয়ে মেরে ফেললি! তুই কতটা নিচ ও হীন জাতের মানুষ। মায়ের এ ধরনের আচারণের কারণে আমি বাড়ি যাওয়া বন্ধ করে দেই।
জুন মাসে মুহাম্মদ ওমর (যোগিন্দর) তাবলিগ জামায়াত থেকে ফিরে এলো। সে পানিপথে আমার সঙ্গে দেখা করল এবং তার পুরো ঘটনা আমাকে বলল। বিগত দু’মাস থেকে আমার মন সব সময় ভীত-সন্ত্রস্ত থাকত, না জানি কোনো আসমানি বালা-মুসবিত আমার ওপর এসে পড়ে। বাবার দুঃখ ও মনোকষ্ট এবং বাবরি মসজিদ ভাঙার দরুন আমার মন সব সময় খারাপ থাকত। মুহাম্মদ ওমরের কথা শুনে আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম।

ওমর ভাই আমাকে বললেন, আমি যেন ২৩ জুন সোনিপথে মাওলানা সাহেবের সাথে গিয়ে অবশ্যই দেখা করি। আরো ভালো হয় যদি তার সঙ্গে আমি কিছু দিন থাকি। আমি প্রোগ্রাম বানালাম। কিন্তু পৌঁছতে আমার কিছুটা দেরি হয়। ওমর ভাই আমার আগেই পৌঁছে গিয়েছিল এবং মাওলানা সাহেবকে আমার অবস্থা সম্পর্কে সব বলেছিল। আমি সেখানে গেলে মাওলানা সাহেব আমাকে কাছে টেনে নিলেন এবং বললেন, যোগিন্দরের সঙ্গে সর্বময় মালিক যা করেছেন আপনার সঙ্গেও একই রূপ ব্যবহার করা হতে পারে। আর মালিক যদি এই জগতে শাস্তি নাও দেন তাহলে মৃত্যুর পর চিরস্থায়ী জীবনে যেই শাস্তি মিলবে আপনি তা কল্পনাও করতে পারবেন না।

এক ঘন্টা মাওলানা সাহেবের সাথে থাকার পর আমি সিদ্ধান্ত নিলাম, আসমানি বালার হাত থেকে বাঁচতে হলে আমাকে অবশ্যই মুসলমান হতে হবে । মাওলানা সাহেব দু’দিনের জন্য বাইরে কোনো সফরে যাচ্ছিলেন। আমি তার সাথে যেতে চাইলাম। তিনি খুব খুশি হয়েই অনুমতি দিলেন।

একদিন হরিয়ানা, এরপর দিল্লী ও খোর্জার সফর ছিল। দু’দিন পর তিনি ফুলাত ফিরে এলেন। এ দু’দিন আমার মন ইসলাম গ্রহণের জন্য তৈরি হয়ে গিয়েছিল। আমি ওমর ভাইকে আমার ইচ্ছার কথা বললাম। সে খুব খুশি হয়ে মাওলানা সাহেবকে তা জানাল। আলহামদুলিল্লাহ! ২৫ জুন ১৯৯৩ যোহর নামাযের পর আমি ইসলাম কবুল করি। মাওলানা সাহেব আমার নাম রাখেন মুহাম্মদ আমের। ইসলাম সম্পর্কে পড়াশোনা এবং নামাযের নিয়ম-কানুন ও দরকারি মাসলা-মাসায়েল শেখার জন্য তিনি আমাকে কিছুদিন ফুলাত থাকার পরামর্শ দিলেন। আমি আমার স্ত্রী ও ছোট বাচ্চাদের সমস্যার কথা বললে তিনি বাড়ির ব্যবস্থা করে দিলেন। আমি কয়েক মাস ফুলাত এসে থাকলাম এবং আমার স্ত্রীর ইসলাম গ্রহণের ব্যাপারে কাজ করতে থাকি। তিন মাস পর আলহামদুলিল্লাহ! আমার স্ত্রীও মুসলমান হয়ে যায়।

প্রশ্নঃ আপনার মা’র কী হলো?

উত্তরঃ আমি আমার মাকে মুসলমান হবার ব্যাপারে জানালে তিনি খুব খুশি হন এবং বলেন, তোর বাপের আত্মা এতে শান্তি পাবে। আমার মাও ঐ বছরেই মুসলমান হন।

প্রশ্নঃ এখন আপনি কি করছেন?

উত্তরঃ বর্তমানে আমি একটি জুনিয়র হাইস্কুল চালাচ্ছি। স্কুলে ইসলামী শিক্ষার সাথে সাথে ইংলিশ মিডিয়াম শিক্ষারও ব্যবস্থা আছে।

প্রশ্নঃ আব্বা বলছিলেন, আপনি হরিয়ানা, পাঞ্জাবসহ বিভিন্না জায়গায় বন্ধ হয়ে যাওয়া পবিত্র মসজিদগুলো পুনরায় চালু করার জন্য চেষ্টা করছেন?

উত্তরঃ ওমর ভাইয়ের সাথে মিলে আমরা ঠিক করেছি আল্লাহর ঘর ভেঙে আমরা যে বিরাট গুনাহ করেছি তার কাফ্ফারা হিসাবে আমরা বন্ধ হয়ে যাওয়া পবিত্র মসজিদগুলো চালু করব এবং নতুন নতুন পবিত্র মসজিদ বানাব। আমরা দু’জনে মিলে আরো সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিব। আমি বন্ধ মসজিদগুলো চালু করব আর ওমর ভাই নতুন নতুন মসজিদ বানাতে চেষ্টা চালাবেন। এ ব্যাপারে মসজিদ বানাবার ও সেগুলো লোকে ভরপুর করাবার কর্মসূচি হাতে নিলাম। আলহামদুলিল্লাহ! এ পর্যন্ত আমি হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি ও মিরাট সেনানিবাস এলাকায় ১৩টি বন্ধ হয়ে যাওয়া মসজিদ পুনরায় চালু করেছি। ওমর ভাই আমার চেয়ে অনেক এগিয়ে গেছে। আজ পর্যন্ত সে ২০টি মসজিদ তৈরি করেছে এবং একুশতম মসজিদের ভিত্তি স্থাপন করেছে। আমরা উভয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, বাবরি মসজিদ ভাঙার বার্ষিকীতে ৬ ডিসেম্বর তারিখে একটি বন্ধ হয়ে যাওয়া মসজিদে অবশ্যই নামায শুরু করাতে হবে। আলহামদুলিল্লাহ! আমরা আজ পর্যন্ত কোন বছরেই এটা করতে ব্যর্থ হইনি। অবশ্য শ’য়ের লক্ষ্য পূরণ এখনও অনেক দূরে। আশা করছি এবছর এর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। আটটি মসজিদ সম্পর্কে কথাবর্তা চলছে। আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে সেগুলো চালু হয়ে যাবে। ওমর ভাই অনেক আগেই তো লক্ষ্য অর্জনে আমার চেয়ে এগিয়ে আছে। আর আসলে আমার কাজও তো তারই ভাগে পড়ে। আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার মাধ্যম তো মূলত সেই।

প্রশ্ন : পাঠকদের জন্য আপনি কি কিছু বলবেন?

উত্তর : সকল মুসলমানের কাছে আমার একটিই নিবেদন আর তা হলো, নিজের জীবনের লক্ষ্য কী তা জেনে এবং ইসলামকে মানবতার আমানত মনে করে একে মানুষের কাছে পৌঁছে দিই, পৌঁছে দেবার কথা ভাবি। কেবল ইসলামের প্রতি দুশমনীর কারণে তার থেকে বদলা নেবার প্রতিশোধ গ্রহণে উৎসাহিত না হই। আহমদ ভাই! আমি একথা একেবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বাবরী মসজিদ ভাঙায় অংশগ্রহণকারী প্রত্যেক শিবসেনা, বজরং দলের সদস্যসহ সকল হিন্দু যদি এটা জানত যে, ইসলাম কী! মুসলমান কাকে বলে? কুরআনুল করিম কী? মসজিদ আসলে কোনো বস্তুর নাম, তাহলে তাদের সবাই মসজিদ নির্মাণের কথা ভাবতে পারত, মসজিদ ভাঙার প্রশ্নই উঠতো না। আমি আমার প্রবল প্রত্যয় থেকে বলছি, বাল থ্যাকার, উইরে কুঠিয়ার যদি ইসলামের প্রকৃত সত্য ও মর্মবাণী জানতে পারে এবং জানতে পারে যে, ইসলাম (কেবল মুসলমানদের নয়) সবার ধর্ম, এটি আমাদের দরকার তাহলে তাদের প্রত্যেকেই নিজ খরচে বাবরী মসজিদ পূণর্বার নির্মাণ করাকে নিজেদের সৌভাগ্য ভাববে।

আহমদ ভাই! সে যাকগে, কিছু লোক তো এমন আছে যারা মুসলমানদের প্রতি শত্রুতায় বিখ্যাত, কিন্তু এখন এক শ’ কোটি হিন্দুর মধ্যে এমন এক লাখও হবে না। সত্য কথা বলতে কী, আমি বোধহয় বাড়িয়ে বলছি, ৯৯ কোটি ৯৯ লাখ লোক তো আমার বাবার মতো, যারা মানবতার বন্ধু এবং ইসলামী রীতিনীতি অন্তর দিয়েই পছন্দ করে। আহমদ ভাই! আমার বাবা (কাঁদতে কাঁদতে) কী স্বভাবগতভাবে মুসলমান ছিলেন না? কিন্তু মুসলমানরা তাকে দাওয়াত না দেবার কারণে তিনি কুফরি অবস্থায় মারা গেছেন।

মাওলানা সাহেব সত্য বলেছেন, আমরা যারা বাবরি মসজিদ ভেঙেছি তারা না জানার কারনে এবং মুসলমানদের না চেনার কারণে এমন জুলুম করেছি। আমরা অজানা ও অজ্ঞতার দরুণ ও ধরনের জুলুম করেছি। আমার পিতার কুফরি অবস্থায় মারা যাবার কথা যখন রাত্রে মনে হয় তখন আমার ঘুম পালিয়ে যায়। সপ্তাহের পর সপ্তাহ ঘুম আসে না। ঘুমের জন্য আমাকে ওষুধ খেতে হয়। হায়! মুসলমানদের যদি এই ব্যাথার অনুভূতি হতো! আল্লাহ হাফেজ।

সূত্রঃ মাসিক আরমুগান পত্রিকা